আমার প্রিয় পোস্ট

কত কিছু যে করতে চাই, তবুও কিছু করতে না পারার দায়ে মাথা খুঁটে মরি ।

বিশাল ব্লগীয় আড্ডা !! এই নিয়ে আমার ১০০ তম পোস্ট :-/:-/:):);)

১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৫১

শেয়ারঃ
0 0 0

দৃশ্য ১
ঘটনা শুরু করি প্রথম থেকে। আমি বইসা বইসা আমার নাক চুলকাইতেছিলাম, এমন সময় শিবলী ভাই ফুনাইল। আমারে কইল যে, এক্ষণি সে রওনা দিতেছে। ত আমিও দিলাম রওনা। রাস্তায় এক দোস্ট আসাকাইল, কই যাস? আমি কইলাম, দোস্ত কইস না, বিশাল ব্লগীয় আড্ডা। দেশের সব নারী জাতি আসতেছে:D:D:P। আমি আড্ডা দিতে গেলাম। সেলফুনে তাকাই দেখি বাজে বিকাল ৫ টা।

দৃশ্য ২
স্টেডিয়াম গেইটের সামনে শিবলী ভাই খাঁড়ায়া আছে। হের পিছে এক পাঠক বাই (হেয় রেজিস্ট্রেশন করে নাই) সাথে আমি। এই হইল ঘটনা। মাঠ খালি। এলাকা খাঁ খাঁ:((। বৃত্তবন্দীর আগমন। আড্ডায় এখনও খাঁ খাঁ অবস্থা বিরাজমান। আমি বাদে সবডি হালকা পাতলা। সব মিলায়া এক আর আমি এক। এইটুকুই তখনও আড্ডার ওজন:|:|

আমি মনে মনে আমার নতুন গল্পের প্লট ঠিক করে ফেলছি। সবাইকে বলা হবে যে, নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি সবাইকে চাইনিজ খাওয়াইছে। এর পর ঘরে এসে গুগল থেকে খাবারদাবারের ছবিসহ পোস্টায়া সবার আফসুসের মাত্রা বাড়ানো হবে। কীভাবে এই পোস্ট আরও বিশ্বাসযোগ্য করা যায়, সেটা নিয়ে গবেষণা শুরু করলাম।:P:P

ইতিহাসের সবচেয়ে ফ্লপ আড্ডা হয় কীনা, সেই ভয়ে আমরা তখন মূহ্যমান:|। সবাই ফুনে বলল অমুক কারণে আসবে না,। তমুক কারণে আসবে না। সামছা আকিদা জাহান এর ফুনও অফ। উনি ঢাকার বাইরে থেকে আসতেছেন বলেছেন, কিন্তু কুন খবরই নাই। আমি মনে মনে ভাবতাছি মান সম্মান কোন পকেটে রাখুম:((:((

দৃশ্য ৩
কালপুরুষ আর শ্রাবণসন্ধ্যার আগমন। আমরা ত ভাবতাছি হেরা কী কইব যে, কেউ নাই এইখানে, উলটা চইলা যদি চইলা যায় !! তয়, আমাদের থেকেই একজন(নাম কমুনা, হেরটা হেয় কমেন্টাক:P) ভবিষ্যত বাণী করল, নাহ কালপুরুষদা যাবেন না। আর যেতে চাইলে বললেই হবে যে, ইফতারীর পরে কেউ একজন আসতেছে(বুইঝা লন:P:P:P)। ব্লগীয় আড্ডায় মজা জমা শুরু হল সবে। রেস্টুরেন্টে বসব আমরা, রওনা দেয়ার মুহূর্তে হাসান মাহবুব ভাইয়ের আগমন (ভাইজান বড়ই হালকা, জোরে বাতাস আসলে কী না কী হয়ে যায় ভেবে একটু টেনশনে পড়ে গেছিলাম:P)। সবাই মিলে ইফতারীতে গমন। এমন সময় সারপ্রাইজ, জানাপুর আগমন:)। পুরা আড্ডা জমে গেল তখন থেকে।

ইফতারী পুরাটাই কালপুরুষদার সৌজন্যে। এই ব্যাপারে বৃত্তবন্দীর মুখের হাসি ছিল দেখার মতন:D
ইফতারীর প্লেট আলাদা আলাদা। তাই শিবলী ভাইয়ের ৩,৪,৫ ঘুটা দিয়া খাইতে হয় নাই। সুতরাং আমি খুশি:)
শ্রাবণসন্ধ্যার ক্যামেরায় একগাদা ফটো তুলা। সবাই দাঁত বাইর কইরা হাসছিল।

জানাপু কার সাথে জানি মারপিট করে আসছে। থুতনীর নিচে ব্যান্ডেজ। পুরা খারাপ অবস্থা টাইপ না হলেও অর্ধেক খারাপ অবস্থা:((
হাসান মাহবুব ভাইএর সাথে কারা যেন হকিস্টিক নিয়ে পিটাপিটি করছে, মতান্তরে কেউ ফুল স্পীডে ফ্যান ছাড়ছিল, হেয় উইড়া যাইয়া হাঁটুতে ব্যাথা পাইছে:P:P। যদিও শেষমেষ উনি কোনটাই স্বীকার করেন নাই:|

বড়ই জমছে। আমরা সবাই মিলে অনেক মজা করছি। কালপুরুষদার বাসায় আরেকটা আড্ডা নিয়ে মোটামুটি কথা পাকা, সেইখানেও সব খানাপিনা উনার সৌজন্যেই হবে বলে উনি আশা দিয়েছেন:P (আসলে দেন নাই, আমরাই আশা করতেছি। উনি নাকি গেটে চাঁদা তোলার লোক বসাবেন!!:|:|)।
সামছা আকিদা জাহান এখনও নাই। আমরা মনে মন বড়ই বেচেইন। সবাই উনার জন্য অনেক আগ্রহে:P

