somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একগুচ্ছ হুমায়ুন আহমেদ!

০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রকৃতির কোন এক নিয়মে রূপবতীরা শুধু যে হৃদয়হীন হয় তাই না, খানিকটা হিংস্র স্বভাবেরও হয়। -হুমায়ুন আহমেদ (আমার ছেলেবেলা)।

কবিতা, গল্প কিংবা উপন্যাসে কবি সাহিত্যিকেরা বিভিন্ন কাহিনী বা চরিত্রের মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাঁদের নিজস্ব কিছু মতামত বা অভিব্যক্তি প্রকাশ করে থাকেন। সমস্ত জীবনের সঞ্চিত অভিজ্ঞতার আলোকে সৃষ্ট সেইসব অভিব্যক্তি থেকে আমরা কিছু না কিছু শিখতে পারি। উপমহাদেশের কবি সাহিত্যিকদের যে সকল লেখা আমার পড়ার সৌভাগ্য হয়েছে সেগুলো থেকে পাওয়া কিছু অভিব্যক্তি আমি এই লেখনীতে উপস্থাপন করার দুঃসাহস দেখালাম। আশাকরি আপনাদের ভাল লাগবে।

...................
মনে তীব্র ব্যাথা কমানোর একটি উপায় হচ্ছে কিছু লেখা। যে লেখা ব্যক্তিগত দুঃখকে ছড়িয়ে দেয় সবদিকে। - হুমায়ুন আহমেদ (আমার ছেলেবেলা)।

রূপবতীদের মধ্যে নার্সিসাস কমপ্লেক্স দেখা যায়। তারা নিজের রূপের পেমে পড়ে, অন্য কারো প্রেমে পড়তে পারে না।
-হুমায়ুন আহমেদ।(আজ দুপুরে তোমার নিমন্ত্রণ)।

টুকটাক কথা হতে হতে দেখা যায় মায়া লেগে গেছে। মায়া লাগানোর জন্য কথা চালাচালি করা খুবই জরুরী। - হুমায়ুন আহমেদ (নীল মানুষ)।

যারা সবসময় মিথ্যা কথা বলে তাদের চেহারায় একটা মাইডিয়ার ভাব থাকে।.................
মানুষের অনেক অদ্ভুদ ক্ষমতার একটি হচ্ছে মিথ্যা বলার ক্ষমতা | কল্পনা শক্তি আছে বলেই সে মিথ্যা বলতে পারে। যে মানুষ মিথ্যা বলতে পারেনা সে সৃষ্টিশীল মানুষ না- রোবট টাইপের মানুষ।
-হুমায়ুন আহমেদ (তন্দ্রাবিলাস)।

বুদ্ধিমানের কাছ থেকে দশ হাত দুরে থাকবে আর বোকাদের কাছ থেকে একশ হাত দুরে থাকবে।
-হুমায়ুন আহমেদ (হিমুর মধ্যদুপুর)।

কাউকে বিরক্ত করার সবচে সহজ পথ হচ্ছে তাকে অনুকরণ করা। সে হাসলে হাসা। সে ভুঁরু বাঁকালে ভুঁরু বাঁকানো, সে কাশলে কাশা।
- হুমায়ুন আহমেদ (একজন হিমু কয়েকটি ঝিঁ ঝিঁ পোকা)।

কোন সৃষ্টিশীল কাজ যখন কেউ করে তখন কাউকে না কাউকে পাশ লাগে যে সেই কাজটা এপ্রিশিয়েট করবে।
- হুমায়ুন আহমেদ (একজন হিমু কয়েকটি ঝিঁ ঝিঁ পোকা)।

লাজুক মানুষের আত্নবিশ্বাস কম থাকে।
- হুমায়ুন আহমেদ (ফিহা সমীকরণ)।

অসম্ভব বুদ্ধিমান মানুষ সবসময় এই ছেলেমানুষীটা করে। তাদের বুদ্ধির ছটায় অন্যকে চমকে দিতে চায়।
- হুমায়ুন আহমেদ (আমি এবং আমরা)।

দুঃখের কথা বারবার বললে দুঃখ কমে। সুখের কথা বারবার বললে সুখ বাড়ে। এই কারনে সুখের কথা, দুঃখের কথা বারবার বলতে হয়।
- হুমায়ুন আহমেদ (আমি এবং আমরা)।

মুসলমানেরা তিন পুরুষের বেশী তাদের ধন ধরে রাখতে পারেনা।
- হুমায়ুন আহমেদ (আমি এবং আমরা)।

যাদের মনের ভেতরের অবস্থাটা থাকে বিশৃঙ্খল এবং হয়তোবা অসুন্দর তারা বাইরের পৃথিবীটাকে সুন্দর এবং সুশৃঙ্খল দেখতে চায়, সে কারনে হাতের লেখার মত তুচ্ছ বিষয়েও তাদের মনোয়োগী হতে দেখা যায়।
- হুমায়ুন আহমেদ (আমি এবং আমরা)।

বেশীরভাগ সময় আমরা মনের কথা বলতে পারিনা বলে কষ্ট পাই।
- হুমায়ুন আহমেদ (দারুচিনি দ্বীপ)।

সমস্ত কষ্টের মুলে আছে আমাদের উচ্চাশা। আমার উচ্চাশা ছিল বলেই প্রথম দিকে আমি খুব কষ্ট পেয়েছি।
- হুমায়ুন আহমেদ (ময়ুরাক্ষী)|

ভালবাসার মানুষদের খুব কাছে কখনও যেতে নেই।
- হুমায়ুন আহমেদ (ময়ুরাক্ষী)|

মিথ্যা বলা মন্দ। তবে আনন্দের জন্য মিথ্য বলা অন্যায় নেই।
- হুমায়ুন আহমেদ (ময়ুরাক্ষী)|

কিছু কিছু কান্না আছে যা শুনলেই কষ্টটা সম্পর্কে শুধু যে একটা ধারনা হয় তাই না, ঠিক সেই পরিমান কষ্ট নিজেরও হতে থাকে।
- হুমায়ুন আহমেদ (শঙ্খনীর কারাগার)।

ভদ্রতা ও রুচিবোধ থাকারও বিপদ আছে।
-হুমায়ুন আহমেদ (চলে যায় বসন্তের দিন)।

শৈশবের প্রতিজ্ঞা কৈশোর পর্যন্ত গড়ায় না।
-হুমায়ুন আহমেদ (চলে যায় বসন্তের দিন)।

চিন্তাহীন জীবন যাপন করা উচিৎ।
-হুমায়ুন আহমেদ (চলে যায় বসন্তের দিন)।

বাঙ্গালীদের তিনটি হাত। ডান হাত, বাম হাত এবং অজুহাত।
-হুমায়ুন আহমেদ।


আমার আগের পোষ্ট....

শীর্ষেন্দু মুখোপাধ্যায় + তসলিমা নাসরিনের ঝুলি থেকে!

সমরেশ মজুমদারের ঝুলি থেকে!
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫০
২০টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×