আমার প্রিয় পোস্ট

কত কিছু যে করতে চাই, তবুও কিছু করতে না পারার দায়ে মাথা খুঁটে মরি ।

Marry and Max – এই মুভিটা দেখেছেন কেউ?? না দেখলে মিস করেছেন:):):-/B-)

১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:২২

শেয়ারঃ
0 0 0

পোস্টটা লিখেছিলাম ৫ দিন আগে। আজকে পাবলিশ করার সময় পেলাম।



অসাধারণ অসাধারণ একটা মুভি। মানে, একেবারেই তুলনাহীন।

লা মিজারেবল পড়েছেন কেউ? এই উপন্যাসটা পড়ার পর আমার যে ধরণের অনুভূতি হচ্ছিল, এখন ঠিক সে রকম লাগছে। নাহ, এই মুভি আর লা মিজারেবলের কাহিনীর একেবারেই মিল নেই। কিন্তু অনুভূতিটা আমার ওরকম হলে আমি কী করব? দিস মুভি ইজ রিয়েলি স্পেশাল।

এই মুভির ব্যাপারে আগে থেকে কিছু না বললেই না।
প্রথমত, ধৈর্য্য না থাকলে দেখার দরকার নেই। প্রথম ১০ মিনিট ধৈর্য্য লাগবে।
দ্বিতীয়ত, সহজ টাইপ ক্লাসিক দেখার মুড আছে ত?
তৃতীয়ত, এনিমেশন ভেবেই নাক সিঁটকালে কিছু বলার নেই। মুভিটা অতি অবশ্যই বড়দের জন্য বানানো।

মুভিটায় যখন আগুন জ্বালানো হয়, যখন আলো দেখানো হয়, যখন বৃষ্টি পড়ে, চরিত্রের চশমার ফ্রেমে আলোর রিলেকশন পরিবর্তনের হার সব কিছু দিয়েই বুঝা যায় যে, এনিমেশনের পেছনে প্রচুর খাঁটনি গেছে। কিন্তু মজার ব্যাপার এর মানুষগুলো। একেবারেই কার্টুন ক্যারাক্টার, আর অবশ্যই এটা ইচ্ছাকৃত। চোখগুলো বোতামের মত, নাম ইয়া বড় আর কান এত্ত বড গোল। কিন্তু যখন দেখা যায় একটা জুতা মাটিতে পড়ে আছে আর সেই দৃশ্য এত নিখুঁত, তখনই বোঝা যায় যে, মানুষের বা ক্যারাক্টারগুলোর এই চেহারা করাটা ইচ্ছাকৃত। কারণ, শত ভাঁজ পড়া, দাঁত বের হওয়া, গোল কান আর গোল মাথার দিকে পাঁচ মিনিট তাকিয়ে থাকলে, একটু পড়ে শুধু একটা জিনিসই চোখে পড়ে, সেটা হল একেবারে ক্রিটিকাল অনুভূতিরও নিঃস্বার্থ বহিঃপ্রকাশ। সুন্দর আর স্বাভাবিক একটা চেহারাতে এই অনুভূতির প্রকাশটা এত নিখুঁত আসত না মোটেও।

আই এম ডি বি রেটিং ৮.৩
ডাউনলোড লিংক http://www.megaupload.com/?d=FNCHCLZL

কাহিনী একেবারেই সোজা। শুধু মেকিংটা ক্লাসিক। অস্ট্রিয়ার আট বছর বয়েসী একটা দুঃখী মেয়ে আর আমেরিকার ৪৪ বছর বয়েসী একজন নিঃসঙ্গ পুরুষ চিঠির মাধ্যমে একটা বন্ধুত্ব গড়ে তোলে। মধ্যবয়স সদ্য পার হওয়া এই বুড়োর অভিজ্ঞতা আর কাহিনী ছোট্ট মেয়েটার কাছে অন্যজগতের মনে হত। সব কিছু এমনই থাকে। এতই সিম্পল আর সহজ। কাহিনীতে ঝাকি দেয়ার জন্য কোন রকম টুইস্ট জোর করে আনা হয় নি। কাহিনীর পরিণতি খুবই স্বাভাবিক আর একই সাথে প্রচণ্ড দুঃখবোধ আর চোখের সুখটা দিতে সক্ষম।
এই শেষ অনুভূতির তুলনা হয় না।
না দেখলে মিস করছেন। একেবারে শেষ মুহূর্তে বুঝতে পারবেন আমি কী বুঝাতে চাচ্ছিলাম।

