আমার প্রিয় পোস্ট
- ভালো লাগা কিছু WordPress Plugin ( জানলে ভালো, না জানলে আরো ভালো মার্কা পোস্ট ) - উণ্মাদ তন্ময়
- কিভাবে একা থাকা অবস্থায় হার্ট এ্যাটাক হলে নিজেকে রক্ষা করবেন? - ওসমাণ
- দেখুন ৮০র দশকের ভয়াবহ রকম অশ্লীল বাংলা ছায়াছবির কিছু চরম অশ্লীল গান (১৮++ দের জন্য) - কবি ও কাব্য
- ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, সংসদে বক্তব্য এবং আমাদের রাজনীতি...... - অবলা পুরুষ
- Undergraduate এ CGPA যদি খুব কম থাকে, আপনি কি সত্যি-ই USA-Canada তে MS- PhD করার জন্যে ফান্ডিং পাবেন - ফার্মাসিস্ট
- যে সকল উদ্ভাবকদের আবিস্কারের স্বীকৃতি দেয়া নিয়ে বিতর্কের জন্ম নিয়েছিল - রামন
- Filmmaking - আসুন শিখে ফেলি কিভাবে আস্ত একটা সিনেমা বানিয়ে ফেলা যায় - সবগুলো অধ্যায়ের লিঙ্ক - মাস্টার
- এন্ড্রয়েড সমগ্র (আপডেটেড ১৩ ফেব্রুয়ারী, ২০১২ পর্যন্ত) - রায়হান কবীর
- জার্মানিতে উচ্চশিক্ষা। - হাসান41554
- দ্বাদশ পর্ব - ফটুক তোলা শিখতে চাইলে আমার শিষ্যত্ব গ্রহন করো.... - পাঙ্খাবাবা
- খুব কাজের কিছু ওয়েবসাইট যা আমরা ব্যবহার করি কম...
- মামুন হতভাগা
- এন্ড্রয়েডে বাংলা লিখার সহজ তরিকা - ভবঘুরে যোম্বি
- প্রয়োজনীয় কিছু Android Applications . - ই মানব

হাবিজাবি---
মজা পাবি
১৮পিলাচ মাইনাস
- স্বর্পরাজ
- ২০ টি কাজের এবং মজার ছবি এডিটিং ওয়েবসাইট অবশ্যই দেখুন - অণুজীব
- কার গাইড (Car guide) -০৭ - রাজীব
- গল্প: তাহলে কে এসেছিল - ইমন জুবায়ের
- নিজে নিজেই এ্যানিমেশন কার্টুন বানিয়ে নিন মাত্র ৫ মিনিটে। অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না। বাট ইট্স ট্রু - কক

বাংলাদেশের সবচেয়ে সুন্দর এলাকার সবচেয়ে সুন্দর জায়াগাগুলিতে ঘোরার জন্য আপনার জন্যই প্যাকেজ পোস্ট!!!এক পোস্টে সব পাবেন।:D
- ঢাকারআশিক
- আবারও মিছা ইব্রাহিমের ২ নাম্বারী - আন্ডা মিয়া
- আমরা শিশুদের কি শিখাচ্ছি বা অন্যভাবে বললে শিশুরা আমাদের থেকে কি শিখছে? - বেঙ্গল মাসুদ
- অনুবীক্ষন যন্ত্রের মাধ্যমে তোলা আমাদের দেহের ভিতরের কলকব্জার অসাধারন সব ছবি - সারওয়ার ইবনে কায়সার
- টেক্সটাইল ইঞ্জিঃ এর কিছু ব্লগ এর লিঙ্ক - প্রামানিক
- ক্যামেরা বিষয়ক পোস্টের ডিকশনারী (আপডেট) - রাজসোহান
- ছবি এডিট করা এত সহজ! এখন থেকে এক তুড়িতেই নিজের ছবি প্রফেশনালদের মতো এডিট করুন!!

- হাসান জোবায়ের
- একদিন, শাহ আবদুল করিম - ইমন জুবায়ের
- বুফে : ঢাকায় বুফের হালচাল এবং আমার অভিজ্ঞতা থেকে ঢাকার বিখ্যাত বুফে রেস্টুরেন্ট(বিস্তারিত) - ইশতিয়াক আহমেদ চয়ন
- বিনোদন জগতের কয়েকটি পরিচিত মুখ সমাচার - আদিত্য আরাফাত
- মাত্র দুটি প্রশ্নই আপনাকে বুঝিয়ে দেবে কোন কোন এমএলএম/ডিরেক্ট সেলিং কোম্পানি অবৈধ!!! - ডি-টু-কে
- এই লজ্জা রাখি কোথায়? (প্রসংঙ্গঃ ইন্টার্নী ডাক্তারদের গ্রামে এক বছর ইন্টার্নী করতে হবে) - ডাঃ নিয়াজ
- ইন্ডিয়ান মিউজিশিয়ানদের জোচ্চুরি
(আসুন কিছু হিন্দি গানের অর্জিনাল ভার্সন শুনি) - আলআমিন মিরাজ
- ইচ্ছা মতো আপনার ছবির বেকগ্রাউন্ড পরিবর্তন করুন আর দেখুন কত মজা! - হাসান জোবায়ের
- আপনার ইচ্ছা মতো ছবিতে হাসি,দুঃখ এবং ফানি এক্সপ্রেশন ফুটিয়ে তুলুন! (ছবিতো মনের কথাই বলে)
- হাসান জোবায়ের
- কিছু জোক্স !!! হাসাতে পারলাম না তাই দুঃখিত! - আভাস রশিদ
- মধ্যরাতের হাসাহাসি -- এটি একটি তেব্র ১৮+ প্লাস পোষ্ট - কুঁড়ের বাদশা
- বলিউডি সিনেমা- হলিউডি কাহিনী - ইহতিশাম আহমদ
- মুজিব বাহিনী: মুক্তিযুদ্ধের ইতিহাসে রহস্যময় অধ্যায় - গিনিপিগ
- কয়েকটি লিংক ; আপনার কাজে লাগতে পারে। - আজাদ আল্-আমীন
- ডেটাবেজ থেকে পরিবর্তন করবেন ওয়ার্ডপ্রেস ব্লগের ইউজার পাসওয়ার্ড - রানা পাটোয়ারী
- ~::~ শ্যাডো আর্ট ~::~ [ না দেখলে মিসাইবেন
] - আসিফ আহমেদ মামুন
- নকল!নকল!!নকল!!!নকল হইতে সাবধান - পাগলমন২০১১
- ট্রাভেল গাইড::বান্দরবান:: কি ভাবে যাবেন,কি দেখবেন? কত খরচ? - মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী
- আসেন দেখি আমাদের প্রিয় পৃথিবী আমরা কোথায় কিভাবে রয়েছি - ফাহিম আহমদ
- আমার ব্যাখ্যাতীত দুঃস্বপ্নগুলোঃ কেউ কি যৌক্তিক কোন ব্যাখ্য দিতে এগিয়ে আসবেন? - মাহমুদহাসান
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -২ (GRE)। - কুম্ভকর্ণ
- বিদেশে উচ্চশিক্ষা: অভিজ্ঞতা থেকে কিছু কথা (পর্ব-১)
- মেঘলা মানুষ
- একটি নিঃস্বার্থ বিজ্ঞাপন(ব্লগার রিভিউ)। আপডেট সহ। - অ্যামাটার
- ওয়েবসাইটচন্দ্র লিংকসাগর : কিছু অতি জরুরী ওয়েবসাইট , না জানলে পস্তাবেন - জাফর সািদক রুমী
- যা কিছু পছন্দের........ মিউজিক! - স্বাধীনতার বার্তা
- কিছু কমার্শিয়াল সফটওয়্যারের ফ্রি আল্টারনেটিভ - অজানা এক পথিক
- শিক্ষার ক্ষেত্রে অন্তত যৌক্তিক হউন, প্লিজ প্লিজ প্লিজ - দুরের পাখি
- হলিউড থেকে কপি করা হিন্দি মুভি - দিপ
- ঈদের ছুটিতে সিলেট ঘুরে আসুন (সিলেটের পর্যটন স্পটগুলোর বিস্তারিত বর্ণনা) ১ম পর্ব - আমরা সোচ্চার
- বাংলা সাহিত্যের কিছু আলোচিত উদ্ধৃতি ও রচয়িতা - কাউসার আলম
- ব্লগ লিখে আয় করুন। - মাহমুদুল হাসান কায়রো
- আমার প্রিয় কিছু মোবাইল সফটওয়্যার - মাহমুদ সিএসই
- কিছু interview questions.. প্রস্তুতি শুরু হোক এখনি।।

- ওমর হািবব
- সাবধান, ভুলেও যাবেন না, গেলে ক্ষতি না লাভ পরে বুঝবেন (৪র্থ ও শেষ পর্ব)। - মাহফুজ৩১৮
- ইমোটিক গপ্প - ঠাট্টা
- ১০০ রসিকতা । হাসতে হবেনা ঠোট বাঁকালেই চলবে !!.....চামে একটা চরম ১৮+ ফাউ - ছোট মামা
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ের আমার অদ্ভুত কিছু স্মৃতি- copy - রণতরী বাংলাদেশ
- কী চমৎকার দেখা গেল-১!!!!!নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হইতেছে.... - অসামাজিক ০০৭০০৭
