আমার প্রিয় পোস্ট
- ভালো লাগা কিছু WordPress Plugin ( জানলে ভালো, না জানলে আরো ভালো মার্কা পোস্ট ) - উণ্মাদ তন্ময়
- কিভাবে একা থাকা অবস্থায় হার্ট এ্যাটাক হলে নিজেকে রক্ষা করবেন? - ওসমাণ
- দেখুন ৮০র দশকের ভয়াবহ রকম অশ্লীল বাংলা ছায়াছবির কিছু চরম অশ্লীল গান (১৮++ দের জন্য) - কবি ও কাব্য
- ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, সংসদে বক্তব্য এবং আমাদের রাজনীতি...... - অবলা পুরুষ
- Undergraduate এ CGPA যদি খুব কম থাকে, আপনি কি সত্যি-ই USA-Canada তে MS- PhD করার জন্যে ফান্ডিং পাবেন - ফার্মাসিস্ট
- যে সকল উদ্ভাবকদের আবিস্কারের স্বীকৃতি দেয়া নিয়ে বিতর্কের জন্ম নিয়েছিল - রামন
- Filmmaking - আসুন শিখে ফেলি কিভাবে আস্ত একটা সিনেমা বানিয়ে ফেলা যায় - সবগুলো অধ্যায়ের লিঙ্ক - মাস্টার
- এন্ড্রয়েড সমগ্র (আপডেটেড ১৩ ফেব্রুয়ারী, ২০১২ পর্যন্ত) - রায়হান কবীর
- জার্মানিতে উচ্চশিক্ষা। - হাসান41554
- দ্বাদশ পর্ব - ফটুক তোলা শিখতে চাইলে আমার শিষ্যত্ব গ্রহন করো.... - পাঙ্খাবাবা
- খুব কাজের কিছু ওয়েবসাইট যা আমরা ব্যবহার করি কম...
- মামুন হতভাগা
- এন্ড্রয়েডে বাংলা লিখার সহজ তরিকা - ভবঘুরে যোম্বি
- প্রয়োজনীয় কিছু Android Applications . - ই মানব

হাবিজাবি---
মজা পাবি
১৮পিলাচ মাইনাস
- স্বর্পরাজ
- ২০ টি কাজের এবং মজার ছবি এডিটিং ওয়েবসাইট অবশ্যই দেখুন - অণুজীব
- কার গাইড (Car guide) -০৭ - রাজীব
- গল্প: তাহলে কে এসেছিল - ইমন জুবায়ের
- নিজে নিজেই এ্যানিমেশন কার্টুন বানিয়ে নিন মাত্র ৫ মিনিটে। অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না। বাট ইট্স ট্রু - কক

বাংলাদেশের সবচেয়ে সুন্দর এলাকার সবচেয়ে সুন্দর জায়াগাগুলিতে ঘোরার জন্য আপনার জন্যই প্যাকেজ পোস্ট!!!এক পোস্টে সব পাবেন।:D
- ঢাকারআশিক
- আবারও মিছা ইব্রাহিমের ২ নাম্বারী - আন্ডা মিয়া
- আমরা শিশুদের কি শিখাচ্ছি বা অন্যভাবে বললে শিশুরা আমাদের থেকে কি শিখছে? - বেঙ্গল মাসুদ
- অনুবীক্ষন যন্ত্রের মাধ্যমে তোলা আমাদের দেহের ভিতরের কলকব্জার অসাধারন সব ছবি - সারওয়ার ইবনে কায়সার
- টেক্সটাইল ইঞ্জিঃ এর কিছু ব্লগ এর লিঙ্ক - প্রামানিক
- ক্যামেরা বিষয়ক পোস্টের ডিকশনারী (আপডেট) - রাজসোহান
- ছবি এডিট করা এত সহজ! এখন থেকে এক তুড়িতেই নিজের ছবি প্রফেশনালদের মতো এডিট করুন!!