[কৃতজ্ঞতা স্বীকারঃ লিংক কাঙাল মামার সিনেমার পোস্টটা থেকে দিলাম।]

 

প্রকাশ করা হয়েছে: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  বিভাগে । সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০০৯ সকাল ৭:২২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৩৪
সব যদি আজ বদলে যেত বলেছেন: দেখি নাই।

কাল-পরশু নামাইয়া দেখার ইচ্ছা আছে।
১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:০৫

লেখক বলেছেন: ধৈর্য্যশীল হইলে দেখে ফেলেন, ভাল লাগারই কথা।

২. ১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৩৪
সব্যসাচী প্রসূন বলেছেন: চমৎকার একটা মুভি ... একটা ছোট মেয়ে সাথে প্রতিবন্ধি একটা লোকের সুন্দর বন্ধুত্বের গল্প .... তবে মুভিটা সময় নিয়ে দেখতে হবে.... অস্থির দর=শকদের জন্য এটা নয় :)
১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:১৭

লেখক বলেছেন: লোকটাকে আমার মোটেও প্রতিবন্ধি লাগে নি। বরং খুবই বিচক্ষণ মনে হয়েছে। সেই সাথে অবশ্যই একেবারেই অসামাজিক আর একাকী। এই অসামাজিকতাটাকে ঠিক রোগ বলতে চাই না, তবে শেষে তার ব্যতিক্রমতা ধরা পড়ে।

ভেতরে ছোট্ট একটা ম্যাসেজ আছে।
একবার মনে হল কাহিনীকার বুঝাতে চাইলেন যে, ইউ এস এর গড়পড়তা মানুষের ভেতরের চরিত্র।


৩. ১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৪৪
রাতমজুর বলেছেন: হুম, দেখতে হবে তাইলে।
১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:২৩

লেখক বলেছেন: দেখে ফেলেন।

৪. ১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৫৫
র হাসান বলেছেন: এনিমেশন দেখতে ভাল্লাগে না।
১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:২৬

লেখক বলেছেন: আফসুস।

নায়ক নায়িকার ধানাই পানাই কষ্ট করে সহ্য করতে পারেন, আর এনিমেশনে ধোইর্য্য রাখতে পারেন না ?? আফসুস।

৫. ১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৫৯
শ্রাবনের ফুল বলেছেন: আমার ডাউনলোড করার কায়দা নাই, ২জিবি প্যাকেজ, দেখি জোগাড় করতে পারি কিনা..
১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৩৪

লেখক বলেছেন: কিন্যা ফালান। ঠকার চান্স নাই।
আপনার ধৈরয্য আছে, আমি জানি।

৬. ১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:০০
লিপিকার বলেছেন: দেখার আগ্রহ রইল.........+
১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

৭. ১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৪৯
মুভি পাগল বলেছেন: টরেন্টে পাওয়া যায়না?
১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:০৩

লেখক বলেছেন: খুঁজে দেখতে পারেন।

মেগা আপলোড রিজিউম সাপোর্ট করে। ট্রাই করে দেখেন।

১৪ ই নভেম্বর, ২০০৯ সকাল ৭:৩৫

লেখক বলেছেন: হ।

কেমুন আছেন?

৯. ১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৭
শ্বেত সওদাগর বলেছেন: লা মিজারেবল পড়েছি। এই উপন্যাসটা পড়ার পর আমারও অন্যরকম একটা অনুভূতি হয়েছিল।..............অবশ্যই Marry and Max দেখব।
১৪ ই নভেম্বর, ২০০৯ সকাল ৭:৩৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

১০. ১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৫৯
কাঙাল মামা বলেছেন: নামায় রাখচি অনেক আগেই, দেখা হয় নাই.....এখন দেখার উতসাহ বাড়তাছে

যাক, আমার জন্য হলেও কেউ ভালো একটা মুভি দেখছে, সেটার রিভিউ নিয়া পোস্ট দিছে, আমার ঐ পোস্টের উদ্দেশ্যই ছিলো এইডা....:)
১৪ ই নভেম্বর, ২০০৯ সকাল ৭:৩১

