গণিতে আমি দারুণ কাচা। সম্প্রতী অনার্স পরীক্ষা শেষ করলাম। তারপর থেকে শুরু হয়েছে জ্বালা। কেউ বলছে চাকুরীর জন্য প্রস্তুতি নাও আবার কেউ বলছে এমবিএ এর জন্য প্রস্তুতি। যাই হোক যেটা দেখলাম চাকুরী প্রস্তুতি আর এমবিএর প্রস্তুতি দুটোতেই গণিত এর প্রশ্ন হবে। তাই গণিত নিয়ে মাথা ঘামাতে গিয়ে মৌলিক নাম্বার নিয়ে প্রথমেই বিপদে পড়লাম। বেশ ঘাটাঘাটি করে একটা শর্টকাট পন্থা পেলাম।
মৌলিক নাম্বার হল যাকে ১ এবং ঐ সংখ্যা ছাড়া ভাগ করা যায় না। এখন বেশ কিছু প্রশ্ন দেখলাম ০ থেকে ৩০ এর ভিতর কতগুলো মৌলিক নাম্বার আছে? উত্তর বের করার জন্য বেশ ভাবতে হয়।
সহজ উপায় হল কিছু নাম্বার মনে রাখা সেগুলো হল
৪৪,২২,৩২২,৩২১
এই নাম্বার গুলো হল যেমন
০ থেকে ১০ এর ভিতর ৪ টি মৌলিক নাম্বার আছে (২,৩,৫,৭)
১১ থেকে ২০ এর ভিতর ৪ টি মৌলিক নাম্বার আছে ( ১১,১৩,১৭,১৯)
২১ থেকে ৩০ এর ভিতর আছে ২ টি (২৩,২৯)
৩১ থেকে ৪০ এর ভিতর আছে ২ টি ( ৩১,৩৭)
৪১ থেকে ৫০ এর ভিতর ৩ টি (৪১, ৪৩, ৪৭)
৫১ থেকে ৬০ এর ভিতর আছে ২ টি ( ৫৩, ৫৯)
৬১ থেকে ৭০ এর ভিতর আছে ২ টি ( ৬১, ৬৭)
৭১ থেকে ৮০ এর ভিতর আছে ৩ টি (৭১, ৭৩, ৭৯)
৮১ থেকে ৯০ এর ভিতর আছে ২ টি ( ৮৩, ৮৯)
৯১ থেকে ১০০ এর ভিতর আছে ১ টি (৯৭)।
এখন দেখুন ৪৪,২২,৩২২,৩২১ এই নাম্বারটা মনে রাখলেই খুব সহজেই ০ থেকে ১০০ এর ভিতর কয়টা মৌলিক সংখ্যা রয়েছে সেটা মনে রাখা সম্ভব।
সবার সুবিধার জন্য ১০১ থেকে ২৫০ মৌলিক সংখ্যা গুলো উল্লেখ করলাম
১০১ থেকে ১১০ এর ভিতর আছে ৪ টি (১০১,১০৩,১০৭,১০৯)
১১১ থেকে ১২০ এর ভিতর আছে ১ টি (১১৩)
১২১ থেকে ১৩০ এর ভিতর ১ টি (১২৭)
১৩১ থেকে ১৪০ এর ভিতর আছে ৩ টি (১৩১,১৩৭,১৩৯)
১৪১ থেকে ১৫০ এর ভিতর আছে ১ টি ( ১৪৯)
১৫১ থেকে ১৬০ এর ভিতর আছে ২ টি (১৫১, ১৫৭)
১৬১ থেকে ১৭০ এর ভিতর আছে ২ টি (১৬৩, ১৬৭)
১৭১ থেকে ১৮০ এর ভিতর আছে ২ টি (১৭৩, ১৭৯)
১৮১ থেকে ১৯০ এর ভিতর আছে ১ টি (১৮১)
১৯১ থেকে ২০০ এর ভিতর আছে ৪ টি (১৯১, ১৯৩, ১৯৭, ১৯৯)
২০১ থেকে ২১০ এর ভিতর একটিও মৌলিক সংখ্যা নাই
২১১ থেকে ২২০ এর ভিতর আছে ১ টি (২১১)
২২১ থেকে ২৩০ এর ভিতর আছে ৩ টি (২২৩,২২৭,২২৯)
২৩১ থেকে ২৪০ এর ভিতর আছে ২ টি (২৩৩, ২৩৯)
২৪১ থেকে ২৫০ এর ভিতর আছে ১ টি (২৪১)
আমার মনে হয় এই কয়েকটা মনে রাখলেই হবে। যদি ভালো লাগে তাহলে মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভ কামনা রইল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