দৃশ্য ৪
রেস্টুরেন্ট থেকে নেমেই দেখি কৌশিক ভাইয়ের আগমন হেলমেট আর বাইক ছাড়াই। এতক্ষণে একজন শক্তপোক্ত মানুষের দেখা পাইলাম। সবাই আবার স্টেডিয়ামের দিকে রওনা দিলাম। এইবার কার পকেট থেকে চটপটি ফুচকা খাওয়া যায়, সেইটা নিয়া বৃত্তবন্দীকে বড়ই চিন্তিত মনে হইল:P
অবশেষে জানাপু সকলের ইচ্ছা পূরণ করিলেন:)। কৌশিকভাই চটপটি আর বাকি সবাই ফুচকা খাইলাম:)। কৌশিক ভাই চা খাওয়াইছিল। ব্লগের উইঠার্নরে নিয়া ব্যাপক আলুচনা হইল। হেয় অনেক বড় টপিক আছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক একজনের আগমন। তিনি আমাদের সবাইকেই চেনেন। হাসান মাহবুবের বিশেষ ভক্ত বলেই মনে হল। মোটামুটি সবাই মিলে জমপেশ আড্ডা হল। আবার ফটোসেশন। আমি আবার সবগুলা দাঁত বের করে এত্তগুলা ছবি তুললাম:D(নিজের আর অপরের, তয় আমার দাঁত ঠিকই বাইরে ছিলB-))।

মিলটন ভাইয়ের সপরিবারে আগমন হল। সবাই মিলে চরম আড্ডা। পুরা জমজমাট।:):)

জানাপু জানাইল যে, উনি ব্লগে পুরা মাত্রায় এডিক্টেড। সারাদিন নাকি ব্লগেই থাকেন, কিন্তুক আমি বুঝছি, আমার নিক উনি ঠিকমত চিনেন নাই। অথচ, আমি শততম পুস্ট দিয়া ফেললাম। আর, ড্রাফটেও একগাদা।:((:|:|:((

কালপুরুষদা আর শ্রাবণসন্ধ্যা ঠিক করলেন চলে যাবেন। জানাপুও উঠলেন, কৌশিকদাও উঠলেন। আমি ভাবলাম, তাইলে আমিও যাইগা। উনারা যাবার পর, কাল্পুরুষদা ঠিক করলেন সামছা আকিদা কে আরেকবার ফুন করে জানাবেন যে, আপনি ছাড়াও আড্ডাতে আরও মেয়ে আসছে কিন্তুক:P:P। এমন সময় শিবলী ভাইয়ের থাকা জানা গেল, উনি অল্প কিছুক্ষনের মাঝেই আসতেছেন।
কাল্পুরুষদা তখন বসে গেলেন। উনি তাইলে দেখেই যাবেন:P। সাথে আমিও;);)

শয়তানের আগমন(আমার মতই ওজনদার পাবলিক):|। মনির হাসানও আসলেন(ইনিও শক্তপোক্ত মানুষ)। একটু পর সামছা আপা দুই মেয়ে সহ হাজির । এতক্ষণে উনার আগমন (উনি যে এত সিনিয়র আমি বুঝিই নাই। এতক্ষণে টের পাইলাম, আপচুশ:((:|। তয় কাল্পুরুষদার চাইতে ছুট:P)।

আমি ভাবছিলাম একটু পর পর ফুচকা না খাইলে ব্যাটারা বসতেই দিব না। কিন্তু আমরা এত মানুষ দেইখা আর মনে হয় আমারে আর শয়তান ভাইরে দেইখা হেরা কিছু কইল না;)। সবাই মিলে এবার জমজমাট আড্ডা। বৃত্তবন্দীর ব্যাগ থেকে লাখে লাখে সিগারেট বাইর হইতে লাগল:D
কিছুক্ষণ পরে নয়টায় সবাই কাল্পুরুষদা আর শ্রাবণসন্ধ্যাকে আমি আর শিবলী ভাই এগিয়ে দিতে উঠলাম। অনেক ঘুরেটুরে মিটারে যাবে এমন সিএনজি পাওয়া গেল। সেখানে উনারা উঠলেন। শিবলী ভাই আড্ডায় ফেরত গেলেন। আমি টায়ার্ড হয়ে বাসায় ফেরত আসলাম।

ছবিটবি সব শ্রাবণসন্ধ্যার কাছে। উনি সুদূর উত্তরা থেকে শুধু আড্ডা মারতেই আসছেন। হেরে ধরেন। পুরা আড্ডা জমায় কাল্পুরুষদার অবদান আসলেই অনেক।
সবার প্রতি কৃতজ্ঞতা আর যারা আসেন নাই, তাদের জন্য সমবেদনা;)


ও হ্যা, এইটা আমার শততম পুস্ট।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ব্লগ আড্ডা ;
প্রকাশ করা হয়েছে: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৫৩
শ্রাবনসন্ধ্যা বলেছেন: প্রথম কমেন্ট আমার। ছবি পাঠিয়েছি । পেলে কিনা জানিও।
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৫৮

লেখক বলেছেন: দেখতেছি। থ্যাংকু। পোস্ট কেমুন হইছে? সেইটা ত কইলেন না!!

কার কার ছবি প্রকাশ করলে সমস্যা আছে সে সে কমেন্টে জানায়া দেন।

২. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৫৮
সহেলী বলেছেন: সার্থক শততম পোষ্ট !
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৫৯

লেখক বলেছেন: হ ভাই। শততম পুস্টটা জমায়া রাখছিলাম। ছাইড়া দিলাম।

পড়ার জন্য ধন্যবাদ।

৩. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০০
শ্রাবনসন্ধ্যা বলেছেন: আমার ফটুক দিবা না। আমার সাজগোজ ছাড়া ছবি.........আমি ঝাতি কে দেখাতে ছাই না ছাই না ছাই না।
শততম পোস্ট কেমনে দেও.......আমি তো বছর ঘুইরা গেল আধা সেঞ্চুরী ই করতে পালাম না।
শতপোস্টের শুভেচ্ছা।
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১৮

লেখক বলেছেন: হায় হায়, এইটা কী কড়া অর্ডার??? একটা দেই সব্বার গুরুপ ফটুক???

আমি ত সবগুলা আপনাস সাথেই তুলছি। এখন কী হইব??

