একটি স্টেজে একজন লোক যাদু দেখাচ্ছে,
১ম বার মন্ত্র পাঠ করা শুরু করলো, ইলি বিলি কিলি চিলি ফটকু ফটাস কুয়াক ঠু কুরকুর....... মন্ত্র পাঠ শেষে হাতটি মুখ থেকে নিয়ে সামনে বাতাসের দিকে ছেড়ে দিলো। সবাই এদিক ওদিক তাকাতাকি করছে, হঠাৎ করে সবাই দেখে অডিয়েন্স থেকে একটি ছেলে উঠে দাড়িয়েছে এবং তার পকেট থেকে একটি কলম বের হয়ে খাড়া উপরের দিক হয়ে আছে। ম্যাজিশিয়ান সবাইকে বললো ফু দিন ফু দিন, সবাই একসাথে ফু দিলো, কলমটি পকেটে যেখানে ছিলো যেখানে ফিরে গেলো।
২য় বার মন্ত্র পাঠ করা শুরু করলো, ইলি বিলি কিলি চিলি ফটকু ফটাস কুয়াক ঠু কুরকুর....... মন্ত্র পাঠ শেষে হাতটি মুখ থেকে নিয়ে সামনে বাতাসের দিকে ছেড়ে দিলো। সবাই এদিক ওদিক তাকাতাকি করছে, হঠাৎ করে সবাই দেখে অডিয়েন্স থেকে একটি মেয়ে উঠে দাড়িয়েছে এবং তার মাথা থেকে একটি চুলের ক্লিপ মাথার উপরে খাড়া উপরের দিক হয়ে আছে। ম্যাজিশিয়ান সবাইকে বললো ফু দিন ফু দিন, সবাই একসাথে ফু দিলো সাথে সাথে মেয়েটির ক্লিপটি চুলের সাথে যেভাবে লাগানো ছিলো সেভাবে লেগে গেলো।
৩য় বার মন্ত্র পাঠ করা শুরু করলো, ইলি বিলি কিলি চিলি ফটকু ফটাস কুয়াক ঠু কুরকুর....... মন্ত্র পাঠ শেষে হাতটি মুখ থেকে নিয়ে সামনে বাতাসের দিকে ছেড়ে দিলো। সবাই এদিক ওদিক তাকাতাকি করছে কি হয় দেখার জন্য, হঠাৎ করে সবাই দেখে একটি ৯০ বছরের বৃদ্ধলোক অডিয়েন্স থেকে উঠে দাড়িয়েছে এবং চিৎকার করে বলছে, খবরদার কেউ ফু দিবি না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

