somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কানাডায় আসবেন ?

০৬ ই আগস্ট, ২০১১ রাত ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বপ্নের দেশ কানাডা। এই দেশে অভিবাসী হতে চায় অনেকেই। কানাডার একটি বাংলা সাপ্তাহিক পত্রিকা এই সংখ্যায় কানাডার অভিবাসন নিয়ে একটি দারুণ রিপোর্ট প্রকাশ করেছে। না পড়লে দারুণ মিস করবেন। পড়ুন এবং মন্তব্য করুন-
কানাডায় দিন দিন ইমিগ্রেশন কঠিন হয়ে পড়েছে। প্রতিনিয়তই অভিবাসন নীতি পরিবর্তন করায় কানাডায় আসার উন্মুক্ত দ্বার একে একে হ্রাস পাচ্ছে। আগের চেয়ে রাজনৈতিক আশ্রয় যেমন কঠিন হয়ে পড়েছে, তেমনি ক্যারিয়ার ক্যাটাগরি কোটাও কমিয়ে দেয়া হয়েছে। ৩৮ ক্যাটাগরি থেকে ২০টি বাদ দিয়ে সেখানে নতুন করে ১১টি ক্যাটাগরি যুক্ত করা হয়েছে। ফলে অভিবাসনের ক্ষেত্রে কানাডার অগ্রাধিকার তালিকায় এখন মাত্র ২৯টি ক্যাটাগরি রয়েছে। আগে আবেদনকারীর আইইএল টেস্ট হলেই চলতো। এখন স্বামী ও স্ত্রী দু’জনের আইইএল টেস্ট লাগবে বলে জানা গেছে।
সম্প্রতি কানাডার সর্বোচ্চ আদালত সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে যে, স্পন্সরকৃত ব্যক্তি তাদের আত্মীয়-স্বজনদের কানাডায় আসার পর তার দেখভালের দায়িত্ব তারাই নেবেন। স্পন্সর করে আনা কেউ সোশ্যাল ওয়েলফেয়ার, কোনো ধরনের বকেয়া ঋণ বা সরকারি সাহায্যের উপর নির্ভরশীল হয়ে পড়লে সেই টাকা স্পন্সরদাতাকে ৩ থেকে ১০ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। তবে স্টুডেন্ট ভিসা, বিজনেস আর ইনভেস্ট ক্যাটাগরির জন্য এখনও কানাডা উন্মুক্ত।
সিটিজেনশিপ এন্ড কানাডার সূত্রে প্রকাশ ২০১১-এ নতুন ইমিগ্রেশন ভিসা ৭ শতাংশ আর ফেডারেল স্কিলড ইমিগ্রেশন ভিসা প্রায় ২০ শতাংশ হ্রাস পাবে। প্রভিন্সিয়াল ভিসা সামান্য বৃদ্ধি পেলেও অন্যান্য ক্যাটাগরি (প্রভিন্সিয়াল নমিনি, কুইবেক স্কিলড ও কানাডিয়ান এক্সপেরিয়েন্স এবং বিজনেস ক্যাটাগরি) গত বছরের তুলনায় ৬ শতাংশ কমবে। উল্লেখ্য, গত বছর বিগত ৫৭ বছরের মধ্যে সর্বাধিক সংখ্যক ২ লাখ ৮১ হাজার নতুন ইমিগ্রেন্ট কানাডায় প্রবেশ করেছে। পিতামাতার স্পনসরশিপের কোটাও গত বছরের ১৫ হাজার ৩০০ থেকে কমিয়ে এ বছরে ১১ হাজার করা হবে বলে খবরে প্রকাশ। আরো জানা গেছে, দশ বছরে ৬ লাখ ১৫ হাজার অভিবাসীর মধ্যে প্রায় আট হাজার স্পন্সরড অভিবাসী ওয়েলফেয়ারের আশ্রয় নেয়। ইতিমধ্যে আগের চেয়ে অনেক সামাজিক ও আর্থিকও সুবিধা হ্রাস করা হয়েছে।
এদিকে কানাডায় চাকরির বাজারও খুবই কঠিন হয়ে পড়ছে। ফলে অধিকাংশ নতুন ইমিগ্রেন্ট এসে অর্থনৈতিক সংকটে হিমশিম খাচ্ছে।

মূল সংবাদ লিংক
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১১ রাত ২:৩০
১১টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×