somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লিমনের প্রতি অন্যায়কারীদের উপযুক্ত শাস্তি হোক

১৫ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

RAB-এর গুলিতে পা হারানো লিমনের কাঁটা পায়ের ছবিটা দেখতে ভালো লাগে না। তাই লিমনের কাঁটা পায়ের জায়গাটা কালো করে দিলাম। ফটোশপে খুব সহজেই লিমনের পঙ্গুত্ব ঢাকা দেয়া যায়, সেই বানরের মতো- ‘আমরা কিছুই দেখব না’ নীতিতে চাইলে লিমনের কাঁটা পা’টা আমরা নাও দেখতে পারি। কিন্তু তাতে দোষী খুনে বাহিনীটির যাবতীয় রক্ত ঝরানো নোংরা কাজ মুছে যাবে না। এমন কোন ফটোশপ নাই যেটা দিয়ে তাদের তাবত অপকর্ম ঢাকা দেয়া যায়। এই বাহিনীটির অনেক কাজ প্রশংসার দাবী রাখে, কিন্তু তাই বলে কি এদের সাত খুন মাফ? এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও অস্বাভাবিক নিশ্চুপ! অপকর্মের তদন্ত করার দায়িত্ব দেয়া হয়েছে খোদ অপকর্মকারীদের! সেই আলোচিত তদন্ত কমিটি অবশ্য কাজ দেখানো শুরু করেছে। প্রথম দিনই তারা লিমনকে জিজ্ঞাসাবাদের নামে মানসিক নির্যাতন করেছে, জোর করে কাগজে সই নেয়ার চেষ্টা করেছে। জিজ্ঞাসাবাদ শেষে তারা অপেক্ষমাণ সাংবাদিকদের কাছে নিজেদের নাম-পদবি লুকিয়েছে। এই প্রবণতা সন্দেহজনক, আমরা দেশের সাধারণ মানুষ অসহায়বোধ করছি।

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন একজন নারী, নারী তো মায়েরই রূপ। একজন সাহারা খাতুন এই খুনে বাহিনীটির হর্তাকর্তা, খুবই স্বাভাবিক যে তিনি মায়ের মতই তার অধীনস্থ বাহিনীগুলোকে বাঁচানোর চেষ্টা করবেন। কিন্তু যে কিশোরটি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেল, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কি তার জন্য একটুও মমত্ববোধ জাগে না? দেশের প্রধানমন্ত্রীও একজন নারী; তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মতো একজন মহান নেতার কন্যা। তিনিও তো এই দুঃখজনক ঘটনার জন্য একটু উহু-আহাও করলেন না; বললেন না এই ঘৃণ্য ঘটনার তদন্তে স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হোক! প্রিয় শেখ হাসিনা, জোট সরকারের দুঃশাসনের পর অনুষ্ঠিত নির্বাচনে কেন আপনার জোট দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে ক্ষমতায় এসেছে তা আপনার চেয়ে ভালো আর কে জানে? আসলে রাজনীতি কার জন্য? রাজনীতিতে কি মানবিকতা দেখানো দুর্বলতার পর্যায়ে পড়ে?

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান লিমনের পাশে দাঁড়িয়েছেন, আইনি লড়াই শুরু করেছেন। আইন ও সালিশ কেন্দ্রও লিমনের পাশে দাঁড়িয়েছে, দেশের গণমাধ্যমও লিমনের পাশেই আছে। আরও পাশে আছি আমরা, দেশের ১৭ কোটি আমজনতা। এমেনেস্টি ইন্টারন্যাশনাল এই খুনে বাহিনীটির বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং অপরাপর অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে। এসব দেখে এখনো মনে হয় সব শেষ হয়ে যায়নি, আমরা এখনো নিজেদের মানুষ ভাবতে পারি, অন্তঃত ভাবার মতো এখনো যথেষ্ট কারণ আছে।

লিমনের এই দুর্ঘটনার পর থেকে একটা অন্ধ আতংকে ভুগছি। কিছু না করেই লিমনকে পা হারাতে হয়েছে, আর এই আমি আজ অব্দি অনেক লেখায়, মন্তব্যে, আলোচনায় এমনকি আচরণেও RAB-এর ব্যাপক সমালোচনা করেছি। কোনদিন না RAB এসে আমার হাতে গুলি করে দিয়ে যায়, আমার হাতের লেখা তো তাদের ভালো লাগার কথা না। পরদিন RAB তার সেই বিখ্যাত নাটকীয় সংলাপ ঝাড়বে- ‘অমুক দাগি সন্ত্রাসী অস্ত্র উদ্ধার অভিযানে হাতে গুলিবিদ্ধ হয়েছে’। আজকে এই লেখার মাধ্যমে আমি সারা বিশ্ববাসীর কাছে আমার এই আশংকার কথা জানালাম, যদি লিমনের মতই আমারও ভাগ্য খারাপ হয় আশা করবো আপনারা দয়া করে আমার পাশেই থাকবেন।

লিমনের প্রতি অন্যায়কারীদের উপযুক্ত শাস্তি হোক। আমরা কেউই এই নিষ্ঠুরতার দায় এড়াতে পারি না, দোষীদের কঠোর শাস্তি হলে অন্তঃত সেই দায় কিছুটা হালকা হবে, ভবিষ্যতে আর কেউ অমনভাবে নিষ্ঠুরতা দেখানোর সাহস পাবে না।


মূল ছবিঃ প্রথমআলো 'র সৌজন্যে
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৫৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×