একটা বৃষ্টিস্নাত রাত আসতে আর কত দেরী?
তোমার সেই স্বপ্ন মাখা,
স্বপ্ন দিয়ে বোনা.
প্রিয় বৃষ্টিস্নাত ভেজাজোছনা..।
জানো,
তুমি অভিমান করে চলে যাওয়ায়
এই ভরা বর্ষায়ও,
তোমার প্রিয় কামিনি গাছটাও
কেমন যেন প্রাণহীন হয়ে গেছে
শুধু তোমারই অপেক্ষায়।
এবার সত্যি সত্যি কথা দিচ্ছি,
তোমার পাওনা সময়গুলো
আর কেড়ে নিতে পারবে না
আমার শহুরে যান্ত্রিকময় জীবন।
আজ সব ব্যাস্ততা দুহাতে ঠেলে সরিয়ে দিলাম
শুধু তুমিই পাবে তোমার সেই পাওনা সময়গুলো।
এই,
দেখ তোমার সেইপ্রিয় বৃষ্টিস্নাত ভেজাজোছনা
এর পরও কি অভিমান করে থাকবে, আসবেনা?
তোমারই প্রিয় ঘরটায়......
দেখনা কেমন আকূল হয়ে
অপেক্ষায় আছে শুধু তোমারই জন্য....
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১০ রাত ১২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



