গাড়ীটি স্থির চেয়েছিলো আমার চোখে
রুমাল দিয়ে তার চোখ দুটি মুছে দিই
রুমালে আকা ছিলো লাল-নীল প্রজাপতির মুখ
কোমল আবীর মাখা জোসনা-রোদ্দুরের যৌথ বসবাস
কাকপোড়া নগরের অবোধ ইশারায় যে গাড়ীটি বেড়ে উঠে
ইশারায় ভাঙ্গে ইশারায় ডাকে মানুষের মৌনতা
আমি তার হাত দুটি খুজে নিই।
হৃদয় নিয়ে কিছু একটা বলছিলো সে
কাঠবিড়ালী, কাঠ-ঠোকরা না কাকের হৃদয়ে
সে খবর কে রাখে?
একটি হৃদয় যুগপৎ বেড়ে উঠে শ্যাওলাগন্ধী রাত
হায় মানুষ হৃদয়ের খোজ জানে না।
গাড়ীটি হয়তো কিছু বলতে চায়
গাড়ীটি হয়তো বলতে চায় হৃদয় নিয়ে
তারল্যের ভান কিছু বুদবুদ কিছু বাষ্প কিছু জোসনা
একটি গাড়ী মানুষের চোখের আড়ালে বেড়ে উঠে
হায় মানুষ হৃদয় বোঝে না।
আমি তার স্থির দুটি চোখে চেয়ে থাকি।
> ব্যবহৃত ছবিটি এডভাঞ্চ রেসিং সাইট থেকে নেয়া
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




