somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই টেস্টে বাংলাদেশ ৩০, আর পাকিস্তান ৫ ;)

১২ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আশরাফুলের ক্রিকেট ব্রেইন নিয়ে আমি আগেও অনেকবার প্রশ্ন তুলেছি। কিন্তু ইদানিং টপ অর্ডারের সবাই যেভাবে ডিম পাড়া শুরু করেছে, আশরাফুলকে একা দোষ দিয়ে লাভ কি? এজন্য ওকে দলে ডাকার পরে আমি কোন উচ্চবাচ্য করিনি এবার। এই টেস্টের শেষে একটি জিনিষ উপলব্ধি করতে পারছি, সেটি হলো; আমাদের টেস্টের জন্য আলাদা টিম গঠন করা উচিত। যারা না মেরে ধৈর্য ধরে খেলতে পারে তাদের নিয়ে। কারণ আমি দেখেছি, না মারলে আউট হওয়ার সম্ভবনা ৮০% কমে যায়। নাজিমউদ্দিন যেমন ধৈর্য ধরে খেললো, এমন প্লেয়ার দলের বাইরে আরো আছে বলে আমার বিশ্বাস। তাদেরকে দিয়ে টেস্ট টিম সাজাতে হবে, রান করা নয় বল খেলায় যারা দক্ষ তাদেরকে দিয়ে দল সাজানো দরকার। রাজিন শালা কোথায় গেল কে জানে, টেস্ট খেলার মত ধৈর্য ছিলো পোলাটার। বাংলাদেশ টিমে একটি জিনিষ খুবই লক্ষনীয়, দলে যারা নতুন আসে সবাই ভাল খেলে, কিন্তু কিছুদিন গেলে সবাই কেমন যেন খেই হারিয়ে ফেলে। এজন্য নাসিরকে নিয়ে বেশি আশাবাদী হতে পারছি না। আশরাফুল, তামিম, মাহামুদুল্লাহ, অলোক, নাফীস এমন আরো অনেকে আছে, প্রথম যখন জাতীয় দলে আসে অনেক ভাল খেলতো, কিন্তু যত দিন যাচ্ছে ততই ওরা যেন দলের বোঝা হয়ে যাচ্ছে। কোথায় আরো ভাল হবে, তা না উল্টো দিনে দিনে ওরা যেন খারাপ খেলোয়ার হয়ে যাচ্ছে। কি হয়েছে কে জানে। অভিজ্ঞতার কোন দাম নেই। গত কিছুদিনের খেলা বিশ্লেষণ করলে দেখা যায় এখন এই দলের সেরা খেলোয়াড় নাজিমুদ্দিন আর নাসির।

ক্রিকেটে মনোসংযোগ অনেক গুরুত্বপুর্ন, একটি বল বাউন্স আসছে, এটি চিন্তা করার অনেক সময় পাওয়া যায়, কিন্তু দলের বিপর্যয়ের মুখে যদি কেউ হুক কিম্বা পুল করতে যায় তাহলে ব্যাটসম্যানের দোষ পুরোপুরি, কারণ আমাদের দরকার বল খেলা রান করা না। এসব জিনিষ দেখে প্লেয়ার সিলেকশন করা উচিত। আমাদের দরকার টেস্ট ড্র করা, জেতা নয়। সুতরাং, একটি কাজ বিসিবির করা উচিত সেটি হলো; যেসব প্লেয়ার ১০০ বল খেলতে পারবে টেস্টের এক ইনিংসে তাদের ইনিংস প্রতি ২৫ হাজার টাকা দিবে, ১৫০ বল খেললে ৫০ হাজার, আর যারা ২০০ বল খেলতে পারবে তাদের দিবে ইনিংস প্রতি ১ লক্ষ টাকা। কে কত রান করলো সেটি দেখার বিষয় নয়, কে কত বল খেললো সে অনুযায়ী পুরস্কার পাবে, কারণ আমাদের আগে ড্র করা শিখতে হবে।

এবার আসি টাইটেলে আমি কি বুঝাতে চেয়েছি। পাকিস্থানের ৫ উইকেটে করা রান আমরা ২০ উইকেটে করতে পারিনি, আরো ১৮৪ রান করা লাগতো, মানে বাংলাদেশকে আরেকবার ব্যাটিংয়ে পাঠালে হয়তো সম্ভব হতো। সুতরাং বাংলাদেশের ৩০ উইকেট = পাকিস্থানের ৫ উইকেট।

প্রায়ই আমার কেন যেন মনে হয় আমি যদি টিম সংশ্লিষ্ট কেউ হতাম তাহলে ওপেনিংয়ে পাঠাতাম দলের শেষের দিকের একজন আর শুরুর দিকের একজনকে। কারণ আমরা তো জানিই প্রথম ২/৪ অভারে উইকেট পড়বেই, তাহলে শেষের দিকের উইকেট পড়ুক।
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×