
ইদানীং আমার গবেষণা করার জিনিসের দারুণ অভাব বোধ হওয়াতে আমি নিজেকে নিয়েই গবেষণা করতে বসলাম। ক্যান আমি দিন দিন আরও ফুলতাসি !!
আমি ডেইলি ভাবি আর ভাবতে ভাবতে টায়ার্ড হয়া খাই আর ঘুমাই। তাও খুইঁজা পাইলাম না ক্যান ডেইলি ফুলতাসি !!
আমি যখন আমার আম্মুর সাথে কোথাও খেতে বসি অথবা যখন গার্লফ্রেন্ডের সাথে কোথাও খেতে যাই; আগে আগে তাড়াতাড়ি আমারটা খাই এরপরে অপরজনের প্লেটে ভাগ বসাই। দেখা যাচ্ছে ওইদিক থেকে মাত্র স্টার্ট করল। এরপরে তারটাও আমিই খাই।
এই কাহিনী দোস্তদের সাথে করা যায় না। ওদের বেলায় আমি একটু দেরী করে খাই। সবার খাওয়া শেষ হলে ওদের দেখিয়ে দেখিয়ে রসিয়ে রসিয়ে খাই। আমার চিন্তা ধারা শুধুই খাওয়াময়। আহা!!
আর আমার আলসেমির তুলনা নাই। কাউকে যদি বলি, পানি দিতে , সে না দিলে আমার আর সারাদিন পানি খাওয়াই হবে না। আমি উঠে যেয়ে(১), গ্লাস নামিয়ে(২), বোতল এর মুখ খুলে(৩), গ্লাসে পানি ঢেলে(৪) – এত কাজ করে সামান্য এক গ্লাস পানি খেতে পারব না।
কয়দিন আগে আমার গার্লফ্রেন্ডের ভয় হইল, এখনই আমার এই অবস্থা হইলে দুই দিন পরে অসুখে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তাই সে প্যাচানো শুরু করল, আমার নাকি সচেতন হওয়া উচিত। ত আমি খুবই বিরক্ত হয়ে তারে একটা প্রস্তাব দিলাম। যদিও তুমি দুবলা মাইয়া তাও দুই দিন ডায়েট কর, দেখো কাম হয় কী না। কাম হইলে আমারে বলবা, আমি সপ্তাহ দুয়েক চেষ্টা করব। সে মোটামুটি রাজি হইল। কিন্তু আমারে চেনা তার বাকি ছিল।
আমি নেট ঘেঁটে দুনিয়ার যত ক্ষুধা উদ্রেককারী সবজি আছে সেসব দিয়ে তারে ডায়েট চার্ট বানায়া দিলাম। বেচারী বিপুল উৎসাহে আমাকে দেখায়া ডায়েট চার্ট শুরু করল। একদিন যেতে না যেতেই অবস্থা খারাপ হয়ে গেছে। তার মতে সে যতই সবজি খাচ্ছে, তার আরও ক্ষিধা লাগতেছে। তাকে পরের দিন কমলালেবু সাজেস্ট করলাম। সাইট্রিক এসিড কয়েক দফা পেটে যেয়ে তার ক্ষিধা আরও বাড়িয়ে দিছে।
অবশেষে বর্তমান পরিস্থিতিতে, সে আমাকে বলতে বাধ্য হইছে, “থাক তোমার ডায়েটিং করার দরকার নাই। দুই দিনেই আমার যেই কষ্ট, দুই সপ্তাহ করলে তুমি সোজা হয়ে দাঁড়াতেই পারবা না। তুমি যত ইচ্ছা খাও, পরে রিকশায় জায়গা না হলে আমরা বাসে করে ঘুরব!”
ব্যাস, এক দিক থেকে ঝামেলা শেষ।
আরেক দিক থেকে শুরু। আমার সিনিয়ার এক কাজিনের সাইজ আমার মত। মানে, আমার চেয়ে অনেক বেশি কিন্তু আমি ওই বয়সে যেতে যেতে ওরকমই হয়ে যাব বলে বাসার সবার ধারণা
এখন কী করতারি? আমি দিনকে দিন আরও বেশি ফুলতেসি। কিন্তু খাদ্রদ্রব্যের পরিমাণ কনস্ট্যান্ট থাকে। তাও ফুলতেসি।
টাইট হওয়ার জন্য সার্চিং ফর দি কুইকেস্ট আর ইজিয়েস্ট ওয়ে। জনগণ পারলে হেল্পান। মেশিনে মাপলে ৫ ফুট ১১(আমি মাপলে ৬ ফুট হয়, তবে অন্যরা মানে না

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





