কে বলে তুমি নেই আমার কাছে,
তুমি চলে গেছ ঠিকই, তবু-
তোমার ফেলে যাওয়া গঞ্জনারা আছে।
তুমি ভুলে গেছ, এড়িয়ে গেছ ভেবে-
চিরতরে তোমাকে বেঁধে ফেলি পাছে।
কিভাবে জানিনা পুষছ, এখনো ভালোবাসা,
হৃদয়য়ের সাথে মিশিয়ে হৃদয়-
এখনো নাকি অযাচিতের কাছে আসা।
হয়তবা সে আপন বক্ষ খুলে-
দিয়েছে তোমাকে স্বীয় রক্তের ভাষা।
সবই ভুল, ইচ্ছেমত ফরমায়েশি মিছে চাওয়া,
জীবনী শক্তিনাশী, ক্ষণিকের ভাললাগা,
জীবনের অপচয় ক’রে, মিছামিছি পাওয়া।
ফিরে দেখবে, যা ছিল একেবারেই আপন-
পরের সাথে মিশে সেও চিরতরে হাওয়া।
ভুল করে চলে গেছ নতুন ভুলের পথে,
জানলেও না কখন কিংবা কোথায়-
আততায়ী অপেক্ষায় নগ্ন অসি হাতে।
সে প্রাণে মারবে না, ফিরবে- আত্মাটাকে
বিঁধে নিয়ে, চুমুক দিয়ে, নরক উল্লাসে মেতে।
দুঃখ কি আর বল, ভয় কি আর মনে,
বিসর্জন দিয়েছি, শেষ সুতোটি ছিঁড়ে।
অনুভূতিতে ফিরে এসো তোমার অন্তিম ক্ষণে,
সুখের তাড়নায়, মৃত্যুর কাছাকাছি-
আমি থাকব বসে তোমারই পথ পানে।
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।