(এত ডরাইয়েন না, আপনারে অন্নেক সুন্দর লাগতাছিল)।(হালকা চামবাজি হইলেও অনেকটুকুই সত্যি কইতাছি)।

৪. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০১
আবদুর রহমান (রোমাস) বলেছেন: শত তম পোষ্টের শুভেচ্ছা........দেশে কোন্নোমতেই মিস্কর্তাম না!!

তয় এখোন ফটুক দেন.......নাইলে নালত দিমু কইলাম :D:D
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:২২

লেখক বলেছেন: কেমতে দিমু পারমিশন ছাড়া???

দুই তিনজন ত সাফ মানা কইরা দিছে। আরও দুই একজন হালকা কনফিউজড।

পড়ার জন্য ধইন্যা।

৫. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০১
বিবর্তনবাদী বলেছেন: শততম পোস্টে শতব্লগারের সাথে দেখা করলেন। ভালৈতো!!
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:২৬

লেখক বলেছেন: হ ভাই।

পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

৬. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০৩
এহসান জুয়েল বলেছেন: মিস করেছি, আপসোস হচ্ছে।
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:২৯

লেখক বলেছেন: তাইলে আর কী করবেন, আমাদের সামনের বার দাওয়াত দিয়েন।

৭. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০৫
হাসান মাহবুব বলেছেন: আগেই ফুটছিলা ক্যান? পরে আম্রা কয়েকজন মিলা পরটা আর গরুর কি যানি একটা খাইলাম। ছিনিয়র ভাইদের উদাস ভাব দেইখা বাইদ্য হৈয়া আমারেই বিলটা দিতে হৈলো :(
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১০

লেখক বলেছেন: হে হে হে, তাইলে ত আপনি ধরা !!

বস টায়ার্ড লাগতেছিল। আর, প্রচণ্ড মাথা ব্যাথাও করতেছিল, কারণ সারাদিন ঘুমাই না, ইফতারীর পরেই আমার ঘুমায়া অভ্যাস। সেইটা মিস হওয়ায়।

তাও এখন মনে হইতেছে, আরেকটু থাকলে ভাল হইত।

আমারটা কিন্তু পাওনা থাকল। আরেকদিন মাস্ট খাওয়াবেন, মনে রাইখেন।

৮. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০৭
আবদুর রহমান (রোমাস) বলেছেন: @@ শ্রাবনসন্ধ্যা আপনার ''দিবা না''রে তেব্র ধীক্কার পাগলা ভাইদের সাথে যদি সাজগোজ ছাড়া দেখা হইতে পারে তাইলে আমরা দেখতে পারুম না কেন?? দেশে থাকলে আমিও আজ দেখতাম কারন এর আগে,, আড্ডা ও ব্লগিয় পিকনিকে গিয়ে অনেকেরেই জানি!!!

অতিসত্বর আপনার না পত্যাহার করুন নাইলে ব্লগ ঝাতি নিয়া আন্দোলনের ডাক দিতে বাদ্য হমু/:)/:)
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৩০