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

মুভিটা দেইখা ফালান, তয় ধৈর্য্যশীল হওয়া মাস্ট।

১১. ১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:০৬
রোবোটিক্স বলেছেন: সামনের উইকে মনে করায়া দিয়ো ...... (ছুটি শুরু হইবো ;))

ইচ্ছা কইরাই রিভিউ পড়লাম না!
১৪ ই নভেম্বর, ২০০৯ সকাল ৭:২৯

লেখক বলেছেন: আমি যেদিন দেখছি, সেদিন দেখার সাথে সাথেই তোমাকে এসএমএস করছি ময়া। মোবাইল চেক করো।

১২. ১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৪২
সাদামেঘ বলেছেন: দুর মিয়া, এইডা কি লিংক দিলেন। ডাউনলোড কইরা দেখি ছবির নাম সারোগেটস, সঠিক লিংক দেন।
১৪ ই নভেম্বর, ২০০৯ সকাল ৭:২২

লেখক বলেছেন: http://www.megaupload.com/?d=FNCHCLZL

আমার কোন মিসটেক হইছে বোধহয়।
এটা দেখেন।

১৩. ১৫ ই নভেম্বর, ২০০৯ রাত ২:০১
আসফাকুল আমিন বলেছেন: আইচ্যা তাই নাকি ....তাইলে তো দেকতে হয় ।

http://stagevu.com/video/tztmadwvbilu

১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:২৯

লেখক বলেছেন: দেইখা ফালান।

মানা করসে কে?

১৫. ১৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:৩১
বৃত্তবন্দী বলেছেন: দারুণ একটা মুভি। সিম্পলি দারুণ...
১৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩১

লেখক বলেছেন: আসলেই।

আপনারও ভাল লেখে শুনে ভাল্লাগলো।

১৬. ১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:২৭
মেঘশাদা বলেছেন: দেখলাম! দারুণ...অনেক ধন্যবাদ :)
১৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২০

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

১৭. ১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:৩৪
বিডি আইডল বলেছেন: আমি গত সপ্তাহে দেখেছি....আসলেই মন খারাপ করা মুভি..

লা মিজারেবল এর মুভিটা ভালো লাগে নাই বেশি....http://stagevu.com/video/gmvysapvqdsl
১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:৪০

লেখক বলেছেন: লা মিজারেবল বইটার কথাই বলছি।

ম্যারি এন্ড ম্যাক্স দারুণ, কাহিনী একেবারেই স্বাভাবিক। কোন এক্সট্রা মোড় নাই, অথচ আবেগে ভরপুর।

এমন মুভি হয় না। দারুণ।

১৮. ১৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৩
ফয়সালরকস বলেছেন:
লা মিজারেবল প্রথম পড়ি ১৯৮৫ এ। ছোট মনে এত দাগ কেটেছিল যে বইটা নিয়ে সবসময় লুকিয়ে রাখতাম যাতে কেউ পড়তে না পার। এটা কেউ পড়ে ফেললেই আমার মনের অবস্থা জানাজানি হয়ে যাবে।

আমি প্রচন্ড মুভিখোর...কিন্তু এ বিষয়ে কিছু লেখতে ইচ্ছা করে না কেন জানি।

(পাগলার মাথাটা যে কবে ঠিক হবে...মানুষের মাথা নষ্ট করা ভাল কথা নয়)
১৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২৯

লেখক বলেছেন: হে হে হে হে হে
পড়ার জন্য ধন্যবাদ।

২০ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩৬

লেখক বলেছেন: খোবোর নাই রে ভাই।

মজা নাই দুনিয়াতে।

২০. ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২০
দেয়াল বলেছেন: আমার কাছে আছে অথচ দেখা হয়নি... আপনার লেখার পর অবশ্যই দেখবো।
০১ লা ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৫২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
তাইলে লেখা সার্থক।

১০ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৩

লেখক বলেছেন: ওক্কে। পেনড্রাইভ দিও মিয়া, ডাউনলোদ করা আছে আমার।

২২. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২১
আমড়া কাঠের ঢেকি বলেছেন: নেইম সাজেশনের জন্য (আর ঝাড়ি মাইরা ডাউনলোড করানোর জন্য :-/) তোমারে স্পিশাল ধইনাপাতা। সিরাম ছবিডারে অতি অবশ্যই আমার সর্বকালের সেরা (;)) এনিমেশন মুভির লিস্টিতে লিপিবদ্ধ করা হৈল!

http://tinyurl.com/familymovieblog
১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৩৯

লেখক বলেছেন: মুভিটা আসলেই দারুণ।

খেয়াল করছ ইন্ট্রো এর এনিমেশনের কাজটা???