- হাসান জোবায়ের
- একদিন, শাহ আবদুল করিম - ইমন জুবায়ের
- বুফে : ঢাকায় বুফের হালচাল এবং আমার অভিজ্ঞতা থেকে ঢাকার বিখ্যাত বুফে রেস্টুরেন্ট(বিস্তারিত) - ইশতিয়াক আহমেদ চয়ন
- বিনোদন জগতের কয়েকটি পরিচিত মুখ সমাচার - আদিত্য আরাফাত
- মাত্র দুটি প্রশ্নই আপনাকে বুঝিয়ে দেবে কোন কোন এমএলএম/ডিরেক্ট সেলিং কোম্পানি অবৈধ!!! - ডি-টু-কে
- এই লজ্জা রাখি কোথায়? (প্রসংঙ্গঃ ইন্টার্নী ডাক্তারদের গ্রামে এক বছর ইন্টার্নী করতে হবে) - ডাঃ নিয়াজ
- ইন্ডিয়ান মিউজিশিয়ানদের জোচ্চুরি
(আসুন কিছু হিন্দি গানের অর্জিনাল ভার্সন শুনি) - আলআমিন মিরাজ
- ইচ্ছা মতো আপনার ছবির বেকগ্রাউন্ড পরিবর্তন করুন আর দেখুন কত মজা! - হাসান জোবায়ের
- আপনার ইচ্ছা মতো ছবিতে হাসি,দুঃখ এবং ফানি এক্সপ্রেশন ফুটিয়ে তুলুন! (ছবিতো মনের কথাই বলে)
- হাসান জোবায়ের
- কিছু জোক্স !!! হাসাতে পারলাম না তাই দুঃখিত! - আভাস রশিদ
- মধ্যরাতের হাসাহাসি -- এটি একটি তেব্র ১৮+ প্লাস পোষ্ট - কুঁড়ের বাদশা
- বলিউডি সিনেমা- হলিউডি কাহিনী - ইহতিশাম আহমদ
- মুজিব বাহিনী: মুক্তিযুদ্ধের ইতিহাসে রহস্যময় অধ্যায় - গিনিপিগ
- কয়েকটি লিংক ; আপনার কাজে লাগতে পারে। - আজাদ আল্-আমীন
- ডেটাবেজ থেকে পরিবর্তন করবেন ওয়ার্ডপ্রেস ব্লগের ইউজার পাসওয়ার্ড - রানা পাটোয়ারী
- ~::~ শ্যাডো আর্ট ~::~ [ না দেখলে মিসাইবেন
] - আসিফ আহমেদ মামুন
- নকল!নকল!!নকল!!!নকল হইতে সাবধান - পাগলমন২০১১
- ট্রাভেল গাইড::বান্দরবান:: কি ভাবে যাবেন,কি দেখবেন? কত খরচ? - মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী
- আসেন দেখি আমাদের প্রিয় পৃথিবী আমরা কোথায় কিভাবে রয়েছি - ফাহিম আহমদ
- আমার ব্যাখ্যাতীত দুঃস্বপ্নগুলোঃ কেউ কি যৌক্তিক কোন ব্যাখ্য দিতে এগিয়ে আসবেন? - মাহমুদহাসান
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -২ (GRE)। - কুম্ভকর্ণ
- বিদেশে উচ্চশিক্ষা: অভিজ্ঞতা থেকে কিছু কথা (পর্ব-১)
- মেঘলা মানুষ
- একটি নিঃস্বার্থ বিজ্ঞাপন(ব্লগার রিভিউ)। আপডেট সহ। - অ্যামাটার
- ওয়েবসাইটচন্দ্র লিংকসাগর : কিছু অতি জরুরী ওয়েবসাইট , না জানলে পস্তাবেন - জাফর সািদক রুমী
- যা কিছু পছন্দের........ মিউজিক! - স্বাধীনতার বার্তা
- কিছু কমার্শিয়াল সফটওয়্যারের ফ্রি আল্টারনেটিভ - অজানা এক পথিক
- শিক্ষার ক্ষেত্রে অন্তত যৌক্তিক হউন, প্লিজ প্লিজ প্লিজ - দুরের পাখি
- হলিউড থেকে কপি করা হিন্দি মুভি - দিপ
- ঈদের ছুটিতে সিলেট ঘুরে আসুন (সিলেটের পর্যটন স্পটগুলোর বিস্তারিত বর্ণনা) ১ম পর্ব - আমরা সোচ্চার
- বাংলা সাহিত্যের কিছু আলোচিত উদ্ধৃতি ও রচয়িতা - কাউসার আলম
- ব্লগ লিখে আয় করুন। - মাহমুদুল হাসান কায়রো
- আমার প্রিয় কিছু মোবাইল সফটওয়্যার - মাহমুদ সিএসই
- কিছু interview questions.. প্রস্তুতি শুরু হোক এখনি।।

- ওমর হািবব
- সাবধান, ভুলেও যাবেন না, গেলে ক্ষতি না লাভ পরে বুঝবেন (৪র্থ ও শেষ পর্ব)। - মাহফুজ৩১৮
- ইমোটিক গপ্প - ঠাট্টা
- ১০০ রসিকতা । হাসতে হবেনা ঠোট বাঁকালেই চলবে !!.....চামে একটা চরম ১৮+ ফাউ - ছোট মামা
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ের আমার অদ্ভুত কিছু স্মৃতি- copy - রণতরী বাংলাদেশ
- কী চমৎকার দেখা গেল-১!!!!!নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হইতেছে.... - অসামাজিক ০০৭০০৭
- ফটোশপে পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজের ছবি (পাসপোর্ট প্রতি ছবি প্রিন্টের খরচ ১ টাকা ১৬পয়সা এবং স্ট্যাম্প ২৯ পয়সা !!) - রিডার ওয়ান
- শেয়ার ব্যবসা-৬: যে ভাবে ঘোষিত হতে যাওয়া ডিভিডেন্ট হিসাব করবেন - ওরাকল
- ইংরেজীর মজা - িক
