somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Fun Post!!! পদার্থবিজ্ঞানের কিছু সূত্রের ভিন্নরূপ ...

০৯ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পদার্থবিজ্ঞানের কিছু সূত্রের ভিন্নরূপ ...

ফিজিক্স আমার প্রিয় একটি বিষয় । ফিজিক্স পড়তে বসলেই মাথায় অনেক রকমের চিন্তা ভাবনা চলে আসে । সেগুলোই সবার সাথে share করছি । .....  

1. নিউটনের মহাকর্ষ সূত্রের রাজনৈতিক সংস্করন : দেশের প্রতিটি রাজনৈতিক দল একে অপরকে বিকর্ষন করে এবং এ বিকর্ষন বলের মান রাজনৈতিক দলদ্বয়ের প্রাপ্ত ভোটের গুণফলের সমানুপাতিক এবং এদের সততার বর্গের ব্যস্তানুপাতিক এবং এ বল দলদ্বয়ের নেত্রী বরাবর ক্রিয়া করে ।  

2. ভরবেগের সংরক্ষণ সূত্রের রাজনৈতিক সংস্করণ : একাধিক দলের মধ্যে শুধু কাদা ছোড়া ছুড়ি ছাড়া অন্য কোনো ধর্ম কাজ না করলে , কোনো নির্দিষ্ট সময়ে দেশের সার্বিক অস্থিরতার কোনো পরিবর্তন হয় না ।  

3. যা স্থির ফাইলের ওপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় বা যা গতিশীল ফাইলের ওপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় , তাকে অফিসিয়াল ঘুষ বলে ।  

4. প্যাসকেলের সূত্রের ছাত্র আন্দোলন সংস্করন : ইউনিভার্সিটিতে পড়া জুনিয়র বা সিনিয়র ক্লাসের কোনো ছাত্রের ওপর বাইরে থেকে অপমান প্রয়োগ করলে , সেই অপমান কিছুমাত্র না কমে জুনিয়র বা সিনিয়র ক্লাসের সবার উপর সমানভাবে সঞ্চালিত হয় এবং জুনিয়র বা সিনিয়র ক্লাসের ছাত্রদের আশেপাশের যানবাহনে অগ্নিরূপে ক্রিয়া করে ।

5. নিউটনের গতির ১ম সূত্রের exam hall সংস্করন : বাইরে থেকে কোনো সাহায্য প্রয়োগ না করলে , খারাপ ছাত্রের স্থির কলম স্থিরই থাকবে এবং ভালো ছাত্রের গতিশীল কলম সুষম গতিতে সমান তালে চলতে থাকবে ।  

6. যে ব্যক্তি কোনো মারামারিতে উপস্থিত থেকে মারামারির গতি বৃদ্ধি বা হ্রাস করে , কিন্তু মারামারি শেষে পোশাকে এবং দেহে সম্পূর্ণ অক্ষত থাকে , তাকে ঐ মারামারির প্রভাবক বলে ।  

7. জড়তার সংজ্ঞার সরকার ব্যবস্থা সংস্করন : ব্যক্তি যে ক্ষমতায় আছে , চিরকাল সেই ক্ষমতায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সেই ক্ষমতা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম , তাকে একনায়কতন্ত্র বলে ।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৩:৩০
২৪টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×