এবার চাইনিজ নিউ ইয়ারে
১২ ই মার্চ, ২০০৬ দুপুর ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গত সেমেস্টোরে ফ্ল্যাটমেট ছিল 4 জন চাইনিজ মেয়ে। একজন হংকং-এর, আমার রুমমেট শ্যারন। বাকি 3 জন চায়নার - হান ইউয়ান, গু ইং আর হং পাং। আমরা 5 জন মিলে পুরো সেমেস্টার জুড়েই অনেক মজা করেছি। homesickness কি প্রায় টেরই পাইনি। কিন্তু আমাদের এই ডরম টা অফ ক্যাম্পাস বলে অনেকেই এক সেমেস্টার থেকেই uni র কাছে বাসা নেয়। আমার 4 বন্ধুর দু'জনের বেলায়ও তাই হল। হান ইউয়ান আর গু ইং বছর শেষে বাসা ছেড়ে দিল। আমি গেলাম দেশে বেড়াতে। ফিরে এসে ওদেরকে বেশ মিস করা শুরু করলাম। একেকজন একেক faculty তে বলে দেখাও হয় না। সবার দেখা হওয়ার প্ল্যান করল শ্যারন। ঠিক করা হল এবার চাইনিজ নিউ ইয়ারে আমরা একসাথে ডিনার করব। শ্যারন খাবারের ব্যাপারে একটু biased. ওর ধারনা ওরা শুধু সেদ্ধ খাবার খায় আর আমরা যা খাই সেটাই অসাধারণ। টমেটো ভতর্া করলেও সে এমন করে খাবে যেন কাচ্চি বিরিয়ানী। সে ঠিক করল চাইনিজ নিউ ইয়ারের মত এত ভাল occasion এ বাংলাদেশী খাবার না হলেই নয় তাই আমার রান্না করতে হবে। আমি বললাম,'মস্করা কর?' কিন্তু দেখা গেল সে বেশ সিরিয়াস। শেষ পর্যন্ত আমরা সবাই যে যার মত করে রান্না করলাম আর সবাই আমাদের এই বাসায় অনেকদিন পরে একসাথে হয়ে খুব মজা করলাম। একেক জন একাধিক পদ রান্না করায় প্রায় 9 course dinner হয়ে গেল। সবচেয়ে মজার ব্যাপার হল যখন দেখা গেল আমি একমাত্র ব্যক্তি যে কিনা চাইনিজ নিউ ইয়ারের স্পিরিটে উদ্্বুদ্ধ হয়ে চাইনিজ পোষাক পরেছিলাম। আসল চীনারা নিজেরাই কেউ পরেনি। সবাই হেসেই খুন!
[চাইনিজ নিউ ইয়ার চীনাদের সবচেয়ে বড় অনুষ্ঠান। রঙচঙা সাজে সেজে ওঠে সব জায়গা। চায়না টাউনে চলে নানান অনুষ্ঠান। 12টি পশু বিভিন্ন বছর প্রকাশ করে। এ বছর হচ্ছে Year of the Dog.]
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০০৬ দুপুর ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮
মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির...
...বাকিটুকু পড়ুনগতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুন