এলবামের রিভিউর আগে অল্প একটু কথা উপক্রমণিকা হিসেবে দিতেই হবে। কেন সেটা কথা শেষে পরিষ্কার হবে আশা করি। আমার ব্লগ কোন পোস্টারও না, কোন এডভার্টাইজিং এজেন্সি থেকেও টাকা পাই না (দেয় না)। তাই রিভিউ দেয়ার আগে গান সম্পর্কিত আরও কিছু ব্যাপারে নিজের মতামত কিছুটা পরিষ্কার করার সুযোগটা নেয়া উচিত, মনে হয়।
উপক্রমণিকা ১
বাংলা ব্লগে আসলে বুঝা যায় আমাদের মাঝে কত শক্তিশালী লেখক আছেন। যারা প্রতিষ্ঠিত লেখালেখির ফরম্যাট একেবারে গুঁড়িয়ে দিয়ে নিজেদের আলাদা ফরম্যাট চালু করে ফেলেছেন। এক্সপেরিমেন্টের পর এক্সপেরিমেন্ট। ছোট ছোট গল্পে উপন্যাসের মত বিশাল গভীরতা। গল্পের মান কনস্ট্যান্ট, অনেক ক্ষেত্রে উর্ধ্বমুখী রেখে দিনের পর দিন লিখে চলছেন। আমার খুব ভয় হয় এদের অবসরের সাথে সাথে হয়ত এদের অসাধারণ লেখার স্টাইলও হারিয়ে যাবে। অথচ এগুলো বই হয়ে সাহিত্যে টিকে থাকবে না।
সেটা কেন? কারণটা সিম্পল। নির্দিষ্ট কিছু লেখকের বই ছাড়া বাকিদের বই চলে না। গান ত অশিক্ষিত লোকও শুনে থাকে, শিক্ষিতদের মাঝেই বা কয়জন বই পড়ে? নির্দিষ্ট কিছু লোকের বইয়ের গণ্ডিতে আমরা আটকে পড়ে বইয়ের বাজার শেষ করে দিয়েছি। লেখক শেষ করে দিয়েছি। সাহিত্যকে কোণায় ঠেলে দিয়েছি।
বাংলাদেশের গানের বাজার এখনও রমরমা। আমরা যদি এখনই নতুনদের উৎসাহ দিতে না পারি, বইয়ের বাজারের মত এটাও ধ্বংস হয়ে যাবে। গানের তাও প্রতিযোগীতা হচ্ছে। বিচারকরা আবার বড় বড় শিল্পী, বাংলা সিনেমার নকল গান গেয়েছেন বহু বছর। এরকম গায়ক দিয়ে বাজার ভরালেই গানের মান উঠে না। গান উঠাতে আমার লাগবে ক্রিয়েটিভিটি বা সৃষ্টিশীলতা।
উপক্রমণিকা ২
গায়ক আর শিল্পীর পার্থক্যটা কী? কাকে আমরা বলি সিঙ্গার আর কাকে আর্টিস্ট? সাবিনা ইয়াসমিন, কনক চাপা, কুমার বিশ্বজিৎ উনারা অনেক বড় মাপের গায়ক/গায়িকা। কিন্তু শিল্পী বলতে আমি নারাজ। উনারা বাংলা ছবিতে বহু বছর নকল গান গেয়ে এসেছেন। কিছু ভাল গানের সাথে একগাদা ফালতু গান গেয়ে এসেছেন। উনারা পরিচালকদের কাছে একটা “ভয়েস মেশিন।”
বাংলা গানে উনারা খুব বড় অংশ, খুব ভাল অংশও কিন্তু খুব উন্নত কী? অপর দিকে আজম খানকে দেখেন। গানের গলা বা গান গাওয়া উনার কোনটাই উনাকে টিকিয়ে রাখেনি, উনি টিকে থাকবেন উনার নতুনত্বের জন্য। গানের মাঝে নতুন ধরণের সৃষ্টিশীলতার জন্য। যেটা কারও ভাল লাগবে, কারও খারাপ লাগবে। কিন্তু নতুন কিছু আনবে ঠিকই। আরও নতুন ভক্তদের জড়াবে। এলআরবি, জেমস, ওয়ারফেইজ, রকস্টার্টা, অর্থহীন এরা না থাকলে আমাদের গানের কোয়ালিটি এখন কী হত ভাবেন ত একবার !! ব্লাক, তাহসা্ স্টয়িক ব্লিস, স্বপ্নচূড়ার ব্যান্ডগুলো শেষমেষ এদের কথাই ভাবেন। এদের গান কারও কাছে ভাল্লাগে, কারও কাছে খারাপ। কিন্তু প্রথম দিকে যে সৃষ্টিশীলতা নিয়ে এরা হিন্দী থেকে কিছুটা হলেও আমাদের বাংলা গানের দিকে নিয়ে এসেছিল, সেই সময়টা মনে আছে?
