তথ্যপ্রযু্ক্তি শিল্পের দ্রুত বিকাশ আরেকটি সাফল্য যোগ হতে চলেছে পশ্চিমবঙ্গে। আগামী কয়েক বছরের মধ্যে পশিশ্চবঙ্গের মানচিত্রে জায়গা পেতে চলেছে নলেজ পার্ক, সৌর ও তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ স্যাটেলাইট বিমানবন্দর। আর এসব প্রকল্পের জন্য কমপক্ষে ২২ হাজার কোটি ডলার খরচ হবে। বিশ্বের অন্যতম প্রভাবশালী শিল্পগোষ্ঠী ভিডিওকন ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কয়েকটি প্রতিষ্ঠান যৌথভাবে কলকাতা, কল্যানী, শিলিগুড়ি ও পূরুলিয়ায় এসব প্রকল্প বাস্তবায়ন করছে। ইতিমধ্যে কল্যাণী ও শিলিগুড়ির 'নলেজ পার্ক' তৈরি প্রায় চূড়ান্ত। সফটওয়্যার , হার্ডওয়্যার নির্মাণসহ দৈনন্দিন প্রয়েজনীয় বিভিন্ন ইলেক্ট্রনিকস দ্রব্য তৈরি বে নলেজ পার্কগুলোতে। থাকবে এ সংক্রান্ত তথ্যকেন্দ্র ও ।
শুক্রবার দূপুরে ভিডিওকনের 'নলেজ পার্ক' নিয়ে পশ্চিবঙ্গের সরকারও সবুজ সংকেত দিয়েছে। মূখ্যমন্ত্রী বূদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে ভিডিওকনের কর্ণধার বেণূগোপাল ধূত এদিন এ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকেও হয়। মহাকরণ সংশিষ্টরা জানিয়েছেন, ভিডিওকন শুধু দুটি নলেজ পার্কই করতে আগ্রহী নয় আগামী দশ বছরে পশ্চিমবঙ্গে তারা ইস্পাত ও তাপ বিদ্যুৎ কেন্দ্র, তথ্যপ্রযুক্তি পার্ক ও সৌরশক্তি উৎপাদন কেন্দ্র তৈরি করতে আগ্রহী। এসব প্রকল্পের জন্য ভিডিওকনের মোট ৪২ হাজার একর জমি প্রয়োজন বলে তারা রাজ্য সরকারকে জানিয়েছে। ইতিমধ্যে পূরুলিয়াতে তারা সৌরশক্তি উৎপাদন কেন্দ্র ও কলকাতায় অদূরে কাঁচপাড়ায় স্যাটেলাইট বিমানবন্দর গড়ার প্রস্তাব দিয়েছে রাজ্য সরকারের কাছে। ভিডিওকনের তরফ থেকে জানানো হয়েছে, আগামী মার্চ মাসের মধ্যে শিলিগুড়ির নলেজ পার্কের কাজে তারা হাত দেবে। প্রাথমিক পর্যায়ে সেখানে পাচঁশ আইটি সংশিষ্টর কর্মসংস্থান হবে ।
আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কি এই উদ্যোগ কেউ নিবে না অথবা বাংলাদেশ সরকার কি এই উদ্যোগ নেয়ার ব্যবস্থা করতে পারে না ??
আমি আপনাদের কাছে মতামত চাই ...জানতে চাই .........
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০০৮ দুপুর ২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