- গিগা পিক্সেল ছবির জগতে আসুন - সালাহউদ্দীন আহমদ
- পদ্মা রিসোর্ট, লৌহজং, মুন্সিগঞ্জ - আনিসুজ্জামান রাসেল
- DOI : ২ টি মেসেজ , নাম মুজিবের , ব্যক্তিটি কে ? - দাসত্ব
- বাংলার ভাবান্দোলনঃ জালালগীতিকা পাঠ - সেলিম তাহের
- অসাধারন কিছু ওয়েব-পেজ এর [সংক্ষিপ্ত]বর্ননাসহ লিংক (প্রতিটি পেজের গ্যারান্টি আছে [ওয়ারেন্টি না], ভাল না লাগলে বদলায়া দেব) - নাজমুস
- ওরে বাপস এইডা মিলা নি - আমি কুমিল্লার পোলা
- বিনামূল্যে পড়ুন MIT (Massachusetts Institute of Technology) তে - আলামিনস্টাইন
- আমার যত প্রিয় বল্গারস পর্ব ৪ … তোষামোদি পোস্ট - ধীরে বৎস
- সঠিক পথে গাড়ী চালানোর লাইসেন্স পেতে যা করতে হবে... - মেসবাহ য়াযাদ
- আজকের আকাশে অনেক তারা... - দি ফ্লাইং ডাচম্যান
- মাঝরাতের বাড্ডেপোস্ট: শুভজন্মদিন পাগলা! - আমড়া কাঠের ঢেকি
- ফটুক ব্লগ ...মেরিল প্রথম আলো এওয়ার্ড ) (১৮ + হৈতেও পারে -পর্ব ২) - দূর্যোধনের হাত
- আইপিএল নাইট, আইপিএল ফ্যাশন সো, আইপিএল গ্যালারি, বলিউড + আইপিএল। (১৮+) - মাহমুদুল হাসান কায়রো
- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শুরু করবেন যেভাবে : সংকলিত - হাসমত০০৯
- অনলাইনে জিডি করতে পারবেন রাজধানীবাসী - াহো
- দেহ ঘড়ির কিছু মাইক্রস্কোপিক ছবি - আমার জন্য লেখা
- জুমলা টিউটোরিয়াল: সম্পূর্ণ - গৌতম রায়
- ফুওয়াং ক্লাবের ডিসকোতে অশ্লীল নৃত্য : অবৈধ মদের রমরমা ব্যবসা {১৮++} - স্পাইডার
- হাৱলঃ মহাবিশ্বের ১০টি বিষ্ময়কর ছবি - ক্লান্ত দুচোখ
- গল্প: শেষবেলার নানারকম আলো - ইমন জুবায়ের
- লোল সন্তানরা দেখুন ও কিছু শিখুন অমিতাভ রেজার কাছ থেকে
- নাফিস ইফতেখার
- ইন্টারনেটের বিশাল তথ্যভান্ডার থেকে আপনার কাঙ্খিত তথ্যটি খুঁজে পাওয়ার কয়েকটি সহজ এবং ইউসফুল ট্রিক্স। - হোরাস্
- তারা আসলে লুল !! (ট্রাকভর্তি নারীবাদী ডায়লগে ভর্তি)


- আকাশ_পাগলা
- ছবি ব্লগ : যে যুদ্ধটা একাত্তরে শেষ হয়নি - অমি রহমান পিয়াল
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- যেকোন মুভির জন্য 字幕 --> Subtitle কিভাবে ব্যবহার করবেন? - বিডি আইডল
- বারকোড তৈরি করুন আপনার নিজের নামে !!!
- তারেকবিডি
- ক্রিয়েটিভ কমনস্ বিষয়ে কিছু তথ্য.. - আশাবাদী!!
- গুগলের কাছ থেকে ফ্রি হোস্টিং নিয়ে চলুন এবার একটি ফ্রি ওয়েবসাইট বানাই নিজের জন্য... - পান্থ বিহোস
- আমাদের লুঙ্গীহীন ফরহাদ্দা (দাদা অর্থে) - রাজীব আহমেদ
- নিউজউইকে সেক্টর কমান্ডার নাজমুল হকের দুষ্প্রাপ্য সেই সাক্ষাৎকার - ফিউশন ফাইভ
- ব্লগের ভাইয়া আর দুলাভাইয়াদের জন্য ঈদ স্পেশাল
- অসূর্য স্পর্শী
- ঈদের ব্লগীয় যাত্রপালা - বিবাহিত পাগ্লা

- শ্রাবনের ফুল
- জন্মযুদ্ধ '৭১ : আমাদের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিলো তিব্বতীরাও! - অমি রহমান পিয়াল
- দেখা হয় নাই চক্ষু মেলিয়া -- ব্লগে বসে বিশ্বভ্রমণ - রাগিব
- ওরেএএ!!! কত অজানারে!!!!
- কাঙাল মামা
- প্রকৌশল শিক্ষা গ্রহণ এবং তার পরবর্তী চাকরী বাজারে যেয়ে তিক্ত অভিজ্ঞতা অর্জন... - ড়ৎশড়
- রাগের নাম: ভৈরবী - ইমন জুবায়ের
- শাকিরার গান ... গোয়া আমার সত্যবাদী - ঠুকেমারি
- "আপনার লিখা"র কপি করা মানুষদের খুঁজে বের করার সহজ উপায় - সিউল রায়হান
- বিয়ে ভালবাসার দ্বিতীয় অধ্যায়................!!! (অবিবাহিতদের জন্য) - সিটিজি৪বিডি
- ছফা'র বর্ণনায় হুমায়ূন আজাদ-১: হুমায়ুন আজাদ একটা সজারু (চৌর্যবৃত্তির এই বিষয়গুলো আমাদের জানাই ছিল না) - সাদাত হাসান
- বিজ্ঞানের থিওরী এবং টাইম মেশিনের সম্ভাবনা এবং অন্যান্য (নাস্তিকদের অনেক প্রশ্নের উত্তর) - আকাশ_পাগলা
- মানুষ-পাখির গান (উৎসর্গ: আকাশ-পাগলা) - ইমন জুবায়ের