লেখক বলেছেন: হেরে ভালই লাগতাছিল। নারী জাতি ত, তাই একটু টেনশনে পড়ছে।
ব্যাপার না।

দেশে আইসাই আমাদেরকে বাসায় দাওয়াত দিয়েন ভাই।

৯. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০৭
শূন্য আরণ্যক বলেছেন: বিশাল আড্ডায় বিশাল ধরা !! :P

~~~~~~~~

আহা --- মিস করলাম :(
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৩১

লেখক বলেছেন: আসলেই মিস্করছেন। জটিল মজা হইছে। শেষমেষ আড্ডা জমছিল খুব।

১০. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০৮
স্পর্শহীন কিছুদিন বলেছেন: বাড়ী আসলাম, তাই যাইতে পারি নাই।

ছবি মেইলান :
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৩২

লেখক বলেছেন: গুরুজনদের পারমিশন ছাড়া কেমতে দেই ভাই???

শ্রাবণসন্ধ্যারে ধরেন। হের পারমিশান পাইলে আমার দিতে সমস্যা নাই।

১১. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১০
শিবলী বলেছেন: কৌশিকদা-- ফুচকা খায় মেয়েরা... :|
এর জবাব দেবার আগেই ''মামা-ফুচকা'' আমার সামনে হাজির। গিলা শুরু করলাম।

আর পাবলিক টয়লেট টপিকটা বাদ গেছে;)
তুমি যাবার পর আড্ডা আরও জমছে। তবে সেটা সিএনজি স্টেশনের পাশে বট খাবার দোকানে। মিস্করছো।
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৩৩

লেখক বলেছেন: তাই ত মনে হইতাছে। কতক্ষণ ছিলেন???

ইউঠার্ণরে নিয়া ব্যাপক আলুচনা হইছিল। খেয়াল আছে??? এডিট কইরা দিলাম।

১২. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১০
শ।মসীর বলেছেন: ঘুমের কারনে মিস করলাম :(:(:( আফসুস।

শততমের শুভেচ্ছা :)
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১৬

লেখক বলেছেন: ঘুমের কারণে????

এইটা কোন কথা???

পড়ার জন্য ধন্যবাদ।

১৩. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১১
কাব্য বলেছেন: আহারে, আমার অনেক প্রিয় ব্লগারগোরে মিছাইছি :((।ঈমানে কইতেছি, বাঁইচা থাকলে নেক্সট আড্ডায় যোগ দিমুই :)
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪১

লেখক বলেছেন: ওক্কে, আপনারে দেখার অপেক্ষায় রইলাম।

পড়ার জন্য ধইন্যা।

১৪. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১২
অলস ছেলে বলেছেন: আমি কি আসছিলাম? ;)
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪৭

লেখক বলেছেন: হ, আপনি ত আসছিলেন। খেয়াল নাই, আমারে খাওয়াইবেন বইলা কথা দিছিলেন??ওঐটা আপনি না??

পড়ার জন্য ধইন্যা।

১৫. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১৩
শিবলী বলেছেন: কালপুরুষদা আর শ্রাবণসন্ধ্যা আপার আসতে আরেকটু দেরী হৈলে কোয়েলের ডিম খেয়ে ইফতার করে বাড়ি চলে যেতাম আমরা।
১৬. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১৪
রথে চেপে এলাম বলেছেন: শতপোস্টের শুভেচ্ছা।
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:১১

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

১৭. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১৯
কালপুরুষ বলেছেন: লগ আউট করার পর দেখি তোমার পোস্ট তাও আবার আড্ডা নিয়া পোস্ট- যাই কেমনে? আবার লগইন করলাম। অহন দেখি এইটা তোমার শততম পোস্ট। অভিনন্দন না জানাইয়া যাই কেমনে? শততম পোস্টের জন্য প্রাণঢালা অভিনন্দন। আড্ডাটে ভালই জমেছিল। তুমি আর শিবলি সাথে বৃত্তবন্দী না থাকলে আড্ডা হতো কিনা সন্দেহ। আমারতো দৈব ক্রমে আসা। শ্রাবণসন্ধ্যা ফোন না করলে আমার আসাই হতোনা। তবে সবচেয়ে চমকপ্রদ ও অপ্রত্যাশিত আগমণ ছিল ব্লগার জানা'র। সে রীতিমতো চমকে দিয়েছে। ফোন পাবার পর ভাবতেও পারিনি সে ধারে কাছেই আছে। ফুচকা খাওয়ানোর জন্য জানাকে ধন্যবাদ জানানো হয়নি, এখন জানিয়ে দিলাম। ধন্যবাদ শ্রাবণসন্ধ্যা তোমাকেও- তুমি না বললে এমন একটা আড্ডা মিস করতাম। আর পরিশেষে সামস্ আকিদা জাহানকেও ধন্যবাদ দুই পিচ্চিসহ কষ্ট করে আড্ডায় আসার জন্য। পরিচিত হতে পেরে ভাল লাগলো। শুভার্থী ও সৌহার্দ্যর জন্য আদর রইলো। আর সবাই যারা আড্ডায় ছিলেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। তবে কৌশিকের বউয়ের হাতের ধনেপাতা ও টমেটো দেয়া ঘন ডাল আজকে মিস করলাম। আমার ধারণা আজ কৌশিকের বাসায় ডাল রান্না করা ছিলনা। কারণ কৌশিকের মুখে ডালের প্রোটিনের কিছুটা অভাব ছিল। আর ডাইল খাওয়ার ব্যাপারে কৌশিকের কাছ থেকে ফরমাল দাওয়াত আশা করছি। মজা করে খাওয়া যাবে একদিন। আশা করি কৌশিক এ ব্যাপারে বিশেষভাবে তৎপর হবে রোজার পর। সবাইকে ঈদের শুভেচ্ছা। সবাই ভাল থাকুন, মনের সুখে ঈদ করুন।
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪৪

লেখক বলেছেন: আসলেই জানাপু আসাতে আমিও সারপ্রাইজড।

হ, হেরে ফুচকার জন্য থ্যাংকু জানাইলাম, আর আপনারেও জানাইলাম ইফতারীর জন্য।

কৌশিকদা অনেক চালাক, বুদ্ধি কইরা এমন একটা সময় দাওয়াত দিল, আর যাইতে পারলেন না। আর, কইছেও শুধু আপনারেই। আমি আর শ্রাবণসন্ধ্যা পাশে দাঁড়ায়া ছিলাম, আমাদের একটু জোরও করল না।

উনার নামে আন্দুলনের ডাক দেন। আমরা পিছে আছি।

অসাধারণ কমেন্টের জন্য অনেক অনেক অনেক অনেক ধইন্যা।

১৮. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১৯
এলোমেলো বলেছেন: হ বুঝবার পারছি আড্ডা যে জমছে মনে হয় মিছ করলাম ..শততম পোষ্টার ..
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:০৭

লেখক বলেছেন: পড়ার জন্য ধইন্যা।

১৯. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:২০
