জলমগ্ন কুয়াশার দল
হাত বাড়িয়েছে মেঘ ধরবে বলে
মনের কথা আকাশকে বলতে চায়
শূণ্যতায় অন্যমনস্ক মেঘ
সমুদ্রের জলে নিজের ছবি আঁকে।
কুয়াশার বনে পাখিরা জেগে নেই
আমি চুপটি করে হাত ছুয়ে আছি
দিগন্তে মিশে যেমন আকাশ আর মাটি,
জলের ছায়া নিজের সাথে কথা বলে
জল আর জীবন এক হয়ে ওঠে পৃথিবীর পথে।
কুয়াশার বন মানুষের আপন ঠিকানা
অস্পষ্ট তার মানুষ মানুষ খেলা।
জলমগ্ন মানুষ আধেক বুঝে আধেক বুঝে না
হাত বাড়িয়ে রাখে
নিজের ছায়া দেখবে বলে।
প্রকৃত মানুষ নিজের ছায়ার রুপ জানে
যেমন আকাশ জানে নিজেকে, জেনে সমুদ্রকে
মানুষের কোনো সমুদ্র নাই
কুয়াশাকে মানুষ বন্ধু ভাবে।
কুয়াশার কোন রুপ নাই
কুয়াশায় কোন ছায়া পড়ে না
কুয়াশা কাউকে স্পর্শ করে না
তবুও মানুষ কুয়াশাকে আয়না ভাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