- একের অধিক Yahoo Messenger এক সংগে ব্যবহার করা! - ম রহমান
- নবীন লেখকলেখিকাদের জন্য :: কীভাবে বই বের করবেন - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- ভড়কে যান ভড়কে দিন(নোটপ্যাড এর কারিশমা) - আলামিনস্টাইন
- বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাঃএর কিছু দালিলিক প্রমাণ,আশা করি বিভ্রান্তি এবার দূর হবে - যাযাবর রাজিব
- যারা ইয়ে করে বিয়ে করতে যাচ্ছেন, পালিয়ে (আইনী পরামর্শমূলক) - প্রজন্ম একুশ
- গো. আ সাহেবের একাত্তর নামা (পুনঃ ব্লগ পোষ্ট) - লাল দরজা
- Hack-Cracks Computers, Messenger Passwords, saved Passwords, With 96 Hacking Tools - বিপ্লব কান্তি
- ৬৭৬টা ই-বুকের ডাউনলোড লিংক.... (ফর ডামিস সিরিজের) - মারুফ হায়দার নিপু
- অন্যের কম্পিউটারের তথ্য জেনে নিতে ইউজ করুন LANguard Network Scanner v.2.0 - বিপ্লব কান্তি
- বিজয় কী বোর্ডের রহস্য!?!! নিজেই দেখুন - আর আপনার মতামত দিন - বজ্রাহত
- ৭১ এর স্বাধীন বাংলাদেশে প্রকাশিত দৈনিক আজাদী এর সেই কপি.. - অনির্বান
- সুফিয়ার কবর চাঁদার টাকায়ঃ ইউনূসের হাতে নোবেল - বিডি আইডল
- আইপি বের করুন ই-মেইল সেন্ডারের....! - তাজুল ইসলাম মুন্না
- পাবলিক বিশ্ববিদ্যালয়ের তথাকথিত শিক্ষকদের নোংরামি কোথায় এবং কিভাবে - রিয়াজুল ইসলাম
- প্রকৃতির খেলা ১ - অপরিচিত_আবির
- কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসার্ভারে ইনস্টল করবেন? - হাসান
- SOME EXCLUSSIVE PHOTO- ইতিহাস - হিটলারের সাগরেদ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গনহত্যার ভিডিও দেখুন - অমি রহমান পিয়াল
- ফ্রীতে নিজের একটা ওয়েবসাইট তৈরি করুন !!

- ইসানুর
- মিথ্যার বেসাতি : নীল আর্মস্ট্রং এর মুসলিম হয়ে ওঠার ইসলামী কল্পকাহিনী - লাইটহাউজ
- ১৮+ পোস্টঃ চড়ক! - সৌম্য
- সহজে Favicon তৈরী করুন - প্যান্ট ঢিলা মাস্তান
ন্যাশনাল আইডি কার্ডের চিট-শিট - নারিকেল-জিন্জিরা
- ছবি এডিটিং এর কিছু প্রয়োজনীয় সাইট - বোকা ছেলে
- ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হোসেইন : যার কাছে বাঙালীর অসীম কৃতজ্ঞতা - অমি রহমান পিয়াল
- বাংলা ভিডিও টিউটোরিয়াল - মাহবুব আলম পলাশ
- ফেসবুকে gift অথবা quiz এপলিকেশন তৈরি করুন এক্কারে সহজে......
- গিফার
- স্বীকারোক্তি : আমি একটি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছি... - অঃরঃপিঃ
- পূর্ব পাকিস্তান সরকারের ৭১ এর গোপন দলিল: মন্ত্রী নিজামী, মুজাহিদ মুক্তিযুদ্ধ প্রতিহত করতে ততপর ছিলেন - লায়ওনো
- রাজাকারদের পুত্র কন্যারা কোথায় লেখাপড়া করেছে? - রুহুল্লাহ
- গণহত্যার ছবি : নূরুল উলা - হাসিব
- সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল - শওকত হোসেন মাসুম
- আমার ও বউয়ের বিয়া হইছিলো একই দিনে, আইজ সেই দিন
- শওকত হোসেন মাসুম
- প্রিয় রুদ্র - তসলিমা নাসরিন - বইপাগল
- আইপি ট্রেস , হু ইজ অনলাইন নাও, কেম ফ্রম, ইত্যাদি , ইত্যাদি জানিবার চাইলে, ঢুইকা পড়েন - ভেংচুক
- মোবাইল নিয়ে কিছু জানা ও অজানা - দুঃখবিলাস
- Google AdSense ... ওয়েব থেকে আয়-উপার্জন (৪) - ত্রিভুজ
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
গল্পঃ সবুজ রঙের মেঘ
১২ ই জুন, ২০০৯ রাত ৯:১৪

নয়তলা ফ্লাটের আটতলার বারান্দায় বসে এক কাপ কফির সাথে পড়ন্ত বিকাল উপভোগ করার মত সুন্দর মুহূর্ত জীবনে থাকেই বা কয়টা ! মনটা বিষন্ন হয়ে যায়। গোধূলীতে লাল রঙ ছাঁটা মেঘ। এই বিষন্ন পরিবেশটা আমার মনের বিষন্নতাটাকে আরও বোধ হয় বাড়িয়ে তুলছিল। আমি আসলে মানুষ চিনতে পারিনা কখনও। প্রতিদিন দেখেও চিনতে পারিনা।
