১)সব দোস্তরা গ্রামে।
২)যারা ঢাকায় থাকে, তারাও বের হবে না, রাস্তা ভর্তি শুধু রক্ত।
৩)যারা বের হবে তারা গার্লফ্রেন্ড নিয়ে বের হবে, আমি তাদের বিরক্ত করতে চাই না।
৪)আমারটা গ্রামে, নেটওয়ার্কের অবস্থা ভাল না।আর চৌদ্দ গুষ্টি একবারে যায়, তাই অনেক ভীড়ে কথা বলাটা রিস্কি। তাই কম কথা হয়। তবে, সে চেষ্টা করতাছে মনে হয়।
৫)আমি টেলিভিশন খুব কম দেখি। নাটকের মাঝে এডভার্টাইজে বিরক্ত হয়ে নাটক দেখাও ছাড়ছি।
৬)বাসাতে গার্জেন ভর্তি। সেইভ করা ইংলিশ মুভিগুলো দেখে সবার সামনে হঠাৎ করে কোন আপত্তিকর মুহূর্তে পড়তে চাই না।
৭)আমি মিষ্টি খাই না। তাই, ঈদের সাথে শীতের পিঠা নিয়েও যেই ইয়ৎসব আমেজটা যোগ হয়েছে,সেখানে আমার এন্ট্রি নাই।
৮)যদিও প্রচুর গল্পের বই পড়ি, তাও হাতে কোন বই নেই। কেন যেন এবার আর কিছু পড়তেও ভাল লাগছে না।
৯)অনেক খুঁজেও মনের মত গানগুলোর নোটেশন পাচ্ছি না, নইলে সারাদিন ভায়োলিনটা নিয়ে পড়ে থাকতাম।
১০)আশেপাশে যারা আছে, সবাই সিনিয়ার নইলে বেশি পিচ্চী। কথা বলার মত সাবজেক্ট পাচ্ছি না। এর উপর গানের চয়েস মিলে না। তাই আমি বেশিদূর কথাবার্তা আগাতে পারি না।
আমারে বাঁচান। আমারে কিছু এনিমেশন মুভির লিংক দেন। পারলে সিঙ্গেল ক্লিকের দ্যান। নইলে আমি শ্যাষ। ভাবতাছি ফোর্ট মাইনরের পছন্দের গানগুলার বাংলা অনুবাদ করব।
কারও এক্সট্রা কোন সেইফ মেয়ে নিক থাকলে, আমারে পাসওয়ার্ড দ্যান। কিছু সুশীল কবিতা পুষ্টাই।
তয়, আগে আমারে এনিমেশন মুভির লিংক দ্যান। যত ছুট হবে তত ভাল। বড় জিনিস নামাইতে নামাইতে ১০ দিন যাইব।
সবাইরে ঈদ মোবারক। সবাই যার যার মত খুশিতে থাকেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


