somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুম পাড়ানী গান

১৬ ই আগস্ট, ২০০৯ রাত ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক.
আমার মা ...
মা গানে গানে ঘুম পাড়াতেন। ক্লান্তি আর মায়াতে মাখামাখি। এই বেলায়, আমি অনেকবার চেষ্ট করেছি, ঘুম পাড়ানী গানটা মনে করার। অবাক লাগে, আমি কখনো সেই গানটি মনে করতে পারিনি। এটাও মনে করতে পারি না সত্যিই কি মা কখনো গান গাইতেন । আমার মা আমার কাছে দু'ভাবে ধরা দেন । এক মা, ঘুম পাড়ানী গান গাইতেন । আরেক মা, যাকে কখনো কোন গান গাইতে শুনি নাই ।

মা গল্প শুনাতেন তা মনে আছে । সব সময় সেই একই গল্প জনম দুঃখী রানী ও তার পুত্র । রানীর দুঃখের কাল শেষ হয়, তবে তা হয় জীবনের শেষবেলায় আর রাজপুত্র হলো বীর ভোগ্য বসুন্ধরা, তার দুঃখ দীঘস্থায়ী হয়না । সেই রাজপুত্তরটি আমি ছিলাম তো, তাই মন না চাইলেইও মেনে নিতেন কিছু না কিছু দুঃখ তার ছেলেকে ভোগ করতে হবে। তবে তা অন্যদের' চে বেশী কিছু না।

আমার মা...চোখ বন্ধ করলে দেখি সংসারের কালি ঝুলি লেগে থাকা হাত দুটি বাড়িয়ে বলছেন, 'খোকা আয়'। সহজে কি আর ধরা দিই, সারা বাড়িময় ছুটোছুটি। তারপর যখন মা ক্লান্ত হয়ে পড়েন, পেছন থেকে গলা জড়িয়ে বলি, ‌'মা'। তিনি কপট রাগ দেখান।

দুই.
বিশাল মাঠটায় শুয়ে আছি। আমি এবঙ বৃষ্টি। অঝোর ধারা। আধ অন্ধ
মানুষটা চশমা খুলে দেখি জগতটা অস্পষ্ট হয়ে গেছে। বৃষ্টির ফোঁটা আর ফোঁটা থাকে না, বিশাল জলরাশি যেন আমাকে ডুবায় আবার ভাসায়। বৃষ্টি আমার হাত ধরে , চুল ছুয়ে দেয়, কপালে হাত বুলিয়ে দেয়, চুমু দেয়।

শরীরের নীচে ঘাসে'রা জীবন্ত হয়ে উঠে। নতুন জলের স্পর্শে প্রান ফিরে পেয়ে এদিক ওদিক ছুটছে যেন । মেয়ে ব্যাঙ গুলো উৎসবে মত্ত হলো, মা এসে বলে, 'খোকা বেশী ভিজিস না অসুখ করবে'। আমি বলি, 'তুমি তো আছো'। মা আর বৃষ্টি একাকার যেন হয়ে যায় । অশুভ কিছু আমায় ছুঁতে পারে না ।

টিনের চালে ঝম ঝম ঝম । একঘেয়ে শব্দ । কিন্তু সংগীত মনে হয় । আরামে চোখ মুঁদে আসে । বাতাসে জানালার পর্দা পালের মতো ফুলে ফুলে উঠে । খোলা জানালা দিয়ে আসে জলের ঝাপটা । আহা আমি সিনবাদ। আমি মনি মানিক্য কুড়াতে যাচ্ছি সেই জাদুর দেশে। এই তুফানে আমার জাহাজ টল মল টল মল । 'বদর বদর'।

মেঘের আড়ালে সূর্য্য হাসে।
না । আমি স্বপ্ন দেখছি । রাত গভীর হয় । বৃষ্টি বাড়ে। অধো ঘুম অধো জাগরনে আমি গান পাড়ানী গান শুনি । থেমে থেমে আমিও যেন গেয়ে উঠি । তারপর সুন্দর স্বপ্নের রাত ।

আধো ঘুম আধো জাগরণে বুঝতে পারি, বৃষ্টির সুরে গান গাইতেন মা। জগতকে এমন প্রাণবান, ফলবান করে আর কেবা আসে নতুন জীবনের কাঙ্খা নিয়ে।

মা.. তোমার গান আমায় ঘুম পাড়ায়। তারপর নতুন দিনে জেগে উঠি নতুনরূপে। " আমারে তুমি অশেষ করেছ এমনই লীলা তব..........।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১০ রাত ১১:২৬
১৪টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×