বারান্দার দেয়ালের রঙটা ঘি এর মতন। এক্রোলিক পেইন্টিং। আলোর হালকা প্রতিফলন পড়ে। চকচক করে সারাক্ষণ। আমার কাছে বিরক্ত লাগত আগে। এখন আর লাগে না। তানি প্রথমবারের মতন যেদিন বাসায় এল, খুশিতে ওর চোখমুখ ঝিলিক দিয়ে উঠেছিল, এই বারান্দায় রঙের খেলা দেখে। এরপর থেকে আমারও ভাল লাগে।
তানির কথা গুলোই ঘুরেফিরে মাথায় আসছে। মানুষ আসলে একা থাকতে পারে না। যখন একা থাকে, তখনও মনে মনে সে সবার সাথেই থাকে। অনেকের কথা ভাবে। যখন মানুষ কারও প্রেমে পড়ে, তখন একা থাকার সময় আর কনফিউশন থাকে না যে কার কথা ভাবব এখন। এমনিই তার কথা মনের মধ্যে ঘুরতে থাকে। ছোট রাগটা বড়ো হয়ে যায়, ছোট খুশিগুলো আরও উজ্জ্বল লাগে। নিজে নিজেই সন্দেহ হয়, নিজে নিজেই তার পক্ষ থেকে অজুহাত গড়ে।
একটা ট্রাকের বিকট হর্ণে আবার ঘোর ভাঙল। কফির কাপটা প্রায় শেষ। কিছু যায় আসে না। উঠে ভরতে পারব না। সারাটা দুপুর পার করে, বিকাল শেষেও বুয়ার ঘুম ভাঙ্গেনি। এখন হয়ত ভাঙবে। তানি যেদিন আসবে, কত কষ্ট করেই না বুয়াকে বাইরে পাঠাতে হয়েছিল। “বুয়া এই ঔষধটা এনে রাখ, প্লিজ। দেখছই ত পা টা মচকে গেছে।”, এই সেই হাবিজাবি বলে বুয়াকে বাইরে পাঠানো। সেই ঔষধ পাওয়াটা সহজ না। বুয়াকে বলা আছে ড্রাইভারের সাথে যেতে। সুযোগ পেয়ে সেও যে একটু গাড়িতে ঘোরাঘুরি করবে সেটাই স্বাভাবিক। হাতে আনুমানিক দুটো ঘণ্টা। শুনলে মনে হয় কিছুই না। কিন্তু, পরীক্ষার মাঝে প্রথম ১০ মিনিট মুহূর্তে শেষ, পরের ১০ মিনিটে শত লাইন লিখে ফেলা। এটাও তেমন।
তানি এসেছিল। বারান্দা দেখে অবাক। আমি হেসে ফেলেছিলাম। আমার রুমটা ওর খুব একটা পছন্দ হয় নি। স্লিপনটের পোস্টার তার প্রধান কারণ। স্লিপনটের বিভৎস রকমের মুখোশের ছড়াছড়ি দেখে বেচারী তানি ভয়ে আর আমার রুমেই ঢোকেনি। বারান্দায় ছিলাম আমরা। তখন একবার মনে হল সময় আসলেই দ্রুত যায়।
এই মেয়েটাকে নিয়ে এখন আর ভাবতে ইচ্ছা করছে না। তবুও মাথায় কেন যেন ঘুরপাক খাচ্ছে ও। ওর যে জিনিসটা আমার সবচেয়ে ভাল লাগত, সেটা হল ওর স্বার্থহীনতা। আমাকে একবার একটা ছোট ভাই জিজ্ঞাসা করেছিল, “ ভাই, আপনারা ত হেব্বি মজায় আছেন, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরেন। আমরা শুধু নদীর পানি খাই। আর চাইয়া চাইয়া দেখি। এক্ষন একটা জোগাড় করে দেন। শালী নাই আপনার?” হেসে ফেলেছিলাম। “ নাহ, নেই। এটাই আফসোস। শালীর সাথে পরকীয়ার চরম ইচ্ছা ছিল। তাই শালী থাকলেও তোমাকে দিতাম না।” হাসতে হাসতেই সেদিন ওর সাথে অনেক কথা হল। একবার আমাকে ও প্রশ্ন করে, “ আচ্ছা বস, গার্লফ্রেন্ড নিয়ে কি প্রতিদিন চাইনিজে বসেন? আমার সব বন্ধু দুই দিন পর পর চাইনিজে যেয়ে ফকির হয়ে যাচ্ছে। আপনার কী অবস্থা? ” তখন কেমন যেন একটু গর্ব হয়, “ নাহ, তানির সাথে ত তোমার কথা হইছে। তুমি ত জানই ও কেমন। আমার ওপর ও কোনদিনই প্রেশার পড়তে দিবে না। আমি চাইনিজে একবার নিতে চেয়েছিলাম। ঢুকতেই দেয় নি। বলেছে আমার পকেট কাঁটার জন্য ও আসে নি। তাছাড়া, আমি যদি ওকে পাড়ার ঢাবায় বসতে বলি, সেখানেই বসবে। আমার কথা ফেলার সাহস ওর নেই।” ছেলেটা হয়ত অবাক হয়েছিল। হয়ত তার সেই বন্ধুদেরও বলেছিল ব্যাপারটা। কী জানি ! ছেলেটাকে আরও কিছু বলতে পারতাম তানির আর আমার ব্যাপারে। বেশি পার্সোনাল হয়ে যাবে ভেবে বলিনি।
তানির সাথে কী পরে ওর কখনও কথা হয়েছিল ! এসব নিয়ে কী কিছু বলেছে আদৌ ! কী জানি ।
“এই কী হচ্ছে, এসব কী স্বভাব?”, লজ্জায় চোখমুখ লাল করে বলত তানি। “কেন কী হইছে? আমার বউয়ের গালে আমি চুমু খেতেই পারি।” আমি জোর দিয়ে বলতাম। “ আহা! কী ভাবখানা। বিয়ে আগে হোক ত।”, তানি হেসে ফেলত। “ওহ, খেয়ালই থাকেনা। আচ্ছা, বিয়ে হলে কী হবে আর এখন কী হবে?” আমি বলতাম। “এই সব যত স্বভাব আছে সেগুলা তখনকার জন্য রেখে দাও।” তানি আমার চুলে হাত দিয়ে বলত। “ তখন যা ইচ্ছা করতে পারব?”, হাসতে হাসতে ওকে ধরে বলতাম। “ এই মোটেও না। তখনও কিচ্ছু পারবে না।”, তানি আরও লজ্জায় লাল হয়ে যেত।