এলোমেলো বলেছেন: ফটুক দেন না কেন ?
২০. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:২১
মুক্ত বয়ান বলেছেন: মাইনাস!!! মাইনাস!! মাইনাস!!
শতাধিক মাইনাস!!

এতদিন কোন খবর নাই। এখন বাসায় আসছি.. সবার আড্ডা দেওয়নের সাধ জাগছে!!
হাই-ভোল্টেজ সব ব্লগার আইছিলেন দেখি এই আড্ডায়। ইসসস.. মিস হইল.. সবার লগে দেখা হইত।

১০০তম পোস্টে এই পয়লা কেউ মনে লয় মাইনাস দিল!!! /:)

হ্যাপ্পি চেঞ্চুরি'ও কমু না!!! ফুটেন!!!
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৩৯

লেখক বলেছেন: মাইনাস দিতে ভুইলা গ্যাছেন ভাই !!(চোখ টিপি দেয়ার ইমো)

অনেক মজা হইছিল, আপনি আসলেই মিস্করছেন। হে হে হে। কাটা ঘায়ে লবণ দেয়ার ইমো নাই???

পড়ার জন্য ধইন্যা।

২১. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:২৪
শ্রাবনসন্ধ্যা বলেছেন: শিবলি এখন মাতব্বরী ঝাড়তেসে!
এতক্ষন একটা পোস্ট দিয়ে ফেলতে পারতো!
আমি তো বাড়ী ফিরে জাফনার ঈদ কার্ড নিয়ে আবার হাজিরা দিচ্ছিলাম।

.................
বিকেল সাড়ে চারটায় মনে হল আজ নিশ্চয়ই ঢাকার পথঘাট ফাঁকা, তাহলে যাই মিরপুরের আড্ডায়। শিবলির সেল নম্বরটা সেভ করে, কি ভেবে কালপুরুষদাদাকে ফুনাইলাম...........ও দাদা আপনি কি মিরপুর যান নাকি?
দাদা বলেন.........না ওটাতো কাল:(
আম কইলাম .........জ্বী না , ওটা আজ।
উনি এক আজব মানুষ, ব্লগের যে কোন কিছুর নাম শুনলে উনি যেন একদম চাঙ্গা.........সাথে সাথে বললেন তাইলে যাই, তুমিও যাইবা নাকি?
এরপর কথা ছিল উনি উনার মত যাবেন, আমি আমার মতন।
পথে বের হলাম.......উনার ফোন.......শ্রাবণ, কেমনে যাইবা, রওনা হইছ?
বুঝলাম.....ব্যপার আলাদা.....আমি কইলাম......দাদা আমি আসতেছি, পথে আপনারে তুলে নিবনে..........যথারীতি তাই করলাম। উনারে না নিলে আমার চিনতে খবর ছিল।

সারা মিরপুর আমার একই রকম লাগে, সব গোল চক্কর গুলো মনে হয়..........এইটা কোন চক্কর????
শিবলি এবং আকাশ অনেক কষ্ট করেছে...........দায়িত্ব নিয়ে সবাইকে এগিয়ে আনা, পৌছে দেয়া.........এ কষ্ট গুলো করেছে, যেন ওরাই হোস্ট........দুইটারেই খুব ভাল লেগেছে।:)
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৩৭

লেখক বলেছেন: ভাললাগছে এই জন্য ধইন্যা।

(যেন ওরাই হোস্ট..) মানে কী? আমরাই ত হোস্ট, আমি ত তাই জানতাম (মাথা চুলকানোর ইমো)।

উত্তরা থেকে শুধু আড্ডার জন্যে আসছেন, এইটা আসলে অনেক আন্তরিকতার পরিচয় দেয়। আন্তরিকতা ছাড়া আর লাগে টা কী !!

আবারও ধন্যবাদ।

২২. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৩৩
মনির হাসান বলেছেন: পুরাটাই মিস করলাম ... শেষের তলানি'টা কপালে ছিল । ... যাউক এইটা বা কম কি ...



শততম পোস্টের শুভেচ্ছা আকাশ ...



@হামা ... তোমারে কেডা কইছিল বিল দিতে ... লুলুপাগলের লগে মশকরা করতেছিলাম আর ধরা খাইলা তুমি ...
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৫৮

লেখক বলেছেন: আপনার মত এত্ত বড় চুল ছিল একদা আমার। আরও হয়ত ঝাকড়া ছিল। মনে পইড়া গেল সেই দুঃখের কাহিনী।
Click This Link দেখেন।

পড়ার জন্য ধইন্যা।

২৩. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৩৯
শফিউল আলম ইমন বলেছেন: কি ব্যাপার আমার কথা লিখেন নাই ক্যান?
আমি ও তো ছিলাম, চিনবার পারলেন না।;)
শতপোষ্টের শুভেচ্ছা।
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:০০

লেখক বলেছেন: হায় হায়, আপনারে মিস্করলাম। আফসুস। পড়ের বার বাসায় দাওয়াত দিয়েন।

২৪. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪৩
আবদুর রহমান (রোমাস) বলেছেন: @@শ্রাবনসন্ধ্যা ব্লগে না দেলেও পারলে মেইলে আড্ডার ছবি সেন্ড করেন..... আমার মেইল-
২৫. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:০৪
শিবলী বলেছেন: শ্রাবণসন্ধ্যা আপু, ছোট বইনের রচনা বইটা খুজতে একটু দেরী হৈছে। পুলাপান সব মডার্ণ রচনা পড়ে দেখি। আগের আমলের আমাদের মত রচনা বই ওদের নাই।
আমি একটা রচনা লিখছি আডডা নিয়ে। বড় করেই লিখছি। দেখি আড্ডা-র সব আসে নাকি।
২৬. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:০৪
হাসান মাহবুব বলেছেন: হাহাহা@মনির ভাই, টাকা ভাংতি করার জন্যে দিছিলাম বিলটা। রিশকা ভাড়া ছিলো খুচরা :P
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:০৯

লেখক বলেছেন: আপনারে একটা ডেমো মেলাইলাম। দেখেন। এইটা মেইলানোর কারণটা আমি পরে কমু। আপনি শুনেন, আমারে ম্যাসেঞ্জারে ভাল মন্দ রিভিউ দ্যান।

২৮. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:১৭
মুক্ত বয়ান বলেছেন: @মুনীর ভাই আর হামা ভাই:

আহারে.. বিল দেওয়া নিয়া কি ছেলেমানুষী!! /:) ;) ;) ;)
নেক্সটটাইম গেলে আমারে এক্টু আওয়াজ দিয়েন.. দুইজনে দুইদিন আমারে খাওয়াইয়া বিলটা দিয়েন.. আমি খুশি মনে দিল খোশ হমু!!! :D :D :D
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৩৬

লেখক বলেছেন: আমিও এখন তাইলে আপনার দলে।

একলগে থাকুম ভাই।

২৯. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:২০
শয়তান বলেছেন: নো ফটো প্লিজ ।
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৩০

লেখক বলেছেন: আপনার ছবি দিব না। এইটা শিওর থাকেন।

প্লিজ বলার কিছু নাই। আপনি তখন বলেছেন, সেটাই যথেষ্ট। নিশ্চিন্তে থাকেন।

পড়ার জন্য ধন্যবাদ।

৩০. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:২৪
