অনেক কিছুই তার নাম হতে পারে-
কিন্তু কোনোমতেই প্রেম ছিলোনা।
কৌতূহল, কাম, উচ্ছ্বাস, ফুর্তি-
অনেক কিছুই বলা যেতে পারে;
তবু স্বীকার করে বলছি-
প্রেম প্রেম একটা কিছু,
প্রেমের খুব কাছাকাছি,
মুদ্রার এপিঠ ওপিঠের মতো।
খুব কাছের তবু সবচাইতে দূরের,
বড়জোর- প্রস্তুতি ম্যাচ খেলার মতো।
ওগো পরিচিতা,
তবে কি তুমি আমার প্রেয়সী ছিলেনা?
ধ্যাত! মিথ্যে ছিল আমার ভাবনারা?
পুনশ্চঃ সংযুক্ত ছবিটির জন্য সালভাদোর দালি'র প্রতি কৃতজ্ঞতা, তাঁর একটা অসাধারণ কাজ শেয়ার করতে পেরে আনন্দিত।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১১ বিকাল ৪:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