- ফটোশপে পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজের ছবি (পাসপোর্ট প্রতি ছবি প্রিন্টের খরচ ১ টাকা ১৬পয়সা এবং স্ট্যাম্প ২৯ পয়সা !!) - রিডার ওয়ান
- শেয়ার ব্যবসা-৬: যে ভাবে ঘোষিত হতে যাওয়া ডিভিডেন্ট হিসাব করবেন - ওরাকল
- ইংরেজীর মজা - িক
- গিগা পিক্সেল ছবির জগতে আসুন - সালাহউদ্দীন আহমদ
- পদ্মা রিসোর্ট, লৌহজং, মুন্সিগঞ্জ - আনিসুজ্জামান রাসেল
- DOI : ২ টি মেসেজ , নাম মুজিবের , ব্যক্তিটি কে ? - দাসত্ব
- বাংলার ভাবান্দোলনঃ জালালগীতিকা পাঠ - সেলিম তাহের
- অসাধারন কিছু ওয়েব-পেজ এর [সংক্ষিপ্ত]বর্ননাসহ লিংক (প্রতিটি পেজের গ্যারান্টি আছে [ওয়ারেন্টি না], ভাল না লাগলে বদলায়া দেব) - নাজমুস
- ওরে বাপস এইডা মিলা নি - আমি কুমিল্লার পোলা
- বিনামূল্যে পড়ুন MIT (Massachusetts Institute of Technology) তে - আলামিনস্টাইন
- আমার যত প্রিয় বল্গারস পর্ব ৪ … তোষামোদি পোস্ট - ধীরে বৎস
- সঠিক পথে গাড়ী চালানোর লাইসেন্স পেতে যা করতে হবে... - মেসবাহ য়াযাদ
- আজকের আকাশে অনেক তারা... - দি ফ্লাইং ডাচম্যান
- মাঝরাতের বাড্ডেপোস্ট: শুভজন্মদিন পাগলা! - আমড়া কাঠের ঢেকি
- ফটুক ব্লগ ...মেরিল প্রথম আলো এওয়ার্ড ) (১৮ + হৈতেও পারে -পর্ব ২) - দূর্যোধনের হাত
- আইপিএল নাইট, আইপিএল ফ্যাশন সো, আইপিএল গ্যালারি, বলিউড + আইপিএল। (১৮+) - মাহমুদুল হাসান কায়রো
- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শুরু করবেন যেভাবে : সংকলিত - হাসমত০০৯
- অনলাইনে জিডি করতে পারবেন রাজধানীবাসী - াহো
- দেহ ঘড়ির কিছু মাইক্রস্কোপিক ছবি - আমার জন্য লেখা
- জুমলা টিউটোরিয়াল: সম্পূর্ণ - গৌতম রায়
- ফুওয়াং ক্লাবের ডিসকোতে অশ্লীল নৃত্য : অবৈধ মদের রমরমা ব্যবসা {১৮++} - স্পাইডার
- হাৱলঃ মহাবিশ্বের ১০টি বিষ্ময়কর ছবি - ক্লান্ত দুচোখ
- গল্প: শেষবেলার নানারকম আলো - ইমন জুবায়ের
- লোল সন্তানরা দেখুন ও কিছু শিখুন অমিতাভ রেজার কাছ থেকে
- নাফিস ইফতেখার
- ইন্টারনেটের বিশাল তথ্যভান্ডার থেকে আপনার কাঙ্খিত তথ্যটি খুঁজে পাওয়ার কয়েকটি সহজ এবং ইউসফুল ট্রিক্স। - হোরাস্
- তারা আসলে লুল !! (ট্রাকভর্তি নারীবাদী ডায়লগে ভর্তি)


- আকাশ_পাগলা
- ছবি ব্লগ : যে যুদ্ধটা একাত্তরে শেষ হয়নি - অমি রহমান পিয়াল
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- যেকোন মুভির জন্য 字幕 --> Subtitle কিভাবে ব্যবহার করবেন? - বিডি আইডল
- বারকোড তৈরি করুন আপনার নিজের নামে !!!
- তারেকবিডি
- ক্রিয়েটিভ কমনস্ বিষয়ে কিছু তথ্য.. - আশাবাদী!!
- গুগলের কাছ থেকে ফ্রি হোস্টিং নিয়ে চলুন এবার একটি ফ্রি ওয়েবসাইট বানাই নিজের জন্য... - পান্থ বিহোস
- আমাদের লুঙ্গীহীন ফরহাদ্দা (দাদা অর্থে) - রাজীব আহমেদ
- নিউজউইকে সেক্টর কমান্ডার নাজমুল হকের দুষ্প্রাপ্য সেই সাক্ষাৎকার - ফিউশন ফাইভ
- ব্লগের ভাইয়া আর দুলাভাইয়াদের জন্য ঈদ স্পেশাল
- অসূর্য স্পর্শী
- ঈদের ব্লগীয় যাত্রপালা - বিবাহিত পাগ্লা

- শ্রাবনের ফুল
- জন্মযুদ্ধ '৭১ : আমাদের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিলো তিব্বতীরাও! - অমি রহমান পিয়াল
- দেখা হয় নাই চক্ষু মেলিয়া -- ব্লগে বসে বিশ্বভ্রমণ - রাগিব
- ওরেএএ!!! কত অজানারে!!!!
