বিজয়ের মাস । আজকের খেলাতেও কিছু পাকিস্তানি সমর্থক এর দেখা পেলাম । আমার মনে হয় পাকিস্তানের সমর্থক হয় দুই ধরনের লোক । যারা খুবই উচ্চবিত্ত অথবা যারা ক্লাসলেস । তাদের শুধরানোটা আসলে খুবই কঠিন ব্যাপার । তবুও যদি ব্লগে এমন কেউ থেকে থাকেন (আমার ধারণা তাদের সংখ্যা অতি নগণ্য) এবং সৌভাগ্য ক্রমে এই লেখাটি পরে থাকেন তাহলে পোস্টের সার্থকতা ।
আপনি ফাকিস্তান ফাকিস্তান বলে গলার রগ ছিঁড়া ফালাইতাসেন । মানলাম আপনার ফাকিস্তান খুব পছন্দ । সমস্যা হইল আপনি একটি স্বাধীন দেশে বসবাস করেন , এই দেশের খান , এই দেশের পরেন । আপনার পরিচয় এই দেশ । যেমন আপনার পরিচয় আপনার বাপ ।
আপনি পাকিস্তান রে সাপোর্ট করেন , করেন । কিন্তু বন্ধুর বাপের আগে নিজের বাপ রে সাপোর্ট দিতে হয় । আপ্নেরে এটা কেউ কি শিখায় নাই ?
দেশপ্রেম বলে যে একটা জিনিষ আসে সেটা আপনাকে কেউ বলে নাই , নাকি জীবনে শিক্ষা পান নাই ? আপ্নেগরে দেখলে মেজাজ এমন খারাপ হয় কথা আউলাইয়া যায় ।
সবার আগে নিজের পতাকা এটা বোঝার মত ঘিলু আপনার কি হয় নাই ?
ভাই ,আপুরা , আপনার যা মনে হয় করেন কিন্তু পা ধরি পাকিস্তানরে সাপোর্ট কইরা আমাদের জাতিটারে আর অপমান কইরেন না,এম্নিতেয় নতুন নতুন ভাবে নিয়মিত অপমানিত হচ্ছি ।
আর সিরিয়াল ? কি পান ? আপনার মগজ টা আরও অনেক বেশি কাজের। একটু কামে লাগান । ভালো ছবি দেখেন আপুমনিরা.।.।।
দুনিয়াতে বহুত বহুত চরম মুভি আসে । এই আবাল সিরিয়াল দেইখা কোনও লাভ নাই । আমার ওপর বিশ্বাস রাখেন ।
সবাই ভালো থাকেন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





