পাঁচদিন হল এই সমস্যায় ভুগতেছি। এডসেন্সের লগ ইন পেইজে যাই। পাসওয়ার্ড , জিমেইল এড্রেস দিয়ে লগ ইন ট্যাবে ক্লিক করি। ব্রাউজারের ট্যাবে লেখা আসে রিডিরেক্টিং। শেষমেষ আবার আগের লগ ইন পেইজেই ফেরত আসলাম।পাসওয়ার্ড রিসেট করছিলাম। সেই নতুন পাসওয়ার্ড দিয়াও রিডিরেক্ট হইছে।
প্রথমে ভাবছিলাম কুকি কোন ফ্যাক্ট হতে পারে। এখন তাই ফায়ারফক্স আবারো বাদ দিয়ে (দুইদিন পর পর ইন্সটল করি এইটা, শেষমেষ আবার বাদ দেয়া লাগে। এই নিয়ে ৫ বার) অপেরা আনলাম। এখন দেখায় আমার ইমেইল দিয়ে নাকি কোন একাউন্টই নাই। এখন আবার পাসওয়ার্ড রিসেট করতে গেলাম, আমার জিমেইল এড্রেস, ইয়াহু এড্রেস সবই দিলাম। কোনটাতেই বলে যে কিছুই নাকি নাই।
আমার একাউন্ট কী আছে নাকি নাই ??? আবারও নিশ্চিত হব কেমনে??? এখন কী করব???
গুগল কিন্তু ঠিকই আমার সাইটে এডভার্টাইজ দিতেছে। এমনকি আমার ব্লগে আমার পেইজেও দিতেছে।
গুগল এডসেন্সে আমার এক টাকাও নাই। তবে ৫-৬ ডলার থাকতে পারে। সেইটা ব্যাপার না। কখনও ঢুকিও না। কিন্তু, যা আছে, তা গায়েব হয়ে যাবে, এটা মানতে কোষ্ট হচ্ছে।
নিজের এড এ নিজে ক্লিক মারিনাই। অশ্লীল কিছু রাখি নাই। আমারব্লগে (বাংলা ব্লগ) এডসেন্স দেয়ার সুবিধা দিছে দেখলাম। সেইখানে ট্রাই করছি। মানে, আগে গুগলের যেই কোড কপি কইরা রাখছিলাম, সেইটাই পেস্ট করছি। এইখানে কী গুগলকে কিছু জানানো লাগে?? এইটা কী কারণ হইতারে ???
তাইলে এখন কী হবে??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