সরাসরি সংলাপ না বলে থার্ড পারসন ধারাভাষ্য টাকেই বেইজ করে এই প্রথম কোন মুভি পেলাম।

তোমারেও ধইন্যা।

২৩. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪০
স্বাধীনতার বার্তা বলেছেন: দেখি দেখতেপারি কিনা।
১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪৭

লেখক বলেছেন: দেখেন।
না দেখলে মিস করবেন।

২৪. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪২
স্বাধীনতার বার্তা বলেছেন: বানানে ভুল আছে। Mary and Max হবে।
১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪১

লেখক বলেছেন: এখন নেটের অবস্থা খারাপ, পরে ঠিক করে দিব নে।

ভাল জিনিস খেয়াল করেছেন, ম্যারি নামের বানানটা আগে খেয়ালই করি নি।

২৫. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৭
আমড়া কাঠের ঢেকি বলেছেন: সরাসরি সংলাপ না বলে থার্ড পারসন ধারাভাষ্য টাকেই বেইজ করে এই প্রথম কোন মুভি পেলাম।

কি কউ! এরকম অনেক আছে তো! :|

আপ দেইখো ~ গতকাল দেখলাম..... ২০০৯ এর বেস্ট এনিমেশন ছবি!
১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৪

লেখক বলেছেন: এক লাখ বছর আগে আপ দেখে ফেলছি।

তুমি মিয়া এতদিন পরে দেখলা????
এইটা কী কউ???

থার্ড পার্সন ধারাভাষ্যের আরও কিছু মুভির নাম কউ। সব দেখুম।

২৬. ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৩
অবয়ব বলেছেন: মাস খানেক আগেই নামাইছিলাম। এখনো সময় করে উঠতে পারি নাই বলে দেখা হয় নাই। আপনার রিভিউর পর আগ্রহ বেড়ে গেল।
২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৩

লেখক বলেছেন: দেখে ফেলেন।
ভাল লাগার কথা।

২৭. ১৮ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:৩৫
আমিনুল ইসলাম বলেছেন: ঠিক আছে। কিন্তু জিপির পি৬ থেকে ডাউনলোড দেই কেমনে :((
১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৪০

লেখক বলেছেন: এই জন্যেই বলি, আনলিমিটেড নাও আর ঘুমাতে যাবার আগে ডাউনলোড দিয়ে যাও।

২৮. ১১ ই মে, ২০১০ রাত ১১:৫৭
হাম্বা বলেছেন: নেটের স্প্রডি এর কারণে ডাউনলোড করতে পারব না।

ডিক্স পাঠায়ে আমাকে ধন্য করতে পারেন।
১২ ই মে, ২০১০ রাত ১২:৫৩

লেখক বলেছেন: বাসায় আইসা নিয়া যাইয়েন।

১২ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:২৯

লেখক বলেছেন: গত কালকে আসেন।

১২ ই মে, ২০১০ রাত ১১:৫৫

লেখক বলেছেন: ওয়ে ওয়ে।

৩১. ১২ ই মে, ২০১০ রাত ১১:২১
মাথা খারাপ বলেছেন: হুম হামবা যহন কৈসে ডেখটে হৈব ;)
৩৩. ১৬ ই মে, ২০১০ রাত ১০:০২
দীপান্বিতা বলেছেন: খুব সুন্দর করে লিখেছেন, দেখতে হচ্ছে! :)
১৭ ই মে, ২০১০ রাত ৩:২২

লেখক বলেছেন: মাইন্ড সেট করে দেখেন।
এনিমেশনের ফ্রিক না হলে, প্রথম প্রথম দেখতে কষ্ট হবে।

 

মোট সময় লেগেছে ১.১১৮৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি রিজভান হাসান। ডাক নাম আকাশ আর ব্লগ নিক আকাশ_পাগলা নিয়ে চলছি বেশ কিছু বছর। আমার স্থায়ী ঠিকানা হল http://wings.rizvanhasan.com...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