ভাঙ্গা পেন্সিল বলেছেন: আড্ডা ভালোই হইছে মনে হইতাছে!
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৩৪

লেখক বলেছেন: হ ভাই।
পোস্টে আসার জন্য ধইন্যা।

৩১. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:২৬
মিআমি বলেছেন: @@শ্রাবনসন্ধ্যা @@শ্রাবনসন্ধ্যা শ্রাবনসন্ধ্যা শ্রাবনসন্ধ্যা @@শ্রাবনসন্ধ্যা এবং কালপুরুষদা কালপুরুষদা কালপুরুষদা দৃষ্টি আকর্শন.................................................................।
ব্লগে না দিলেও। পারলে মেইলে আড্ডার ছবি সেন্ড করবেন।..... আমার মেইল কারন আপনি আর দাদা আমার প্রিয় মানুষ।কেন যানি আপনাদের লেখা আমার ভাল লাগে এবং আপনারা আমার মনে গেথে আছেন।কেন যানি আমার কাছে লাগে আপনারা প্রথম সারির ব্লগার।যদিও চোখে দেখিনি।তবে দাদা সাথে ফোনে কথা বলি।আর কোন একটা লিখা এই মূহর্তে মনে পড়ছেনা তা ভাললাগার কারনে আপনি আমার প্রিয়। দেশে এলে কথা হবে দেখা হবে।
আকাশ পাগলা ভাই আপনি একটু বলে দিবেন বা নিজে পাঠাবেন।সেন্চুরীর জন্য ধন্যবাদ।সবাই ভাল থাকবেন।ভোর রাতে বাংলাদেশী ভাইদের দাওয়াত দিয়েছি সেহেরী খাবারের জন্য যাই একটু কাজ বাকি।
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৩২

লেখক বলেছেন: পোস্টটা পড়ার জন্য ধন্যবাদ। উনারা নিশ্চয়ই দেখবেন।

৩২. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:২৮
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: আপ্নেরা খালি আড্ডা মারেন, আর আমি বইসা বইসা মাছি মারি! মাইনাচ! X(

শতপোস্টপূর্তির অভিনন্দন। :)
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৩৩

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

৩৩. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৩২
একরামুল হক শামীম বলেছেন: গুড গুড

শততম পোস্টের অভিনন্দন :)
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ ভাইডি।

আপনিও নাকি আসবেন শুনছিলাম !!
কী হইছিল???

৩৪. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৩৯
মমমম১২ বলেছেন: একটা মাইনাচ নেন,আড্ডা দিতে পারি নাই সেই রাগে দিলাম
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:১০

লেখক বলেছেন: আপনার বাসায় আমাদের সবাইরে দাওয়াত দেন। আড্ডাই।

৩৫. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৪৯
~স্বপ্নজয়~ বলেছেন: ১০০ পোষ্টের অপিনন্দন :)

আহা রে, আবার আড্ডা মিস করলাম :(

ছবি কই?
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:১৭

লেখক বলেছেন: ছবি দিতে মানা করে হেরা।
আমি কী করুম??

পড়ার জন্য ধইন্যা।

৩৬. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৫৩
নিহন বলেছেন: অভিনন্দন।
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩৭. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:০০
ড়ৎশড় বলেছেন: লিখাটা ভালো লেগেছে।ব্লগে যাদের নিকগুলো অনেক চেনা জানা,তাদের সাথে সামনে দেখা হওয়ার অভিজ্ঞতা আসলেও অতুলনীয়।
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২৫

লেখক বলেছেন: আসলেও। বিচিত্র রকম মানুষের এপ্রোচ অথচ সবাই "লেখে"। কে কী লেখে তা তাকে দেখে আন্দাজ করা ইমপসিবল।

পড়ার জন্য ধন্যবাদ।

৩৮. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:০৫
একরামুল হক শামীম বলেছেন: ভাইজান, ইজি কাজে বিজি হইয়া পড়ছিলাম :(
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২৬

লেখক বলেছেন: আহারে !!

ব্যাপার না। আপনার বাসায় দাওয়াত দিয়েন। আমু নে।

৩৯. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:২১
সুলতানা শিরীন সাজি বলেছেন:
দারুণ আড্ডা পোষ্ট/
খুব ভালো লাগলো এত মজার আড্ডার গল্প পড়তে।
ভবিষ্যতের টা আরো ভালো হোক.........

শুভেচ্ছা
আর অভিনন্দন শততম পোষ্টে।
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২৮

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৪০. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:১৮
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: পোষ্ট দেওয়ার টাইম পাইলানা মিয়া :(( আরাম কইরা ঘুমাইতেছিলাম, নাইলে আগেই কমেন্ট করতাম।
আমি ছুটিতে আসার পরের দিনই আড্ডা দেওয়া লাগলু... ইসসিরে কত্ত বড় মিস!
দূর মিয়া যাও ১০০ তম পোষ্টের শুভেচ্ছা দিমু না :(
(কারণ এইডা তোমার ১০০ তম পোষ্ট না :P ১১০/১১১ হইতে পারে!)

আমার মতই ওজনদার পাবলিক--:) হেঁ হেঁ আমিও কিন্তু বেশ ওজনদার!

আমি এই আড্ডা ছবি চাই! মেইলে পাঠাও, আর ছবি পাওয়ার জন্য কার কার কাছ থেইকা অনুমতি লইতে হইবে সত্ত্বর জানাও :(
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩০

লেখক বলেছেন: ওজনদাররা আলাদা আলাদা ভাবে আবারও আড্ডার ডাক দাও।

সবাই মিল্যা আবারও গ্যাজাই। দুবলা গুলি আইলা জোরে ফ্যান ছাইরা দিমু, অরা উইড়া যাইব।

ছবি দিতে চরম মানা। মাইনষে আমারে পিটাইব।

৪১. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৩৮
আজম বলেছেন: শততম পুস্টের শুভেচ্ছা।
সব আড্ডা ঢাকাতে হয়।আপচুচ :(
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩১

লেখক বলেছেন: হা হা হা হা

আসলেই আপচুশ!!

৪২. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০৩
কাক ভুষুন্ডি বলেছেন: বৃত্তবন্দী হালায় গেসিলো নি? হালায় তো পুরাই ফাউল আমারে কৈলো যাইবো না আর গিয়া উপস্থিত