- কাঙাল মামা
- প্রকৌশল শিক্ষা গ্রহণ এবং তার পরবর্তী চাকরী বাজারে যেয়ে তিক্ত অভিজ্ঞতা অর্জন... - ড়ৎশড়
- রাগের নাম: ভৈরবী - ইমন জুবায়ের
- শাকিরার গান ... গোয়া আমার সত্যবাদী - ঠুকেমারি
- "আপনার লিখা"র কপি করা মানুষদের খুঁজে বের করার সহজ উপায় - সিউল রায়হান
- বিয়ে ভালবাসার দ্বিতীয় অধ্যায়................!!! (অবিবাহিতদের জন্য) - সিটিজি৪বিডি
- ছফা'র বর্ণনায় হুমায়ূন আজাদ-১: হুমায়ুন আজাদ একটা সজারু (চৌর্যবৃত্তির এই বিষয়গুলো আমাদের জানাই ছিল না) - সাদাত হাসান
- বিজ্ঞানের থিওরী এবং টাইম মেশিনের সম্ভাবনা এবং অন্যান্য (নাস্তিকদের অনেক প্রশ্নের উত্তর) - আকাশ_পাগলা
- মানুষ-পাখির গান (উৎসর্গ: আকাশ-পাগলা) - ইমন জুবায়ের
- একের অধিক Yahoo Messenger এক সংগে ব্যবহার করা! - ম রহমান
- নবীন লেখকলেখিকাদের জন্য :: কীভাবে বই বের করবেন - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- ভড়কে যান ভড়কে দিন(নোটপ্যাড এর কারিশমা) - আলামিনস্টাইন
- বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাঃএর কিছু দালিলিক প্রমাণ,আশা করি বিভ্রান্তি এবার দূর হবে - যাযাবর রাজিব
- যারা ইয়ে করে বিয়ে করতে যাচ্ছেন, পালিয়ে (আইনী পরামর্শমূলক) - প্রজন্ম একুশ
- গো. আ সাহেবের একাত্তর নামা (পুনঃ ব্লগ পোষ্ট) - লাল দরজা
- Hack-Cracks Computers, Messenger Passwords, saved Passwords, With 96 Hacking Tools - বিপ্লব কান্তি
- ৬৭৬টা ই-বুকের ডাউনলোড লিংক.... (ফর ডামিস সিরিজের) - মারুফ হায়দার নিপু
- অন্যের কম্পিউটারের তথ্য জেনে নিতে ইউজ করুন LANguard Network Scanner v.2.0 - বিপ্লব কান্তি
- বিজয় কী বোর্ডের রহস্য!?!! নিজেই দেখুন - আর আপনার মতামত দিন - বজ্রাহত
- ৭১ এর স্বাধীন বাংলাদেশে প্রকাশিত দৈনিক আজাদী এর সেই কপি.. - অনির্বান
- সুফিয়ার কবর চাঁদার টাকায়ঃ ইউনূসের হাতে নোবেল - বিডি আইডল
- আইপি বের করুন ই-মেইল সেন্ডারের....! - তাজুল ইসলাম মুন্না
- পাবলিক বিশ্ববিদ্যালয়ের তথাকথিত শিক্ষকদের নোংরামি কোথায় এবং কিভাবে - রিয়াজুল ইসলাম
- প্রকৃতির খেলা ১ - অপরিচিত_আবির
- কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসার্ভারে ইনস্টল করবেন? - হাসান
- SOME EXCLUSSIVE PHOTO- ইতিহাস - হিটলারের সাগরেদ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গনহত্যার ভিডিও দেখুন - অমি রহমান পিয়াল
- ফ্রীতে নিজের একটা ওয়েবসাইট তৈরি করুন !!

- ইসানুর
- মিথ্যার বেসাতি : নীল আর্মস্ট্রং এর মুসলিম হয়ে ওঠার ইসলামী কল্পকাহিনী - লাইটহাউজ
- ১৮+ পোস্টঃ চড়ক! - সৌম্য
- সহজে Favicon তৈরী করুন - প্যান্ট ঢিলা মাস্তান
ন্যাশনাল আইডি কার্ডের চিট-শিট - নারিকেল-জিন্জিরা
- ছবি এডিটিং এর কিছু প্রয়োজনীয় সাইট - বোকা ছেলে
- ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হোসেইন : যার কাছে বাঙালীর অসীম কৃতজ্ঞতা - অমি রহমান পিয়াল
- বাংলা ভিডিও টিউটোরিয়াল - মাহবুব আলম পলাশ
- ফেসবুকে gift অথবা quiz এপলিকেশন তৈরি করুন এক্কারে সহজে......
- গিফার
- স্বীকারোক্তি : আমি একটি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছি... - অঃরঃপিঃ
- পূর্ব পাকিস্তান সরকারের ৭১ এর গোপন দলিল: মন্ত্রী নিজামী, মুজাহিদ মুক্তিযুদ্ধ প্রতিহত করতে ততপর ছিলেন - লায়ওনো
- রাজাকারদের পুত্র কন্যারা কোথায় লেখাপড়া করেছে? - রুহুল্লাহ
- গণহত্যার ছবি : নূরুল উলা - হাসিব
- সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল - শওকত হোসেন মাসুম
- আমার ও বউয়ের বিয়া হইছিলো একই দিনে, আইজ সেই দিন
- শওকত হোসেন মাসুম
- প্রিয় রুদ্র - তসলিমা নাসরিন - বইপাগল
- আইপি ট্রেস , হু ইজ অনলাইন নাও, কেম ফ্রম, ইত্যাদি , ইত্যাদি জানিবার চাইলে, ঢুইকা পড়েন - ভেংচুক
- মোবাইল নিয়ে কিছু জানা ও অজানা - দুঃখবিলাস
- Google AdSense ... ওয়েব থেকে আয়-উপার্জন (৪) - ত্রিভুজ
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
আপনি বাংলাদেশী না? এত গর্ব কীসের আপনার?
