লিয়াং জিয়াওবিন
অনুবাদ: আবদুর রব
নিঃসঙ্গ সন্ধ্যায় আমি বহমান
জলের কথোপকথন শুনেছিলাম
পষ্ট, উচ্চকিত।
লীন অন্ধকারে, অন্ধকার বনভূমিতে
বহুপথ পেছনে ফেলে
চলেছে সে সমুদ্রের দিকে, যেখানে রক্তিম সূর্য ওঠে।
তুমি পদদলিত ঘাস কিংবা বৃন্তচ্যুত ফুল,
এসো, এসো আমাদের সাথে।
আঘাত করো পথের উপর উপড়ে পড়ে থাকা স্খলিত উপল
ফেনিল জলের ঝাপটা দিয়ে সরিয়ে ফেল তাকে
এবং ডিঙিয়ে যাও তার উপর দিয়ে।
সবুজ তৃণভূমি চিরে পথ করে নাও
দ্বিধা নয়, নয় থমকে দাঁড়ানো
সঙ্কল্পে থেক অটুট।
সমগ্র ভূমি,পাহাড়, গ্রাম, খাল কিংবা
শহুরে নালা থেকে আসা জল আমরা
আমরা শক্তির শক্তি।
চারিদিকে ধ্বস, বাঁধ ভাঙা জোয়ার
ঠেকাতে চাও? ধ্বংস হবে তুমি।
নিঃসঙ্গ সন্ধ্যায় আমি জলের প্রবাহ দেখেছিলাম
একই দিক থেকে ধেয়ে আসছে সূর্যের দিকে।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