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৪

লেখক বলেছেন: আসলেই ত হালায় পুরা ফাউল !! (চোখ টিপি দেয়ার ইমো)

৪৩. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:২৫
সরকার সেলিম বলেছেন: আপনাদের কিছু ছবি পাঠায়েন........

১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪২

লেখক বলেছেন: এইখানেই ত আমি আটকা।

৪৪. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৪০
মিলটন বলেছেন: কিব্যাপার আমারও নাম দেখি পোষ্টে আছে। ঘটনা কি? কে এই কামডা করলো? আমার নাম ভাঙ্গাইয়া ফুচকা আর চটপটি খাইলো? এটা তো ষড়যন্ত্র।


লেখা খুব ভালো হয়েছে।
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৮

লেখক বলেছেন: পড়ার জন্য ধইন্যা।

আপনার নামে কে যেন সপরিবারে হাজির। তাদের সাথে সুইটু একটা পিচ্চীও ছিল।

৪৫. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৪
শাওন৩৫০৪ বলেছেন: আহা, কত আড্ডা মিস হয়রে....আফসুস খাইটে খাইতে শেষ...

শততম পোষ্টে শুভেচ্ছা....হাত-পা খুলে লিখে যান...

হামার ৭নং কমেন্ট পইড়া বড়ই আনন্দিত হইলাম...;)
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫০

লেখক বলেছেন: হাত গুটায়া পা দিয়া লিখতাছি অনেকদিন হইল। হে হে হে

পড়ার জন্য ধইন্যা। এলাকায় আইসা আরেকটা দাওয়াত দিয়েন। তাইলেই হইব।

৪৬. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৮
বিপ্লব কান্তি বলেছেন: ফটুক দেন :

১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৬

লেখক বলেছেন: শ্রাবণসন্ধ্যারে ধরেন। আমি দিলে মাইনষে আমারে কিলাইব।

৪৭. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৪
শ্রাবনসন্ধ্যা বলেছেন: যারা আড্ডায় আসে নাই তাদের ফটুক দিবা না আকাশ_পাগলা। শাস্তি।
তুমি বেশীর ভাগ সময় আমার পাশে পাশে ছিলা আর তুমার নুরাণী চেহারার জন্যই আমারে ঐ রকম কিরাম জানি লাগতেছে!!!!!
@মিআমি এবং রোমাস.........দেশে এলে কোন আড্ডায় দেখা হবে। হঠাৎ দেখার মজাটাই আলাদা, তাই না!

আচ্ছা বট আর পরোটা যে খেল.........."বট" টা কি জিনিস????
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৯

লেখক বলেছেন: ভাল কথা কইছেন, ওদের শাস্তি।

নুরানী? খুঁচান কেন? চেহারা খারাপ হইলে কেউ এমনে কয় !!??!!

বট হইল খাসীর ভূড়ি টাইপ কিছু একটা।

৪৮. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৭
নাজমুল আহমেদ বলেছেন:

হুমমম আড্ডার খবর শুনলে ভালুই লাগে :)



শততম পোষ্টের শুভেচ্ছা
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০৪

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

৪৯. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০৫
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: বট হইল খাসীর ভূড়ি টাইপ কিছু একটা। কিছু একটা না, ভূড়িই। তয় গরুর ও হইতে পারে...

আমি ঢাকায় ছিলাম না!!:( তাই এই পক্ষপাত দুষ্ট শাস্তি কিছুতেই মেনে নেয়া হবেনা, হবেনা! পরয়জনে আন্দুলনের ডাক দিব এনশাল্লাহ্‌...
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১২

লেখক বলেছেন: তেব্র প্রতিবাদ।

আমিও সাথে আছি। সবাই মিল্যা বড় খাওয়ার আড্ডা হইবে আবারও।

৫০. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:১৪
জেরী বলেছেন: অভিনন্দন
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৬

লেখক বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৫১. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২৩
মুনশিয়ানা বলেছেন: ওফ, গতকালের আড্ডা দিতে গিয়া একদম টায়ার্ড হয়া পড়ছি...এত ম্যারাথন আড্ডা বহুতদিন দেই নাই। আমার সবচেয়ে ভাল লাগছে ফুচকা খাওয়ার পর্ব। এত খাইছি যে বাসায় আইসা রাইতে আর ভাত খাইতে পারি নাই।

যাই হোক জানা আপা, কালপুরুষদা, কৌশিক, বৃত্ত, শয়তান, রুনা, পাগলা , মিল্টন ( আর কারও নাম মনে পড়ছে না।) সবাইকে ধন্যবাদ, দারুন জমানো একটা আড্ডায় উপস্থিত থাকার জন্য।
৫২. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৭
মুনশিয়ানা বলেছেন: পাগলার জন্য শততম পোষ্টের অভিনন্দন, শুভেচ্ছা...
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৪

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

কালকে আপনাকে পেয়ে খুবই ভাল্লাগছে (চোখ টিপি দেয়ার ইমোটিকন)।

৫৪. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৮
বুমবুম বলেছেন: কুত্তা জ্যাম এ আটকা পইড়া বাসায় ফিরছি সাড়ে ৬টার পর।ভাবলাম অহন আর যাইয়া কি করুম!ইফতারের পর যে এমুন আড্ডা হইব বুঝি নাই তো:|...নেক্সট টাইম আর মিস করতাম না।
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫২

লেখক বলেছেন: ওক্কে।

পড়ের বার ডাক দিয়েন।

৫৫. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৭
শয়তান বলেছেন: মুনশিয়ানায় মুনশিয়ানা টাইপ একটা চাপা মাইরা গেল । খিকজ ।
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৯

লেখক বলেছেন: সেটাই, সবাই কুতুব। সব্বাই।

৫৬. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৫৯
নুশেরা বলেছেন: আসলেই কি এতো মজা হয়েছিলো নাকি আকাশ পাগলার হিউমারের গুণে এমন মনে হচ্ছে? মনটা খুব খারাপ ছিলো, লেখাটা পড়ে অনেক ভালো লাগছে।
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২৬