০১ লা নভেম্বর, ২০০৯ রাত ৯:৩৪
আজকে ভাল লাগতেছে না কিছুই। মনটা খুব খারাপ। আসলেই মনটা খারাপ। একজনের থেকে একটা কাহিনী শুনলাম। তার নিজের জীবনের কাহিনী। আসলে বাস্তবতা বড় কঠিন। আর, মাঝে মাঝে হাবিজাবি যাই হোক, একটু কিছু লিখি বলেই বোধহয় উনার প্রতিটা শব্দের পিছনের কষ্ট গুলো টের পেলাম। প্রতিটা বর্ণের পেছনের কষ্টগুলো আমার সামনে নানান বর্ণ নিয়ে হাজির হল।
আসলেই খুব কষ্ট পেলাম।
অমুকের গার্লফ্রেন্ড তমুকের সাথে চলে গেছে বা পাড়ার মাস্তানরা দামী মোবাইল নিয়ে গেছে এইসব নাকি কান্যার সমস্যা না। সরাসরি চোখ খুলে নিয়ে যাওয়ার কাহিনী। মায়ের সামনে তার দুই ছেলের চোখ খুলে নেয়ার কাহিনী। তিন মাসের একটা মেয়ে ছিল তার পেট বেয়োনেট দিয়ে এফোঁড় ওফোঁড় করে দেবার কাহিনী। মুক্তিযোদ্ধা স্বামীর আর কখনও ফেরত না আসার কাহিনী। আর নিষ্ফল আক্রোশে পুকুরের মাঝে ডুব দিয়ে থাকা সেই মহিলার চোখের পানিতে রক্তের প্রতিবিম্ব, সব কিছুই আমার চোখে ধরা পড়ল। কারণ, আমাকে বলার সময়েও উনার চোখে অশ্রু ছিল। পুকুরে মুখ লুকিয়ে লুকিয়ে চোখ দুটো বের করে সে দেখেছে, তার ছেলেদুটোর চোখ খুবলে নেয়া হল। রাজাকাররা করেছে এসব। পাকিস্তানীদের পথ দেখিয়ে নিয়ে আসে রাজাকাররা, মুক্তিযোদ্ধার পরিবারের কাছে। পাকিস্তানীদের লাইন (একটা জাত, একটা নিচু জাত, যাদের রক্ত এখনও বর্তমান, যাদের জন্য বাংলাদেশের রমণীরা প্ল্যাকার্ড উঁচায় স্টেডিয়ামে,”প্লিজ ম্যারি মি।”) দূর থেকে দেখেই মহিলা পুকুরে লুকায়। তিনমাসের বাচ্চাকে কেউ কিছু বলবে না ভেবে আর পানিতে আনেনি তাকে। খাটেই বাচ্চাটার উপর বেয়নেট চার্জ করা হয়েছিল।
সেই পিচ্চী মেয়েটা বেঁচে গিয়েছিল। আশ্চর্য ব্যাপার হলেও সত্য। সেই মেয়েটা বেঁচে গিয়েছিল। আসলে কথাটা বোধহয় খুব বেশি সত্য না। মেয়েটা বেশি দিন বাঁচে নি। মারা গিয়েছে, পাকিস্তানী কুত্তাদের হাতে না, বাংলাদেশীদের হাতে। যৌতুক দিতে পারে নি, তাই তার স্বামী(!!!!!!! বলতে মুখে থুতু জমে) তাকে মেরে ফেলে। মেরে ফেলে মানে কী, কুপিয়ে খুন করে।
এ ব্যাপারে বেশি কিছু জানি না। মহিলা বলতে যেয়ে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ল আমার সামনেই।
সেই কুত্তার বিচার হয়েছে। অনেক পরে, কিন্তু হয়েছে। ফাঁসী। কিন্তু অতদিনে এই মহিলা পাগল হয়ে গিয়েছিল। তার মেয়ের উপর অনেক অত্যাচার করা হয়। সব কিছুই শোনে সে কোর্টে। মেয়ের জামাই (হ্যাঁ সে পাকিস্তানী না, সে বাংলাদেশী) প্রতিদিন মেয়েকে অত্যাচার করত, যেন সে তার মায়ের কাছে টাকা চায়। একবার নিয়ে এসেছিল অবশ্য, সাড়ে তিন হাজার টাকা। ১৯৯১ সম্ভবত, একজন দরিদ্র মহিলা যে মানুষের বাসায় কাজ করে পেট চালায়, তার থেকে তার মেয়ে তার জামাইকে সড়ে তিন হাজার টাকা এনে দেয়। এই মেয়েটা ত নিজেই বোঝে সে কী করল, তাই সে আর আসে নি। প্রতিদিন জামাই শ্বাশুড়ী(সেও ত একটা মেয়ে!!) মেয়েটার উপর অত্যাচার করেছে। মেয়েটা মায়ের কাছে টাকা চাইতে ফেরত আসে নি। মেয়েটার যাওয়ার জায়গাও নেই। প্রতিদিন কষ্ট করে ধুঁকে ধুঁকে তার মা তাকে এ পর্যন্ত বড় করেছে, তার মার থাকার জায়গা নেই, সে কোথায় যাবে! স্বামীর(!!থুঃ) ঘরেই পড়েছিল। তাকে কুপিয়ে মারা হয়েছে। সব কিছুই কোর্টে বেড়িয়ে আসে। এই মহিলা শোনে। নিজের মেয়েকে কীভাবে মারা হয়েছে তা শোনে। সে নিজের দাঁত ভেঙ্গে ফেলে, চোয়াল ভেঙ্গে ফেলে। তাকে বেঁধে রাখা হয় বেশ কিছুদিন।
এরপর আর কী !! পৃথিবী নিজের গতিতেই ঘুরেছে অনেক দিন। এই মহিলাও সুস্থ হয়েছে। একজনের বাসাতে কাজও পায়। আর হ্যাঁ, তার কাছে আরও একটা দায়িত্ব বর্তায়। তার নাতনি। তার মেয়ের ১ বছরের শিশু। তার নাতনি। যাকে একটা এতিমখানায় দেয়া হয়, আর মহিলা খুব এক বড়লোকের বাসায় চাকরী পায়। চাকরী আর কি, গৃহপরিচারিকা, বুয়া।
