একটা সময় খুব ভাবতাম যে, মানুষের জীবনের আসলে উদ্দেশ্যটা কী? মানুষ ত শুধু খাওয়া, পড়া, ঘুম, চাকরী, বিয়ে, বৃদ্ধ, মৃত্যু এর মাঝে আবদ্ধ থাকতে পারে না। বা এই সার্কেলে থেকে লাভটাই বা কী! মানে, এই সার্কেল জীবন ধারনের একতা প্রক্রিয়া। কিন্তু, যেই জীবনের জন্য এই প্রক্রিয়া, সেই জীবনটা কেন! এর উদ্দেশ্যটা কী !
প্রাণের উদ্দেশ্য নাকি টিকে থাকা। তাহলে, আমার থেকে নতুন যে প্রাণ আসল, সেই প্রাণ টিকে থেকে কী হল! প্রাণের টিকে থাকার উদ্দেশ্যটা কী? অনন্তকাল টিকে থেকে কী করবে সে ! জ্ঞ্যানীরা বলেন, জ্ঞান অর্জনই নাকি মানুষের উদ্দেশ্য। কিন্তু, তা কী করে হয়! এই জ্ঞান আমাদের উদ্দেশ্য হতে পারে না, কারণ নিউটন তার সূত্র আবিষ্কার না করলেও আপেল মাটিতেই পড়ত। নিউটনের সূত্রের মাধ্যমে আমরা জানি আর নাই জানি, এতে কিছু যায় আসে না।
ধর্মীয় দিক দিয়ে আমি কথা বলতে চাচ্ছি না।
তখন সময়টা খুব ভাবার, চঞ্চলতার। অল্পতেই আবেগপ্রবণ হয়ে যাবার। একদম ছোট্ট তখন আমি। কিন্তু খুব ভাবায় সেই প্রশ্নটা আমাকে। তখনও আর এখনও।
এই পুরো জীবন প্রক্রিয়াটা আসলে অর্থহীন। বাঁচতে ইচ্ছা করত না তখন আমার। মানে এমন না যে, আমি সুইসাইড করতে চেয়েছিলাম। বরং ভাবতাম, ধূম করে যদি মরেই যাই, তাহলে কোন কষ্ট নেই। কোন অপূর্ণতা নেই। কারণ, পূর্ণ করার মত কিছু যে পুরো প্রাণজগতেরই নেই।
এর প্রশ্ন কী আমরা কোন দিন জানতে পারব !
এই অর্থহীন জীবনের কী মানে !!!
অউরো ব্যাপারটাই কী কিছু এমিনো এসিডের অণুর এলোমেলো রিএকশনের ফল ! নাকি কোন সৃষ্টিকর্তার হঠাৎ খেয়াল !
অর্থহীন কোন প্রক্রিয়ার ফলাফল হিসেবে আমি থাকতে চাই না, আবার কারও হঠাৎ খেয়ালের পুতুল হয়ে আছি ভাবতেও কষ্ট লাগে। আসলে মাঝে মাঝে মন হয়, আমাদের ক্ষমতা আসলে খুবই নগণ্য। আসলে, আসলে হয়ত আমাদের কোন ক্ষমতাই নেই।
মাটিতে এলোমেল কিছু কাঠের টুকরো পড়েছিল। সবগুলো মিলে গোল হয়ে আর বাঁকা হয়ে। হয়ত বাতাস সরিয়ে এদের এমন করেছে অথবা পাশের বেঞ্চে বসা বৃদ্ধটার হঠাৎ খেয়াল। যেটাই হোক, আমি যে শুধুই কাঠের টুকরো।
বিভৎস অর্থহীন একটা প্রক্রিয়া। আমার আর ভাল লাগে না।
© আকাশ_পাগলা
[এই পোস্টটা হিটের উদ্দেশ্যে না। এমনিই কিছু এলোমেলো চিন্তা। প্রথম পাতায় তাই আর প্রকাশ করলাম না। শুধু আমার ব্লগ পেইজেই বরং থাকুক।]
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