ছোট ছোট রাগ, খুনসুটি ত থাকতই। মাঝে মাঝে বড় ঝগড়াও হয়েছে। একদিন কথা বন্ধ। দুজনেরই অপেক্ষা। অপরজন কল দিবে কখন? শেষে কারও না কারও নতি স্বীকার। কল দিয়ে ভাব নেয়া, “ ভেব না তোমার রাগ কমাতে কল দিছি, দোষ ত তোমার। আমি কল দিছি অন্য কারণে। একটা খবর জানাতে, ওই যে আমার বান্ধবী ছিল না, ওই যে রিমি, ও করছে কি ………… । ” আবার সব ঠিক।
গত পরশুর দিকে কীভাবে যেন বড় মাপের একটা ঝগড়া বেঁধে যায়। কনফারেন্সে রাতে ছিলাম ৩ জন। এসাইনমেন্ট নিয়ে ক্যাচাল। টুকটাক নোট লিখে রাখা। আবার ক্যাচাল। এর মাঝে অন্য কাউকে দেয়ার মত সময়ও ছিল না। তানির কলটা ধরেই ওকে বললাম যে আমি ব্যস্ত। তাড়াহুড়ায় ছিলাম কী নিয়ে যেন। “ আজকে সারাটা দিন আমার সাথে কথা বলনি তুমি। এত ভাব নিচ্ছ কেন? আমাকে এভাবে ইগনোর করার মান কী? ”, অভিমানগুলো রাগ হয়ে বেড়িয়ে আসে ওর। এক কথায় দু কথায় ব্যাপারটা বড় হল কীভাবে বুঝলাম না। তবে রাগের বশে বলে ফেলেছি অনেক কিছু। কত কথাই ত থাকে, “ এইবার যে তোমাকে এত করে বললাম তখন ত গেলা না। আর এখন এত ভাব নাও কেন? ” “ তুমি এখনও এসব মনে রাখছ। বলেছি না কতবার, আমার কাজিন অসুস্থ ছিল। হাসপাতালে গিয়েছিলাম আরেক কাজিনকে নিয়ে। তোমরা ছেলেরা কী সবাই তাদের গার্লফ্রেন্ডের সাথে এমন কর?” আরও কত কথা।
দুদিন কথা হল না। রাতে কল আসল। লাফ দিয়ে ছুটে গিয়ে কল রিসিভ করেছি সেদিন।“ এই কী হইছে?এত ভাব নেয়ার কী আছে? কল দাও না কেন? যেই ইগনোর করা নিয়ে এত ঝগড়া করলাম, সেই ত আবার শুরু করলা।”, মোবাইলের ও পাশ থেকে কণ্ঠ ভেসে আসে।আমার পুরোনো রাগটা ফেরত আসে আবার। কথায় কথায় আরও কত কথা। “ কী হয়েছে তোমার? দেখা কর আমার সাথে। প্লিজ।”, মোবাইল সেটের ভেতর থেকে ভেসে আসে। “ পারব না। বিজি এদানীং। টাইম হলে পরে জানাবো। এখন রাখি।”, এক নিঃশ্বাসে বলে ফেলি।
আরও একদিন কথা বন্ধ। আমার মন আসলে শক্ত বোধহয় খুব। তানির কথা মনে না করেই দিব্বি কাটিয়ে দিতে পারি দিন। শুধু মাইকেল লার্নসের গান গুলো শুনলে কেমন যেন লাগে। তানিকে মাথা থেকে বের করে দিয়েছি একদম। দরকার নেই কাউকে।
গতকালকে দুপুরে ওর কল এসেছিল। না আসলেই বোধহয় ভাল ছিল। ওর জন্য আমার শেষ টানটুকুও মুছে গেছে। ওরও একটা রূপ আছে। ভুল চিনেছি এতদিন। হয়ত আমার সামনেই ছিল সব। খেয়াল করিনি। অন্ধ ছিলাম। “শোনো, আমার একটু হেল্প লাগবে। আমাকে কিছু টাকা ধার দিতে হবে। পারবা? হাজার তিনেক। লাগবেই। না বোল না।” মোবাইল সেটটা বোধ হয় আমার দিকে তাকিয়ে বলছিল যে আমি অতদিন চিনি নি কিছুই। এই সময়ে এই পয়েন্টে আমার গায়ে এসব লাগছিল না। টাকা পয়সা নিয়ে কারবার আমার পছন্দ না।লাগলে সে নিতে পারে। কিন্তু, এটা সময় না। এই সময়ে মানায় না।
সন্ধ্যার আলো দেখতে দেখতে ঠিক করে ফেলি, কারো কথায় আমার কিছুই যায় আসে না। কালকে বিকালে আমি যাচ্ছি না। সেট অফ করে বসে থাকব। কিছু যায় আসে না আর।
একটা রাত ঘুম দেই। নিশ্চিন্তে। কত স্বপ্ন ঘুরল চোখে। কনসার্টের। আড্ডার। একটা চেহারা আসতে চেয়েছে কয়েকবার, স্বপ্নেও ঠেকিয়ে রেখেছি ওকে।
ঘুম থেকে উঠেছি আজকে অনেক বেলা করে। মনটা তিতা। সামনের রাস্তায় যথারীতি কোলাহল। ভার্সিটি যাব না। ইংলিশ ক্লাস আজকে। করলাম না, কী হবে ! যদিও নিজেই জানি, ক্ষতি ত হবেই। তবুও, ব্যাপার না।
নিজেকে অনেকভাবে বুঝাই আমি। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি গুলা দেখি। মনটা দিন দিন শক্ত হচ্ছে।আসলে সব কিছুই সাময়িক। ব্যাপারনা এসব।
