শুনা যাইতেসে প্রেস ক্লাবের সামনে আজকের মানব বন্ধনের আয়োজন করতেসে জামাত-শিবিরের ভাই-বেরাদাররা।
এটা নিয়া ব্যাপক টানাটানি -ধরাধরি। কিন্তু এতো টানাটানি ছিড়াছিড়িতে যারা ব্যস্ত তাদের কাউরে দেখালাম না বিকল্প কোন কর্মসূচি দিতে। কেউ একজন কইতেসিল আগামী সপ্তাহে কোন কর্মসূচি দেয়া যায় কিনা তার জন্য প্রস্তুতি মিটিংয়ে বসিবে। খারাপ না। ভালো উদ্যোগ।
খারাপ লাগিতেসে এই ভাইবা যে, তাদের উদ্যোগ নিতে হইতেসে আজকের উদ্যোগের খবর শুনিয়া। এর আগে দেখিয়াসি টিপাইমুখ নিয়া কথা-বার্তা জামাত-শিবিরের লোকই বেশি কইতেসে। সুতরাং, এই বিষয়ে আমরা ঘামাইবো না। এই হলো বিষয়। প্রতিবাদে না যাওয়ার সুবধাবাদিতা, স্বার্থপরতা ঠিকই জায়েজ হইতেসে। বাহবা দিতে হয়।
আমার মনে হইতেসে এই দেশে ভারত আর জামাতের রাজনীতিই জয়োযুক্ত হলো। এখন থেকে ভারত আকাম করবো আর জামাত প্রতিবাদ করব। তখন আমরা ধুয়া তুলব জামাত-শিবির কথা কইসে কেন আমরা কমু না। বুঝা যাইতেসে জামাত ও ভারত দুইজনের খাতির ভালো।
কেউ কেউ কইতেসেন রাজনীতি হইলে আমরা ইহাতে নাই। নাই কেন...। আপনি দেশ নিয়া কথা কইবেন আর কইবেন উহা রাজনীতি হইতে পারিবেন না। তাহলে এটা কিসের দেশ। যদি রাজনীতি না থাকে দেশ নামক ধারণারও কোন দাম নাই। এইসব অরাজনৈতিক প্রতিবাদ কোন কাজের জিনিস না....।
কথা হইল রাজনীতি মানে কি? আওয়ামী-বিএনপি-জামাত। এই। মনে হয় না। এর বাইরে আরো অনেক কিছু আছে। মনে হইতেসে সেটা বুঝতে আমরা ভুল করসি।
তাই.. আজ অবশ্যই রাজনৈতিক কর্মসূচি আকারেই প্রেস ক্লাবে যাবো। দেশ বাচানোর রাজনীতিকে কোন নিদিষ্ট দলের হাতে তুলে দেয়া যায় না। এটা নিশ্চিত।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