সব মিলিয়ে ১২টা বছর তার কাটে ওখানে। যাদের বাসায় কাজ করে তাদের সাথে শর্ত একটাই, কোন টাকা লাগবে না তার। শুধু নাতনির এতিমখানায় বেতনটা দিতে হবে। ড্যাম বড়লোক ত , ছেলে মেয়েকে সময় দেয়ার সময় নেই বাড়ির মালিকের। ৯ বছরের একটা ছেলেকে ১২ বছর ধরে পালে সে। আর, ছোট্ট একটা মেয়ে, সে আসার কয়েকদিন পরে যার জন্ম। তাকে বলা হল, এই মেয়েটাকে তুমি পালো, বড় কর নিজের পায়ে হাঁটা পর্যন্ত। পাঁচ হাজার টাকা পাবা, আমরা সময় দিতে পারব না ওকে। নিজের নাতনিকে রেখে সেই মেয়েকে লালন পালন করে সে।
চলে আসার সময় তাদের কাছে ৮০০ টাকা পায়, দেয় নি। সেই পাঁচ হাজার টাকার কথা উনাদের মনে ছিল না। আসলে গৃহকর্ত্রী কয়েকটা সংগঠন চালান, সমাজ সেবা করে সেসব সংগঠন। উনার মনে না থাকতেই পারে। কিন্তু যার পাওনা তার মনে থাকলেও সে কিছু বলে নি। এই মহিলার ভাষায়,”একটা শিশু হইল ফেরেশতা, ওরে বড় করছি। টাকার দাবী ক্যামনে করি?” ঢাকায় চলে আসে মহিলা, আসার আগে এতিমখানায় তার নাতনীকে দেয়ার জন্য ৩,৫০০ টাকা যা তার সম্বল দিয়ে আসে সেই ছেলের হাতে। যাকে সে ডাকত আব্বু, যাকে ১২ বছর বড় করল। সেই টাকাটা তার নাতনীর নামে করা ব্যাংক একাউন্টে জমা দিতে বলে আসে।
আমার আব্বু আজকে খবর নিছে। একটা টাকাও জমা দেয় নি সেই ছেলে। ৪ মাস হয়ে গেছে। মহিলা আমার কাছে প্রায়ই ওই ছেলের জন্য দুঃখ করে, বলে “হেই ঘরেও একটা নাতি আছে, হেরে ডাকতাম আব্বু।” সে ফোন করে সেই ছেলের কাছে, “আব্বু কেমন আছ? তোমার বইনে কেমন আছে?”
একটা মানুষের জীবনে এত বেশি কষ্ট কী করে থাকে? এত বেশী? মহিলা একেবারেই বয়স্ক। সারাদিন কাঁদে, তার কিছু হলে তার নাতনীকে দেখবে কে? এতিমখানায় তার নাতনী। এসএসসি পাশের পর সেখান থেকে বের করে দিবে, কোন কথা নেই, সোজা বের করে দিবে। এটাই নাকি ওখানকার নিয়ম।
মহিলা প্রায়ই কাঁদে।
কেমন যেন লজ্জা লাগল, আমিও উনার সাথে কেঁদে ফেলেছি।
আপনি বাংলাদেশী না? এত গর্ব কীসের আমাদের? এই মহিলাটাকে এক বিন্দু ছাড় দিতে পেরেছি আমরা? যেভাবে যে পেরেছে শুষে খেয়েছে। পাকিস্তানীদের জন্য স্টেডিয়ামে প্ল্যাকার্ড উঁচানো ঠিকই আছে,কারণ আজ নিজেদের প্রতি ঘৃণা হয়। আমরা রাজাকারদের ভোটও দেই, তারা দেশের মন্ত্রীও হয়। গরীবের টাকা মারা মানুষগুলো সমাজ সেবার নামে ভাঁওতাবাজী করে আর যৌতুকের জন্য আমরা মানুষকে কুপিয়ে খুনও করি। মেয়েটাকে খুন করে তার জামাই আর শ্বাশুড়ি। মা আর ছেলে মিলে খুন, নাইস টিমওয়ার্ক !!! ছিঃ ছিঃ।
[ পুরোটুকুই সত্যি কাহিনী। আর এক বিন্দুও বাড়িয়ে চড়িয়ে বলা হয়নি।]
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): উপলব্ধি ;
প্রকাশ করা হয়েছে: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন:
সেইটাই। ঠান্ডা মাথায় দেওয়া বাল সমৃদ্ধ বক্তৃতা শুনি, ভাঙ্গা টেপের রেকর্ড শুনি। আর একদলা থুতু উপরে ছুড়ে মারি যাতে তা আমার নিজের মুখে এসে পড়ে।
লেখক বলেছেন: সেটাই।
ধন্যবাদ।
লেখক বলেছেন: হমমম।
পড়ার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: কিছুই বলার নেই।
অগ্নিশিখা বলেছেন:
একটা জাত, একটা নিচু জাত, যাদের রক্ত এখনও বর্তমান, যাদের জন্য বাংলাদেশের রমণীরা প্ল্যাকার্ড উঁচায় স্টেডিয়ামে,”প্লিজ ম্যারি মি".........প্রচন্ড ঘৃনা হয় এইসব দেখলে।লেখক বলেছেন: হমমমমম।
ত্রিমাত্রিক বলেছেন:
বাড়ীর আঙিনা তো দুরের কথা নিজেগো ঘরটা এখনো পরিস্কার করতে পারলাম।
লেখক বলেছেন: সেটাই।
পড়ার জন্য ধন্যবাদ।
অয়ন আহমেদ বলেছেন:
সত্যি খুব দুঃখজনক। সেই আদিম যুগে রয়ে গেছি। এখনো জংলী থেকে মানুষ হতে পারি নি।
লেখক বলেছেন: সত্যিই তাই।
পড়ার জন্য ধন্যবাদ।
বাংগালি রক্তের বৈশিস্ট হল তা একটা পরাধীন জাতির রক্ত । সবসময়ই কারো না কারো দাসত্ব করে এসেছে এই জাতি। এরকম হওয়া তাই স্বাভাবিক। এখন যেমন আমরা দুর্ণীতি এর দাসত্ব করছ....।
লেখক বলেছেন: ঠিকই বলেছেন।
আন্টির খবর কী??