গ্রিলের উপর দুটো দোয়েল পাখি। এদের দেখি আর ভাবি। নাহ, টাকাটা দিয়ে আসি। শেষ। সমস্ত দাবী-দাওয়া। যেন কখনও কিছু বলতে না পারে। কখনও কোন কথা না থাকে। আগডুম বাগডুন কোন কথা না। যাব, দিয়ে বলব, “ এটা ফেরত দেবার দরকার নেই। তোমার থেকে আমি কোন কিছু পাওয়ার মেন্টালিটি নিয়ে ঘুরি না। ”
অসহ্য দুপুরটা এত আস্তে কাঁটে। বিকালটার জন্য অপেক্ষা। সেই সকাল থেকে।
অবশেষে মুখোমুখি। একটা বুটিকের পাশে একহারা লম্বা একটা ছিমছাম রেস্টুরেন্ট। বুটিকেরই। দুটা কলামের মতন একটার পিছে আরেকটা, এভাবে টেবিল আর সাথে তিনটা করে চেয়ার। আমরা আসি এখানে। অনেকেই আসে। কিন্তু, সবাই চেনে না। একদম কোনার টেবিলা তানি বসে ছিল। হালকা নীলের ভেতর হালকা বেগুনী একটা ড্রেস। ভালভাবে খেয়াল করার মানসিকতা ছিল না।
“ বাহ, আজকে দেখি আমার আগেই এসে পড়েছ। অবশ্য এখন ত আসবেই। প্রয়োজন বলে কথা। ”, মেজাজটা তিতা করে বললাম। “ তানি অবাক চোখে আমার দিক তাকাল। কিছু একটা বলতে গিয়েও বলল না। আমার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিল। খুব আস্তে করে বলতে থাকে, “ আমার কিছু লাগবে, সেটা তোমাকে জানালে তুমি আসবেই। আমি জানতাম। এমনি ডাকলে তুমি আসতে না।তাই এসব বলে ডাকতে হল। আজকে আমাদের প্রথম দেখা হয়েছিল। তোমার থেকে কিছু পাওয়ার মেন্টালিটি নিয়ে আমি ঘুরি না।”
আমি ফেরত আসি।
বিষন্ন একটা সন্ধ্যায় এসে বারান্দায় বসি।প্যাকেটটায় একটা স্কেচবুক ছিল। সাথে স্কেচের সব কিছু। বাসায় এসে আমার আঁকা কিছু ছবি দেখেছিল ও। ভোলে নি। অভ্যাসটা আবার নতুন করে শুরু করার জন্য। সাথে একটা ডায়েরীও।
সন্ধ্যার মিলিয়ে যাওয়া আলোয় মেঘটা দেখছি। ডায়েরীটায় কিছু লিখতে হবে। লিখে ভরে ফেলব। তানিকে আবার কল দিতে হবে। সন্ধ্যার বিষন্নতায় আমি কথা পাচ্ছি না। আমি আসলে মানুষ চিনতে পারিনা কখনও। প্রতিদিন দেখেও চিনতে পারিনা।
কফির কাপটা প্রায় শেষ। কিছু যায় আসে না।
আমার আচরণে একটা মেয়ে বালিশে মুখ গুজে কাঁদছে সেটার শব্দই শুনছি খালি। সেই বালিশে হয়ত সবুজ রঙের মেঘের ছবি আঁকা।
© আকাশ_পাগলা
ফেইসবুক আইডিঃ Aakash Paglaa
[এই গল্পটা ফেইসবুকের গ্রুপে পাঠাবো বলে ঠিক করেছি। তাই ইমেইল আইডি আর ফেইসবুক আইডি সংযুক্ত করে দিলাম। ]
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): উপলব্ধি, গল্প ;
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অপ্সরা বলেছেন:
খুব সুন্দর। আমার প্রবলেমটা হলো বেশী সুন্দর কিছু সহ্য হয়না। চোখ ধাঁধিয়ে যায় হয়তো। চোখ ভরে ওঠে পানিতে।
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ আপু।
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
গল্পের অনেকটুকু বাস্তবতা নিজের অভিজ্ঞতা থেকে নেয়া...বেশ বুঝতে পারছি। এই একদিন দিয়েই পিছিয়ে আছি গুরুগল্পটা দারুণ গতিশীল। দারুণ বাস্তব।
লেখক বলেছেন: অনেক অনেক খুশি বস। পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
অপরিচিত_আবির বলেছেন:
দারুণ হয়েছে পাগলা, সাই ফাই ছাইড়া এই লাইনে থাইকা যাও ... জমছে
লেখক বলেছেন:
এইটা কী কইলেন বস ???![]()
ওক্কে, এখন থেইকা এই লাইনেও টাইম দিমু।
পড়ার জন্য ধন্যবাদ।
আমড়া কাঠের ঢেকি বলেছেন:
পেন্সিল ভাই একটা জোস কমেন্ট করছে, আমি আর এরথেইকা ভালো করতে পারলামনা, তাই আমার তরফ থেইকা পেন্সিলভাইয়েরটা কপিপেস্ট ++
লেখক বলেছেন:
![]()
অনেক ধন্যবাদ।
ট্র্যানজিস্টার বলেছেন:
একটা প্লাস দিয়া গেলাম
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
হিমালয়৭৭৭ বলেছেন:
গল্পের শিরোনামটা ভাল লেগেছে, গল্পটা ভাল লাগেনি...হতে পারে সেটা প্লট বা থিম সংক্রান্ত উন্নাসিকতা, বর্ণনাভঙ্গিজনিত প্রেফারেন্স , কিংবা অতি সরলীকরণ...যে কোন কিছুই হতে পারে........
