somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্টিফেন হকিং কোন পক্ষের ? উনাকে টেনে নাস্তিক-আস্তিক অকারণ দ্বন্দ্ব

১২ ই জুন, ২০০৯ সকাল ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্টিফেন হকিং আমার খুবই প্রিয় একজন ব্যাক্তিত্ব। খুবই প্রিয়। উনার সবগুলো বই আমি পড়েছি। ইংরেজি আর বাংলা দুই ভাষাতেই। উনার লেখা যতউলো আর্টিকেল আছে, বেশিরভাগই পড়েছি। বিজ্ঞান বিষয়ক উনার চিন্তা-ভাবলা ত আমার ভাল লাগেই, তবে উনার মন মানসিকতা আর চিন্তা-ভাবনার ধরণটাও আমাকে আকর্ষণ করে অনেক।
কয়েকদিন আগে একটা পোস্ট দেখলাম, স্টিফেন হকিং নাকি নাস্তিকতাকে বিজ্ঞান ধারা প্রমাণ করেছেন। আর সেটা যে ভুল, তা নিয়ে আবার এক কাটমোল্লা বই লিখেছে।সেখানে স্টিফেনের সব সূত্রকে ভুল প্রমাণিত করা হয়েছে। সেখানকার পয়ন্টগুলোই ওই পোস্টে লিখা হয়েছিল। আমি অবাক হলা, স্টিফেন হকিং কখনই নাস্তিক-আস্তিক নিয়ে সরাসরি কোন কথা বলেন নি।

আবার আরেক পোস্টে দেখলাম, জনৈক নাস্তিক দাবী করেন যে, স্টিফেন হকিং সূত্রগুলোই নাকি বলে দেয় ঈশ্বর বলে কিছু নেই। আরো কিছু হাবি জাবি।

আমি কয়েকদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম। টাইম মেশিনের সম্ভাবনা আর নাস্তিকদের অনেক প্রশ্নের উত্তর দিয়ে। সেখানে অনেক আগুন জ্বলে। অনেক গালি খাই, অনেক সমালচিত হই, আবার কয়েকজনের কাছে প্রশংসিতও হই।
ওখানে টাইম মেশিন নিয়ে আমি আমার ব্যাখ্যা দিয়েছিলাম। গতির ‍‍‌ঋণাত্মকতা নিয়ে।সেটা নিয়ে যে কারও পশ্ন করার অধিকার আছে। হয়ত, আমি যেভাবে বুঝি কেউ সেভাবে বুঝল না, বা উনাদের পয়েন্টটা আমিই বুঝিনি। এমন অনেক কিছুই।

কিন্তু, নাস্তিকদের কিছু প্রশ্নের উত্তর হিসেবে আমি ভিন্ন ভিন্ন মাত্রার ধারণা ব্যাখ্যা করি। যেটা নিয়ে কারও সাথে বিতর্কে জড়াতে হয়নি তেমন। গতির ব্যাখ্যা বিষয়ক জটিলতায় আমার দেয়া প্রশ্নের উত্তরগুলো পিছে পড়ে যায়। এটা নিয়ে কারও কোন কথা নাই। হয়ত, উদ্দেশ্য প্রণোদিত। ঘটনা হল, মাত্রা ধারণা কিন্তু আমার না। এটা হকিং এর ব্যাখ্যায় ছিল। ব্রিফ হিস্টোরি অব টাইম এ।যার থিওরী দিইয়ে ধর্মের কিছু বিষয় আমি ব্যাখ্যা করি, তাকে কিভাবে ঢালাও নাস্তিক বলা যায় ?

ইউটিউবে খুঁজলে এমন অনেক ভিডিও পাওয়া যাবে, যেখান উনাকে আস্তিক বানিয়ে আবার নাস্তিক বানিইয়ে অনেক যুক্তি দেয়া হয়ছে।

