ইমরুল কায়েসকে অনেকেই অপছন্দ করে। পছন্দ করার মত খুব ভাল সে কখনো খেলেনি। তবে আমি একটি কথা স্বীকার করি তা হলো ওপেনিংয়ে ইমরুল-তামিম জুটি আসার পরে বাংলাদেশের ওপেনিংয়ের দুর্দশা কেটে গেছে। কায়েস যদিও স্লো খেলে, তারপরেও আমাদের মত টিমে স্লো খেলে উইকেট ধরে রাখাও বেশিরভাগ ক্ষেত্রেই দরকার হয়। সমস্যা আমাদের ৩ এবং ৪ নং পজিশন নিয়ে। যাই হোক কথা সেটি না।
ইমরুলের এই ধুলাই দেখে অনেক শান্তি পেলাম, যদিও সচরাচর ইমরুলের এই চেহারা দেখা যায় না। Click This Link এই ভিডিও থেকে এটিও বোঝা যায় ও পারে কিন্তু করে না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে উইকেট ধরে রাখার দিকেই খেয়াল দেয় বেশি। এজন্যই গতবছর ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান করেছে। টেস্টে ওর এভারেজ অবশ্য খুব বাজে। কথা সেটিও না।
আমার কথা নিচের ভিডিওটা নিয়ে। দেখুন ইমরুল কোন এক ম্যাচে ম্যান অব দা ম্যাচ হয়েছিল। ওর সাক্ষাৎকারের ইংলিস কথা বলা নিয়ে ব্যাঙ্গ করেছে যে ভিডিও তুলেছে। শুধু ভিডিও নেয়ইনি, সে যখন দেখে তখন হেসেছে তার ভাঙ্গা ভাঙ্গা ইংলিস বলা দেখে। তারপরে ইউটিউবে আপলোড করেছে। Click This Link
আমি বরং এমন ইংলিস বলা দেখলে বলি হাও কিউট!! পারছে না তারপরেও চেষ্টা করছে। কারণ ওদের কাজ ইংরেজি শেখা না, ওদের কাজ হলো ভাল খেলা শেখা। ওরা প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিতও না, হবার দরকারও নেই। সুতরাং ওদের ইংরেজি বলা দেখে যদি কেউ হাসে, তাদের সম্পর্কে আপনাদের ধারণা কি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

