আমার এক ফরিচিত মাইয়া কয়, তার নাকি পরিচিত লোক আছে কোন এক এফএম রেডিওর অফিসে। হেয় কয়, হের ভয়েস শুইনা নাকি দেশের সকল পোলার মাথা খারাপ হয়ে যাবে।
আমি বলি, কেনু?কেনু?
সে ক্ষেপে গিয়ে বলে, “আমার ভয়েস সুন্দর তাই! ”
আমি বলি, “তাই নাকি! ”
সে আরও ক্ষেপে গিয়ে কয়, “আপনি এতক্ষণ ধরে কথা বলতেছেন আমার সাথে, আপনি বুঝেন না আমার ভয়েস কত সুন্দর???”
আমি ভাল মানুষের মত মুখ করে বলি, “কী আশ্চর্য্য, বুঝাই যায় না।”
মেয়ে আমার দিকে গভীর মনোযোগে তাকায়, ভেবে দেখে আমি আসলে ফাজলেমু করতেছি কী না। পরে দেখল, আমি পুরা ভাল মানুষের মত কথাবার্তা বলতেছি। তাই সে রাগ না করে হতাশ হল। খেক খেক খেক।
আমার বন্ধু কইল, “হতাশ হবেন না। আমার কাছে আপনার ভয়েস দারুণ লাগছে। দারুণ। মন খারাপ থাকলে আপনার সাথে অনেক ভাল লাগবে। আপনার ফোন নাম্বারটা একটু দেবেন? ”
মাইয়া খুশি হইয়া দিয়া দিল!!!!!
লে হালুয়া, কী দিন আইল।
ওরা এখন রাতে গল্প করে, আমি দোস্তরে কল দিলে সে কয় সে বিজি আছে।
ভাই আমার বড়ো আর জ়ে হইতে মঞ্চায়
ইয়ে, নিজের কথা খেমনে(!!) কই !! আমি মনে করি, আমার ফ্লুয়েন্সি যথেষ্ট ভাল এবং বাংলা আর ইংরেজিতে দরকারের সময় প্রোনাউন্সেশনে প্রফিসিয়েন্সি দেখাতে পারি ভালই।
ভাই কেউ কিছু আইডিয়া দেন। উপায় দেখান।
© আকাশ_পাগলা
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