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: হমমমম।
পড়ার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: কিছুই ত বলার নেই।
অলস ছেলে বলেছেন:
চুপচাপ দীর্ঘশ্বাস
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: হ্মমমম।
আমারও অনেক মন খারাপ। এটা শুনে।
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
যীশূ বলেছেন:
হুমম, তবুও মানুষ বাঁচে নতুন আশায়!
লেখক বলেছেন: উনার আর কী আশা বাকি থাকতে পারে???
আমি উনাকে বললাম, যা দুঃখ গেছে, আপনার উপর দিয়েই গেল। আপনার নাতনীর জীবন যেন অনেক সুখে কাটে, আর আপনাকে যেন মনে রাখে।
রোহান বলেছেন:
আসলেই কিছু বলার নাই...এসব দেখেও দেখা হয় না কারো... জাতি হিসেবে আমরা বোধহয় বড্ড বেশী বিবেকহীন হয়ে গেছি... মহিলার খোঁজ খবর কি আছে তোমার কাছে? আমাকে ডিটেইলসটা একটু মেইল করবা?
লেখক বলেছেন: ওকে । আমি মেইল করতেছি।
লেখক বলেছেন: হমমমম।
পড়ার জন্য ধন্যবাদ।
এস বাসার বলেছেন:
মানবতার পরাজয়। জাতি হিসেবে আমরা একটা গোলাধাঁধায় পড়ে গেছি। তুমি যে দিকেই চোখ মেলে তাকাবে অন্যায়, দুর্নীতি, নোংরা রাজনীতী আর লালসার ছড়াছড়ি।
আত্মকেন্দ্রিক জীবন যাপনে অভ্যস্ত আমরা, কিন্তু এভাবে সমাজ এগুতে পারেনা। না, দরিদ্রের পাশে, অসহায়ের পাশে রাষ্ট্র নেই।
মন খারাপ করা লেখা।
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: ইদানীং তাই মনে হয়।
আসলে একজনের অনুভূতির গভীরতা খুব একটা টের পাই না আমরা যতক্ষণ না নিজেরা পড়ি সেখানে।
এটা বোধহয় জাতি নয়, মানুষ হিসেবে আমাদের সীমাবদ্ধতা।
----------
অনেক জল ঘোলা হচ্ছে ইদানিং। দেখলাম সকালে। ব্যাপারস না। একেকটা কমেন্ট পড়ি, একেক দিকে হেলি। পরে, শ্রাফুর কমেন্টে অনেক কিছুই পরিষ্কার।
দেখলাম।
ব্যাপারস না।
কেমন আছেন?
রোহান বলেছেন:
মেইলের রিপ্লাই দিছি। আইডিয়াটা ভালো হইলে পোষ্টাইও, আর আমারে মেসেন্জারে একটা টোকা দিয়া রাইখো।
লেখক বলেছেন: আইচ্ছা।
আমিও রিপ্লাই দিতেছি।
আমড়া কাঠের ঢেকি বলেছেন:
কিছুই বলার নাই। জাতি হিসেবে আমরা একটু বেশিই সুশীল।
লেখক বলেছেন: আসলেই।
আমরা একেকজন নৈতিকতা নিয়ে জানটা দিয়েই দেই, কিন্তু সবই মুখে মুখে।
সাধারণমানুষ বলেছেন:
বাংলাদেশের রমণীরা প্ল্যাকার্ড উঁচায় স্টেডিয়ামে,”প্লিজ ম্যারি মি"......... এই জিনিসটা দেখা বড়ই কষ্টকর..
লেখক বলেছেন: আসলেই কষ্ট লাগে।
পড়ার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: কিছুই বলার নাই।
লালসালু বলেছেন:
এত লম্বা এলখা পড়ার ইচ্ছা নাই। তবুও পড়েছি। সুন্দর লেখা, প্লাস।
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
এটাকে যদি বলেন লম্বা লেখা, তাতলে কী করে হবে? এটা ত আসলে মিডিয়ামের একটু ছোট সাইজের লেখা
।
একলব্য১৯৭১ বলেছেন:
আগুন লেখা...
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
ম্যাক্স পেইন বলেছেন:
পড়লাম , লজ্জা লাগে অনেক
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
দখিনা বাতাস বলেছেন:
ঐ মহিলাকে সাহায্য করার কোন রাস্তা কি আছে? ২০নং কমেন্টে ধারনা করছি ( আমার বুঝতে কোন ভুল না হলে) রোহান কোন একটা আইডিয়া দিয়েছে। যদি তাই হয়, কোন কাজে লাগতে পারি? যোগাযোগ করতে পারেন, zahidul_s এট হটমেইল ডট কম। অথবা, ০১৭২৬৩০২৬২৮
লেখক বলেছেন: একটা সম্ভাবনা আছে।
ঈদের পরে আমি আর রোহান ভাই, এটা নিয়ে একটা পোস্ট দিবো আশা করি।
সাথে থাইকেন।
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
মুহাম্মদ মামুনুর রশিদ বলেছেন:
আপনাকে সুন্দর লেখার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকে স্বাগতম।
লেখক বলেছেন: সেই মহিলার আর খোঁজ নাই।
কুরবানীর ঈদের পর তার জন্য কিছু একটা করতে চেয়েছিলাম।
উনাকে আমি বললাম। ব্যাপারটা রাজীও করালাম।
রোহান ভাই এর খুব আগ্রহ ছিল ব্যাপারটায়। ঈদের পরেই আমিও উনার সাথে মিলে কিছু একটা করব বলে কথা দিয়েছিলাম।
পরে ঐ মহিলা গ্রামে চলে যান।
ওখানে নিজের মত আছেন।
উটকো কোন ঝামেলা নাকি চান না।
আমি কী বলতে পারি !!!