লেখক বলেছেন:
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।
শ্রাবনের ফুল বলেছেন:
৬ নম্বর প্লাস , অফটপিকঃআপনের জইন্য এখনও ঝুলাই রাখছি... দেইখা আসেন...
Click This Link
লেখক বলেছেন: ছবিটা ঝাক্কাস হইসে।
পড়ার জন্য ধন্যবাদ।
অনন্ত দিগন্ত বলেছেন:
খুবই সুন্দর হয়েছে .......
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
শ্রাবনের ফুল বলেছেন:
দ্বিতীয় বারের মত পড়লাম। আপনার গল্প পড়ে ভুলে যেতে চাওয়া কাউকে খুব মনে পড়ছে... শাস্তি কাকে দেব বুঝতেছি না... নিজেকে নাকি আপনাকে???Click This Link
লেখক বলেছেন: এক কথায় দারুণ।
ছবিগুলোর কথা নাই-ই বা বললাম।
ভাই, এরকম ছবি খুঁজে বের করার সিস্টেম টা জানান।
পারভেজ বলেছেন:
ভালো হয়েছে। বড্ড বেশী বাস্তবতা। তবে রূপটুকু নষ্ট হয়নি।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
মে ঘ দূ ত বলেছেন:
চোখটা কখন যেন ঝাপসা হয়ে আসছিল। চোখের সমস্যা হয়তো।গল্প যে ভালো লেগেছে সেটি না হয় নায় বললাম।
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ভাই।
লেখক বলেছেন: ব্যাপার না।
থ্যাংকু।
নীরজন বলেছেন:
কি আর করা...................এই করম লিখলে প্রিয়তে তো নিতেই হবে, তাই না?
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু।
ভালোই লেগেছে ।
সবাইকে প্যাচ মারা গল্প লিখতে হবে এমন তো কথা নাই
দুনিয়াতে প্যাচের অভাব নাই
হিমালয়ের কমেন্তটাই বরং আমার কাছে উন্নাসিক লেগেছে।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ বস।
আপনার কমেন্ট পাইলে সাহস লাগে।
ইমন জুবায়ের বলেছেন:
ভালো লাগল। গল্প বলার স্টাইলটা দারুন। আবেগ টের পাওয়া যায়।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
অচেনা সৈকত বলেছেন:
আমার পড়া আপনার সবচেয়ে চমৎকার লেখা।
লেখক বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ।
এন এইচ আর বলেছেন:
খুবই ভালো লেখা হয়েছে............।মনে হয় কাছ থেকে দেখে নেওয়া কোন ঘটনা লেখকের হাতে গল্পের রুপ নিয়েছে........।
লেখক বলেছেন:
সব ত বলা যাবে না ........... ![]()
পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাই।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: বুঝলাম না। কাকে চেনা চেনা লাগছে ????
পড়ার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। খুশি হলাম।
কালপুরুষ বলেছেন:
ভাল লাগলো গল্পটা। এক টানে পড়ে গেলাম।
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
এই লেখাটা কি ড্রাফট করসিলা বস?
লেখক বলেছেন: না ত ভাই। কেনু ?
গুরুজী বলেছেন:
দারুন! পিলাচ!
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
এতদিন পরে কোথা থেকে এই পোস্টের লিংক পেলেন??
নাম না জানা বলেছেন:
নিজে থেকে আর কখনো স্কেচ বুক কিনবো না।আর ঐ কথাটা মিলে গেছে“এই কী হচ্ছে, এসব কী স্বভাব?”, লজ্জায় চোখমুখ লাল করে বলত তানি। “কেন কী হইছে? আমার বউয়ের গালে আমি চুমু খেতেই পারি।” আমি জোর দিয়ে বলতাম। “ আহা! কী ভাবখানা। বিয়ে আগে হোক ত।”, তানি হেসে ফেলত। “ওহ, খেয়ালই থাকেনা। আচ্ছা, বিয়ে হলে কী হবে আর এখন কী হবে?” আমি বলতাম। “এই সব যত স্বভাব আছে সেগুলা তখনকার জন্য রেখে দাও।” তানি আমার চুলে হাত দিয়ে বলত। “ তখন যা ইচ্ছা করতে পারব?”, হাসতে হাসতে ওকে ধরে বলতাম। “ এই মোটেও না। তখনও কিচ্ছু পারবে না।”, তানি আরও লজ্জায় লাল হয়ে যেত।
মজার না?
লেখক বলেছেন: এতদিন পরে আমার নিজেরও পড়ে মজা লাগতেছে।
প্যাকেজ নাটক টাইপ লাগতেসে।
পড়ার জন্য ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