গায়ক আর শিল্পীর পার্থক্যটা এখানেই। সৃষ্টিশীলতায়, নতুন কিছু আনার চেষ্টায়।
আমার সবচেয়ে কাছের বন্ধুদের মধ্যে একজন হল উপল। বন্ধুর প্রায় সারা জীবনের স্বপ্ন আর ৩-৪ বছরের প্রচেষ্টার ফলাফল হল তার প্রথম এলবাম BEHEMOTH । গায়ক হিসেবে সে যতটা সফল তার চেয়ে কয়েকগুণ বেশি সফল হল আর্টিস্ট হিসেবে। BEHEMOTH এলবামটায় নতুনত্ব আছে গানে আর লিরিকে এবং গায়কে (!!)। আমি ব্যক্তিগত ভাবে জানি এই গানগুলোর পিছনে কত স্বপ্ন আর সময় ব্যয় করা হয়েছে।
রিভিউঃ
It’s your boy (UG version) >> এই গানটাই এই এলবামে আমার সবচেয়ে প্রিয়। লিরিকটা যেমন ফাটাফাটি গানটাও সাংঘাতিক হইছে। আর্টিস্ট যেহেতু পরিচিত, গানটার ব্যাপারে একটা কথা না বললেই নয়। গানে ব্যাটা নিজের স্টাইলটা পুরোপুরি ফুটিয়ে তুলতে পারছে। গাইতে গেলে একটু বাড়িয়ে সারিয়ে বলা লাগেই। য়ার র্যাপে ত অপ্রাসঙ্গিক কথা থাকেই। কিন্তু শুনলেই বুঝা যায়, নিট কতটুকু আছে। সেইটুকু পুরোপুরি ওর সাথে মিলে। পুরো গানটা জুড়ে একটা স্ট্রেংথ আছে।
এটার একটা জেনারেল ভার্সন আছে। সেইটা আরও টেম্পার্ড আরও পাওয়ারড আরও মাস্টারড। (ব্যক্তিগত ভাবে আমার কাছে এই ভার্সনটাকে একটু কমন মনে হয়। ইউজি ভার্সনটা জোস লাগে। আনকমন ইয়েট স্ট্রং এনাফ।)
Love Addict >> গানটার স্টার্টিংটা ভাল না। তবে শুনতে থাকলে গানটা ভালই লাগে।
Sarthopor>> র্যাপ এর আমি খুব একটা ভক্ত না। তার মূল কারণ হল এখানে অনেক চেষ্টা করেও অপ্রাসঙ্গিক কথা বাদ দেয়া যায় না। একেবারে সলিড র্যাপ ইদানীং খুব একটা চলে না। তাই সেখানে ফিউশান কিছু লাগেই। এই গানটাও এমন। গানে বেশ কিছু ভাল পার্ট আছে আর বেশ কিছু বোরিং পার্ট। এই গানে আর্টিস্টের র্যাপটা যথেষ্ট ভাল হয়েছে। মেয়েটাও মোটামুটি গাইছে। কিন্তু মেয়েটাকে যেই লিরিক ধরিয়ে দেয়া হয়েছে, বেশি দুর্বল। ফিউশানটা আরও কাজে লাগানো যেত। এন্ডিং টা আরও একটু ভাল করা যেত।
Dark Soul of Lucifer >> উপল এটাকে বলছে গথিক র্যাপ। ওর বিশ্বাস এই জেনরাটা তার থেকেই শুরু হল। এটা সত্যি মিথ্যা জানিনা, তবে প্রাথমিক ভাবে বিশ্বাস করছি। কারণ এই পর্যন্ত কালো জাদু, শয়তানের উপাসনা নিয়ে শুধু মেটাল শুনেছি, র্যাপ পাইনি। আমি ভাবতাম ব্লাক ম্যাজিক শুধু মেটালের সাথেই যায় (নরওয়ের এক ব্যান্ড ত পিনিকের জ্বালায় সিরিজে চার্চ পুরানো শুরু করছিলো); কিন্তু এই গানটা শুনে মনে হল র্যাপেও ভাল লাগছে।
গানটা অন্যরকম। এন্ডিং এ ড্রামাটিক ভাবটা আরেকটু কমালে সুপার পার্ফেক্ট হত।
