আগে ২ টি প্রোব্যাবিলিটির ধাঁধাঁ দিয়েছিলাম, আবারো একই রকমের আরেকটি সমস্যা আপনাদের সামনে হাজির করেছি, আপনাদেরকে প্রোব্যাবিলিটির অংকের পন্ডিত বানাতে।
আপনি একটি মেয়েকে প্রচন্ড ভালবাসেন। বাসা থেকে বাবা মা বিয়ের কথা বলছে অনেকদিন যাবৎ, অবশেষে আপনি বিয়ে করতে রাজী হলেন। আহঃ! বিয়ে হবে বাসর হবে, জিহ্বায় পানি চলে আসার যোগাড়। কিন্তু সমস্যা অন্যখানে, একটি কঠিন শর্ত দেয়া হয়েছে আপনাকে যেটি আপনার পরিকল্পনা পুরোপুরি টালমাটাল করে দিচ্ছে। বাবা বলেছে ওনার পছন্দ করা পাত্রী বিয়ে করতে হবে। ওনার পছন্দ করা পাত্রী মানে হলো বাবার বন্ধুর মেয়ে। আপনি জানেন বাবার ২ জন কাছের বন্ধু আছে, এবং ২ বন্ধুরই ঝাক্কাস
ভাগ্য পরীক্ষা:
একটি অস্বচ্ছ বক্সে মিতুর নাম লেখা ১ টি কার্ড আর আব্বুর পছন্দ করা পাত্রীর নাম লেখা ১ টি কার্ড রাখা হলো। আবারো বলছি আব্বুর পছন্দ করা পাত্রী মিতুও হতে পারে যুথীও হতে পারে, আব্বু এখনো বলেননি। আব্বু আপনাকে একটি বাড়তি সুযোগ দিলেন, আব্বু আপনাকে মিতুর নাম লেখা একই আকৃতির আরেকটি কার্ড দিয়ে বললেন, এই কার্ডটিও তুমি এই বক্সে রাখবে। অতঃপর বক্সের মাঝের কার্ড ৩ টি মিশানো হবে। তারপর একেক করে কার্ড উঠানো হবে। দ্বিতীয় বারে উঠানো কার্ডই আপনার ভাগ্য নির্ধারণ করবে।
প্রথম কার্ডটি তুলে দেখলেন মিতুর নাম উঠেছে, আপনি তো মহাবেজার হয়ে গেলেন, কারণ মিতু লেখা একটি কার্ড নষ্ট হয়ে গেল, যাইহোক, দ্বিতীয় কার্ডটি আপনি তুলতে যাচ্ছেন।
প্রশ্ন: দ্বিতীয় কার্ডে মিতুর নাম থাকার সম্ভব্যতা কত? সাথে ব্যাখ্যাও দিবেন আশা করি।
যারা কনফিউজড তাদের আগের ধাঁধাঁ ২ টি কাজে লাগতে পারে। আগের ধাঁধাঁটি দেখতে ক্লিকান, বলের ধাঁধাঁ ২, বলের ধাঁধাঁ ১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