মৈত্রী বলেছেন:
৩ মাসের বাচ্চাকে বেয়নেট চার্য করছিল?
লেখক বলেছেন: ওরা করলে আমি কী করুম?
চার্জ মানে আমি বুঝাইছি বেয়নেট দিয়েই মারছিল।
এইটার কারণ আছে, তাদের ধারণা মা আশেপাশে থেকে দেখতেছে। বাচ্চাকে কিছু বললে বের হয়ে আসবে।
এরকম কাহিনী অনেক শুনেছি যে, ৪-৫ মাসের বাচ্চাকেও যাওয়ার সময় নিয়ে গেছে। এতে পালিয়ে থাকা মা, পরে খোঁজ নিতে যেন ক্যাম্পে যায়। আর, বাবা গেলে তাকেও মেরে ঝুলিয়ে রেখেছিল, যেন স্বামীর লাশ আনতে হলেও বাচ্চাটার মা কে যেতে হয়।
চার্জ মানে আপনি কী বুঝেন?
যাই হোক, বিশ্বাস অবিশ্বাস আপনার। পাকিদের কীর্তি অনেকেই বিলিভ করে না। তাদেরটা তাদের ব্যাপার।
নীরজন বলেছেন:
সকাল সকাল মনটা খারাপ হয়ে গেল............এমনিতে আমি অনেক আশাবাদী মানুষ কিন্তু এইসব ভাবলে সামনে কোন আলোই দেখি না.............মনে হয় আস্তে আস্তে গভীর অন্ধকারে তলিয়ে যাবে এই জাতি.........
লেখক বলেছেন: আসেন, আমরা ভাল থাকার চেষ্টা করি।
এ ছাড়া আর কীই বা করতে পারি !!
এরশাদ বাদশা বলেছেন:
আপনার কলম সবকিছুর কথা বলে। কাল রাতেই আপনের লালগপ্পো পড়ে ধারনা করেছিলাম, আপনে মজার মানুষ। আজ এই লেখাটা পড়ে মনে হলো, এতো গভীরভাবেও লিখতে পারে কেও?লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
শুভকামনা রইল আপনার জন্য।
সামিউর বলেছেন:
আশায় আছি একদিন সব অন্যাই আবিচারের বিচার হবে। ফিউচার জেনারেশন আমাদের ভুল গুলো থেকে শিখবে। ভবিষ্যত বাংলাদেশ হবে সুন্দর। মা-বোনরা তাদের প্রাপ্য সম্মান পাবে। কিন্তু আফসোস হয় এমন সুন্দর দিন আমি হয়তোবা দেখে যেতে পারবোনা।
লেখক বলেছেন: দ্য জন্মানো শিশুরও সম্ভবত এমন আফসোস করলে ভুল হবে না।
আমাদের এই আশা পূরণের আরও বহু পথ বাকী।
আমার এখনও ভীতু।
কারণ, জ্যীদের মরতে দেখেছি চোখের সামনেই।
পড়ার জন্য ধন্যবাদ।
রাজসোহান বলেছেন:
পুরা জটিল লেখা++++++++
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
টিনটিন` বলেছেন:
দিলেন, মনটা খারাপ করে? সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে যাই, তাহলে বাংলাদেশকে আমরা অনেক অনেক বদলে দিতে পারি।
লেখক বলেছেন: তা ত অবশ্যই।
পড়ার জন্য ধন্যবাদ।
সুবিদ্ বলেছেন:
আমাদের ব্যর্থতার এই কথাগুলো বারবার স্মরন করিয়ে দেয়া উচিত......প্রশ্নে প্রশ্নে ক্ষতবিক্ষত করা উচিত আমাদের
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...























প্রশ্ন করার সময় এসেছে, জাতি হিসেবে আমরা ৩৮ বছরে কি অর্জন করেছি। নারীদের সন্মান কি আমরা দিতে পেরেছি? পত্রিকার পাতা খুললেই তো দেখি হত্যা-খুন-ধর্ষন। কারা করে এসব। আমরাই। হ্যাঁ, আমরাই!
মজুতদারি করে দ্রব্যমূল্যের দাম চড়িয়ে দেই। আর তাতে পুড়ে মরে নিন্ম আয়ের কতগুলো মানব সন্তান যারা আমাদেরই ভাই। লাভ করে কারা। হ্যাঁ আমরাই!
প্রতিনিয়ত ফর্মালিনে চুবানো মাছ আর ভেজাল তেল খেয়ে ধীরে ধীরে কবর পানে ধেয়ে চলি আমরা। লাভের ভাগটা কে পায়। হ্যাঁ আমরাই!