লেখক বলেছেন: আকাশ পাগলার হিউমার??? !! থাকলে ত হইছিলই।

আসলেই জমছে। যত সময় গ্যাছে, তত জমছে।

পড়ার জন্য অনেক ধন্যবাদ আপু।

৫৭. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০০
নুশেরা বলেছেন: ও আচ্ছা, শতকপূর্তির অভিনন্দন :)
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২৭

লেখক বলেছেন: ধইন্যা।

৫৯. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০৭
ভুরিদত্ত বলেছেন: আড্ডায় ম্যাডোনারে ডাকলা না? ;)
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২৯

লেখক বলেছেন: ডাকার কী আছে? আমার সাথেই ত থাকে। আসতে চাইছিল, মিলটন ভাই সপরিবারে আসবেন জানতে আমিও ম্যাডোনারে নিয়া আসতাম।

৬০. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩৫
আইরিন সুলতানা বলেছেন: আহ্হা ! আড্ডা হওয়াতে শততম পোস্ট দেয়ার একটা দারুণ টপিক পেয়ে গেলেন ! :) :)

মানুষের ছবি না দেন অন্তত খাই-দাই এর ফটো দেন ! তাতে সবাই আফসুসিত হয়ে পরের আড্ডায় খাওয়ার জন্য, থুক্কু, উপস্থিথ হওয়ার জন্য এখন থেকেই তৈরী থাকবে।
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৮

লেখক বলেছেন: খাই দাইয়ের ফটুতে আমরা সবাই ছিলাম রে আপু। ঐখানেই ত ধরা। আপচুশ।

৬১. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০০
জানা বলেছেন:

শততম পোস্টের জন্য অভিনন্দন আকাশ পাগলা:)

খুব ভাল লাগলো আপনাদের সাথে পরিচিত হয়ে। অনেক ধন্যবাদ সবাইকে, যাঁরা আয়োজক ছিলেন। কাল দুপুরেও জ্বর থাকায় আমি আড্ডায় যাবার কথা ভাবিনি। বিকেলে খানিকটা ভাল লাগায় বেরিয়ে পড়লাম:)। আড্ডা থেকে ফিরে আবারও জ্বরে...:(! কোন মানে হয়?

রমজান প্রায় শেষের পর্যায়ে হওয়ায় কেউ ইফতারের দাওয়াত, কেউ বা শপিং আবার অনেকে হয়ত পরিবারের সাথে ঈদ করতে ইতিমধ্যেই ঢাকা ছাড়ার কারণে আড্ডাবাজের সংখ্যা কম ছিল নইলে আড্ডায় মফিজে সয়লাব হয়ে যেত:P

নিকের আড়ালের মানুষগুলো যে কতটা আলাদা তা সত্যিই এমন আড্ডায় না গেলে বোঝা যেত না। আমি তো রীতিমত বিষ্মিত হই; আনন্দিতও হই তেমনি। পৃথিবীতে প্রত্যেকটি মানুষই আরেকটি মানুষের থেকে ভিন্ন। আচরণ এবং বৈশিষ্ট্যে মানুষের এই বিভিন্নতা আমার খুব আগ্রহের বিষয়।

সেই উত্তরা থেকে মিরপুরে এসেছেন আড্ডায় অংশ নিতে শ্রাবণসন্ধ্যা, হাসিখুশি মফিজ;) । আসার পথে মনে করে দিন-ক্ষণ ভুলে যাওয়া কালপুরুষ দা'কে( অত্যাশ্চার্য ব্যাপার! কারণ তাঁর মত উদ্দোগী এবং উদ্দোমী আড্ডাবাজ ব্লগার আমার জানা নেই।) এনেছেন। 'ভাগ্যিস শ্রাবণসন্ধ্যা আমায় ফোন করেছিলো'-বরাবরের মত আনন্দে গদগদ তিনি:P । ইফতার, লেবুশরবত এবং ব্যান্ড এইড এর জন্য অনেক ধন্যবাদ দাদাকে।

আকাশ পাগলা, হাসান মাহবুব, শিবলী, শ্রা:সন্ধ্যা এবং আরেকজন নিক প্রকাশে অনিচ্ছুক ব্লগার ছাড়া বাকীরা চেনা। তার মধ্যে মিলটন ভাবী এবং বাবুটার সাথে প্রথম দেখা। তবে আপসোস, আকিদা সামছা জাহান, মনির হাসান এবং লুলু পাগলার সাথে দেখা হওয়ার আগেই আমাকে বিদায় নিতে হয়েছিল। শিবলীকে অশেষ ধন্যবাদ, এই মফিজকে ;) ঢাকার চকমকে ব্যস্তরাস্তা পার করে গাড়ি পর্যন্ত এগিয়ে দেবার জন্য।

আশা করি কিছুদিনের মধ্যেই আবারও আমরা আড্ডা দেয়ার জায়গা খুঁজে পাবো:) :) :)

১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২৪

লেখক বলেছেন: আপনার কমেন্ট পেয়ে অনেক অনেক ভাল লাগল।

পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

আসলেই, আবারও আড্ডাইতে মঞ্চায়।

৬২. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২০
আমড়া কাঠের ঢেকি বলেছেন: বাপরে, পোস্ট দেখি ভারী ভারী ব্লগারে সয়লাব! জটিল আড্ডা হৈছে তাইলে! :)

মিষ্টি মুষ্টি ছাড়া শততম পোস্ট ঝাতি মেনে নেবে না /:) অবিলম্বে ট্রিটের ব্যবস্থা না হৈলে ব্লগে ব্লগে আগুন ঝলবে ;)

মাইনাস সহকারে অভিনন্দন!!! :(
২০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫১

লেখক বলেছেন: তুমার বাসায় দাওয়াত দাও মিয়া, মিষ্টি নিয়া আসুম, কথা দিলাম।

৬৩. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৯
পুরাতন বলেছেন: আমার কথা লিখেন নাই ক্যান X(
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩৪

লেখক বলেছেন: আপনি যে খালি হাতে আসছিলেন , তাই আপনার কথা লিখি নাই।

২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩৬

লেখক বলেছেন: আহারে !!!

আপনার ত আসার কথা ছিল। আসলেন না কেন ??

৬৫. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১২
পারভেজ বলেছেন: মিস করলাম :(
২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২৮

লেখক বলেছেন: এই জীবনে তাইলে আর রইলটা কী ??

৬৬. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৫
চাচামিঞা বলেছেন: আমারে কেউ দাওয়াত দিলো না:(
৬৭. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৬
দূর্ভাষী বলেছেন: অনেক ইচ্ছা ছিল আড্ডায় আসার কিন্তু ক্যামনে আসি আমি তো তখন পশ্চিম বঙ্গের এক হোটেলে।
৬৮. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৬
দূর্ভাষী বলেছেন: শততম পোস্ট মোবারক

 

মোট সময় লেগেছে ১.০৯৪৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি রিজভান হাসান। ডাক নাম আকাশ আর ব্লগ নিক আকাশ_পাগলা নিয়ে চলছি বেশ কিছু বছর। আমার স্থায়ী ঠিকানা হল http://wings.rizvanhasan.com...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