সুখ খুজে পাই সকাল দুপুর মেঘ রোদ্দুর ছায়ায়,
সুখ খুজে পাই গভীর রাতে ভৌতিক এক কায়ায়,
সুখ খুজে পাই গাড়ির চাকায়,
সুখ খুজে পাই রিকশা হাকায়,
সুখ খুজে পাই সুখ খুজে পাই
মেঠ পথের আঁকা-বাকায়।
সুখ খুজে পাই কাগজ কলম পেন্সিলেরই শিসে,
সুখ খুজে পাই আঙ্গুল দিয়ে একটি মশা পিসে,
সুখ খুজে পাই ফেড়ার পথে পড়লে গাড়ির জ্যামে,
সুখ খুজে পাই মাদারবোর্ড হার্ডডিস্ক আর র্যাসমে,
সুখ খুজে পাই রাত্রিজাগা ভীষন পড়ার চাপে,
সুখ খুজে পাই শীতের রাতে ভাপা পিঠার ভাপে।
সুখ খুজে পাই রাস্তাঘাটে,
সুখ খুজে পাই পড়লে বাটে,
সুখ খুজে পাই সুখ খুজে পাই
সুখ খুজে খুজে খুজে সময় কাটে।
সুখ খুজে পাই গ্রীস্মকালে আম কাঁঠালের ভীড়ে,
সুখ খুজে পাই পরীক্ষার ওই রিপোর্ট কার্ডটি ছিড়ে,
সুখ খুজে পাই শুকিয়ে গলা মিথ্যে কথা বলে,
সুখ খুজে পাই তেলে বেগুনে উঠলে কেউ জ্বলে,
সুখ খুজে পাই খোলা আকাশে উড়িয়ে দিয়ে ঘুড়ি,
সুখ খুজে পাই কাঁপতে থেকে দিয়ে কাথা মুড়ি,
সুখ খুজে পাই মারতে তোকে,
সুখ খুজে পাই ধরলে জোঁকে,
সুখ খুজে পাই সুখ খুজে পাই
গোয়েন্দা গল্পের অবুঝ ঝোকে।
সুখ খুজে পাই বিকেল বেলা কোচিং দিয়ে ফাঁকি,
সুখ খুজে পাই কবিতায় তাকে করতে ডাকাডাকি,
সুখ খুজে পাই লাইব্রেরী থেকে মেরে দিয়ে বই,
সুখ খুজে পাই গাছে তুলে দিয়ে সরিয়ে নিতে মই,
সুখ খুজে পাই ছেলেবেলার বন্ধুকে মিস করে,
সুখ খুজে পাই হার না মেনে লরাই করে মরে,
সুখ খুজে পাই তারা গুনে,
সুখ খুজে পাই বেতার শুনে,
সুখ খুজে পাই সুখ খুজে পাই
চরম সুখের স্বপ্ন গুনে।
সুখ খুজে পাই জগৎ থেকে লুকিয়ে থেকে দূরে,
সুখ খুজে পাই ঘরে থেকে খেতাব পেতে কুড়ে,
সুখ খুজে পাই নিজের মত আঁকতে কোন ছবি,
সুখ খুজে পাই কাব্য লিখে হয়ে যেতে কবি,
সুখ খুজে পাই ঝাপিয়ে পড়ে শান্ত দিঘির জলে,
সুখ খুজে পাই স্পাইক করে পাংকু হয়ে চলে,
সুখ খুজে পাই হারিয়ে যেতে,
সুখ খুজে পাই বেড়িয়ে খেতে,
সুখ খুজে পাই সুখ খুজে পাই,
মেঘ না চেয়ে বৃষ্টি পেতে।
সুখ খুজে পাই চারিদিকে সুখের খেলা দেখে,
সুখ খুজে পাই সারা গায়ে সুখের সুবাস মেখে,
সুখ খুজে পাই আমার দেশে,
সুখ খুজে পাই অনেক হেসে,
সুখ খুজে পাই সুখ খুজে পাই
সব কবিতার শেষে এসে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