তবে আমার ধারণা, উনি হলেন সংশয়বাদী। নাস্তিক বলতে যা বোঝায়, উনি তা নন। মানে, ঈশ্বরকে অবিশ্বাস। তিনি সরাসরি ঈশ্বরকে অবিশ্বাস করেন এমন কথা কোথাও বলেন নি। এমন কি, কোন লেখায় এই এঙ্গেল থেকে কিছু বলেন নি।
মজার ব্যাপার হল, উনার বিভিন্ন থিওরীতে মন হয়, ব্রম্মাণ্ডে ঈশ্বরের ভূমিকা নাই। সেখানে আবার তিনি নিজেই এমন কিছু দিক প্রকাশ করেন, সেই দিক থেকে ভাবলে ঈশ্বরের ভূমিকা যে আছে, সেটা বিশ্বাস করা যায়।
আবার এর উল্টাটাও উনার অনেক লেখায় আমি পড়েছি। উনার অনেক থিওরীতে মনে হত, ব্রম্মাণ্ডে ইশ্বরের ভূমিকা আসামান্য। তখন আবার অনেক পয়েন্ট তিনি নিজেই দিতেন, যেটা পড়লে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে আবারও চিন্তা করতে হয়।

এই ব্যাক্তিকে কী ঢালাও ভাবে আস্তিক বলা যায়? নাকি নাস্তিক বলা যায়?

উনি গাণিতিক ভাবে দেখান, কেয়ামত হবার সম্ভাবনা(এটা মানে কিন্তু পৃথিবী ধ্বংস ন, বিশ্বব্রম্মাণ্ড ধ্বংস) ৪ ভাগের তিন ভাগ।
এটা আস্তিকতার লক্ষণ কি নাকি নাস্তিকতার ??? তিনি ধর্মের ব্যাপারে ভাবেন, হতেও পারে।
উনার একটা আলোচিত বক্তব্য ছিল। তিনি বলেছেন, ঈশ্বর হয়ত থাকতেই পারেন, কিন্তু বিশ্বব্রম্মাণ্ড তৈরীর পরে তিনি এর উপর আর হস্তক্ষেপ করেন না।
স্টিফেন হকিং এর স্বপ্ন সর্বময়তার সূত্র আবিষ্কার করা। যার একাংশ তিনি প্রায় শেষ করে এনেছেন বলে শেষের বইটাতে অফটপিকে লিখেছিলেন। সেটা খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। এটা এমন এক সূত্র যা দিয়ে বিশ্বের সব কিছুই নিয়ন্ত্রিত হয়। আমি এ ব্যাপারটা ব্যাখ্যা করে একটা পোস্ট লিখব।


নরাধম বলেছেন:
হকিং নাস্তিকও না, আস্তিকও না। সংশয়বাদী হতে পারেন। তবে তার কাজ এবং বই যে নাস্তিকতাকে চরম প্রশ্নের মুখে ফেলে দেয় সেটা অনস্বিকার্য। বার্কলে-তে দেওয়া তাঁর সর্বসাম্প্রতিক লেকচার দেখেন।

Click This Link
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন

২. ১২ ই জুন, ২০০৯ সকাল ৯:৪৫
জয় রায় বলেছেন: আপনার আগের পোষ্ট পড়ব, বিজ্ঞান বিভিন্ন বিষয় সম্পর্কে জানার বা বোঝার আগ্রহ আছে, সমস্যা হলো ব্লগে বিজ্ঞানের লেখা গুলো নিরেট বিজ্ঞান থাকে না, কোনো না কোনো গোষ্ঠী এর মধ্যে সযতনে ধর্ম ঢুকিয়ে দেয়, তখন মূল টেকনিক্যাল বিষয় শেষ, লেখক ও অনেক সময় সচেতন ভাবে একাজটা করেন।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন

৩. ১২ ই জুন, ২০০৯ সকাল ৯:৪৫
সুফিয়ান ডট কম বলেছেন: উনি সংশয়বাদী.... আস্তিকও না আবার পুরোপুরি নাস্তিকও না।

এখন যে যেইভাবে কচলাতে পারে... যেহেতু উনি আস্তিক না সেহেতু নাস্তিক। আবার যেহেতু উনি নাস্তিকও না সেহেতু আস্তিক।

"কৃষ্ণগহ্ববর এবং শিশুমহাবিশ্ব" বইতেও পুরোটা জুড়েই সংশয়বাদের কথাও শোনা যায়......
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন

৪. ১২ ই জুন, ২০০৯ সকাল ১০:২২
আবু তাশফীন বলেছেন: সংশয়বাদী হওয়াটা অস্বাভাবিক না।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন

সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০৬
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×