Abar hoyto >> লিরিকটা আমার লিখা !! গানটা এক দুইবার শুনে ভালই লাগছে। অন্তত আমার কাছে। স্লো গান। স্লো গান সাধারণত উপল এর চেয়ে ভালো গায়। অন্তত আমি সেই ছোটবেলা থেকে যা দেখে এসেছি। ও আরেকটু চেষ্টা করতে পারত। লেখার সময় আমি আরেকটু ফিল দিয়েছিলাম। তাও ভালই গাইল ত !! আশা করি আপনাদের ভাল লাগবে।
In the game >> গানটার মধ্যে ভালই স্ট্রেংথ আছে। গানটা ভাল লাগছে আমার। র্যাপ পার্টটা বেশ দারুণ করসে উপল। লিরিকটা গাওয়া কঠিন। ও যথেষ্ট ম্যানেজ করছে দেখলাম। লিরিকটা মন দিয়ে শুনলে ভাল না লাগার কারণ নাই। মজা লাগে।
Babygirl >> গানটা আমার তেমন ভাল লাগে নাই কেন যেন। ইন্ট্রোটা আরও সুন্দর হতে পারে। লিরিকটা মজার। সেক্সি ভাব আছে। সব মিলিয়ে গানটা আরও ভালো করা যেত।
Manobota >> বাংলাদেশে র্যাপ আর মেটালের এলবামে শান্তির পক্ষে একটা ট্র্যাক না রাখলে চলে না। রাখতে হয়। নইলে পাবলিক লেফাঙ্গা পোলাপান মনে করে। ফরম্যাট মাফিক গানটা ভালই করছে। অবশ্য মিউজিক থেকেও অনেক সাপোর্ট পেয়েছে। দেশের অন্যান্য র্যাপ এলবামে আমি এরকম ফরম্যাটেড গান থেকে খুব একটা ভরসা পাইনি (স্টয়িক ব্লিস এক্সেপশনাল ছিল অবশ্য)।
Black Magic >> পাঞ্জাবী এক র্যাপারও গলা দিছে এখানে। গানটা আনকমন। ক্রিয়েটিভিটির ব্যাপারটা ভুললে চলবে না। ভালই লাগে। গায়কী আর মিউজিক একটু ফরম্যাটেড মনে হয়। তবে শক্তিশালী লিরিকে সব উৎরে যাবে। মিউজিক থেকে মোটামুটি কোন সাপোর্ট না পেয়েই ত গানটা টেনে নিয়ে গেল।
উপল দ্বিতীয় এলবামের কাজ শুরু করেছে। আশা করি এবার পুরোন সব ভুল শুধরে আরও চমৎকার ক্রিয়েটিভিটি নিয়ে হাজির হবে ও। এখানে ডাউনলোড লিংকটা উপলের অনুমতি নিয়েই দেয়া হয়েছে।
http://www.reverbnation.com/luciferr
আমি আসলে ওর এলবামের রিভিউ দিতে ভয় পাচ্ছিলাম। কোনও কথায় বা কমেন্টে যেন ডিসকারেজ না হয়ে যায়। কিন্তু কাল উপলই ফোন দিয়ে রিভিউ দিতে বলল। আপনাদের ভাল লাগা খারাপ লাগা জানিয়ে যাবেন। ভাল লাগলে কোনটা বা খারাপ লাগলেই কোন অংশটা সেটা জানিয়ে গেলে খুব খুশি হব। আশা করি এ থেকে উপল নিজের অবস্থানের ব্যাপারে আরও পরিষ্কার হতে পারবে।
উপল/লুসিফারের ফ্যান পেইজ Click This Link
পাবলিশ করা হলো
১) আমার ব্যাক্তিগত ব্লগ এ। http://wings.rizvanhasan.com
২) ফেসবুক ফ্যান পেইজে (ব্লগের)। ক্লিক দেন।
৩) সামহোয়্যের ইন এ।
© আকাশ_পাগলা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

