যারা মোবাইল ফোন বা মডেম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন, তারা চাইলে, কাছাকাছি অন্য কোনো কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেটে যুক্ত হতে পারেন। ধরুন, আপনার কম্পিউটারটি আরও দুটি কস্পিউটারের সঙ্গে লোকাল এরিয়া নেটওয়ার্কে ( ল্যান ) যুক্ত। এ অবস্থায় আপনার কম্পিউটারে আপনি এজ মডেমের মাধ্যমে ইন্টারনেটের সংযোগ নিয়েছেন। এখন চাইলে অন্য কম্পিউটারগুলোতেও ইন্টারনেটের সংযোগ ভাগাভাগি করে নিতে পারেন। তবে এত ইন্টারনেটের গতি কিছুটা কমে যাবে।
এ জন্য আপনার ল্যানের ইন্টারনেট প্রটোকল ঠিকানা (আইপি অ্যাড্রেস) দেখে নিন। ধরি, আপনার ল্যানের আইপি ঠিকানা হচ্ছে ১৯২.১৬৮.০.৫০। প্রথমে কম্পিউটারে এজ মডেম দিয়ে ইন্টারনেটের সংযোগ চালু করুন। এরপর সিস্টেম ট্রেতে থাকা ওই সংযোগের আইকনে যান ক্লিক করে -এ যান (অথবা Control Panel থেকে Network Connections-এ গিয়ে সংযোগের আইকনে ক্লিক করুন) । এবার General ট্যাব থেকে Properties-এ ক্লিক করুন। প্রোপার্টিজ উইন্ডো থেকে Advance ট্যাবে ক্লিক করে Internet Connections Sharing অংশে Allow other netwrok users to connect through this computer's internet connection-এ টিকচিহ্ন দিয়ে OK করুন (যদি একাধিক ল্যান থাকে, তাহলে একটি বার্তা আসবে। কোন ল্যানে ইন্টারনেট ভাগাভাগি করবেন, তা এখানে নির্দিষ্ট করে দিন। এরপর Network Connections-এর তিনটি বার্তা পর পর আসবে, OK Yes OK করুন। এখন দেখুন, আপনার কম্পিটারের লোকাল আইপি ঠিকানা বদলে গিয়ে ১৯২.১৬৮.০.১ হয়েছে।
এখন ল্যানের Status-এ গিয়ে Propeties বাটনে ক্লিক করে General ট্যাবে থেকে This connection uses the following items অংশের Intenet Protocol (TCP/IP) নির্বাচন করে Properties-এ ক্লিক করুন। এবার আইপি ১৯২.১৬৮.০.১ বদলে আগের ঠিকানা (১৯২.১৬৮.০.৫০) দিয়ে OK করুন।
এবার যে কম্পিউটারে আপনি ইন্টারনেট সংযোগ পেতে চান, সেই কম্পিউটারের ল্যানে গিয়ে Status/Propeties-এ ক্লিক করে General ট্যাব থেকে This connection uses the following items অংশের Intenet Protocol (TCP/IP) নির্বাচন করুন। এবার Deafult gateway -এর আইপি ঠিকানা হিসেবে ১৯২.১৬৮.০.৫০ লিখুন। এরপর Use the following DNS server addresses অংশে টিকচিহ্ন বসিয়ে Preferred DNS server-এর আইপি ঠিকানা হিসেবেও ১৯২.১৬৮.০.৫০ লিখুন। Alternative DNS server-এর আইপি ঠিকানা হিসেবে ১৯২.১৬৮.০.৫১ লিখে OK OK OK করুন। এভাবে আপনি একধিক কম্পিউটারে সংযোগ নিতে পারেন। ব্রডব্যান্ডের সংযোগেও এভাবে ভাগাভাগি করা যাবে।
সূত্র : দৈনিক প্রথম আলো

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

