ঈদ মানেই নতুন অ্যালবাম আর নতুন গানের সুরে মুখরিত অডিও অঙ্গন। সারা বছর ধরে সঙ্গীত শিল্পীরা যেমন অপেক্ষায় থাকেন এই সময়ের তেমনি শ্রোতারাও মুখিয়ে থাকেন প্রিয় শিল্পীর অ্যালবামের জন্য। তবে গত কয়েক বছর ধরে স্রোতে খানিকটা ভাটা পড়েছে। আগে ঈদ এলে অডিও বাজার রমরমা হয়ে উঠতো তারকা শিল্পীদের অ্যালবামে। তবে সেই দৃশ্য এখন শুধুই অতীত। অন্য সময়ের তুলনায় এখন ঈদের অ্যালবাম প্রকাশের ক্ষেত্রে তারকা শিল্পীদের অনুপস্থিতি লক্ষণীয়। তার পরও ঈদ আসছে, অ্যালবাম বের হচ্ছে। তারকা শিল্পীরা অ্যালবাম বের না করলেও তাদের শূন্যতা পূরন করছেন নবীনরা।
বিগত কয়েক বছরের মতো এবারের ঈদেও তরুন শিল্পীদের অ্যালবামের আধিক্য বেশী। জানা গেছে, ঈদ উপলক্ষে এবার বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান প্রকাশ করতে পারে প্রায় ৫০টি অ্যালবাম যার শিল্পীদের মধ্যে নবীন এবং তরুনরাই সংখ্যাগরিষ্ঠ। জি সিরিজ থেকে এবার ঈদে প্রকাশিত হতে যাচ্ছে প্রায় ২৫ টি অ্যালবাম। এর মধ্যে অধিকাংশ অ্যাল্বামই তরুণ শিল্পীদের করা। তরুন শিল্পীদের যেসব একক অ্যালবাম আসছে সেগুল হলো- মিনারের দ্বিতীয় একক আড়ি, আতিকের আপন করে নে, হানিফ হাসানের প্রতিক্ষার গান,সুজনের চলো মন, মিলন মাহমুদের স্বপ্ন ডানায়, শীতলের কোথায় পাব তারে, শামিম আফরোজ সিমার মিলন মাহমুদ ফিচারিং সীমা,লিমনের হয়তো আমি, রাহাতের স্বপ্ন শুরু, মাহামুদুর রহমানের ফিউসড। এছাড়া আসছে বেশ কয়েকটি মিক্সড অ্যালবাম যেমন-তোমার অপেক্ষায় (শিল্পী-শুভ্র কাজী, লিসা, সকাল, রিন্তি, তানজি,অভি), মনের কথা (শিল্পী- তওহিদ, সাইফ, কামরুল,আব্দুল, জোহান, গিডিওন, ক্রিস্টল, ফকির লাল মিয়া),রোমান্টিক হিটস টু, হিট অ্যালবাম থ্রি, সন্ধি ফিচারিং ভালোবাসি তোমাকে (শিল্পী- সন্ধি, বাপ্পা মজুমদার, জয়িতা, কারিশমা শানু সভ্যতা, কুহু মান্নান, পৃথ্বিরাজ, রিয়াদ, তুলি, সাইফ, সবুজ, উইনা, জয় শাহরিয়ার),এবং প্রিন্স মাহমুদের আয়োজনে নির্বাচিতা ( শিল্পী-মাহাদি, এলিটা, আফিন রুমি, বাপ্পা মজুমদার, কনা, রুমি, ফাহমিদা নবী, শফিক তুহিন, পারভেজ, প্রিয়াঙ্কা গোপ)।
প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনও ঈদ উপলক্ষে সেজেছে বর্নাঢ্য সাজে। তাদেরও ঈদ আয়োজনে রয়েছে বেশ কিছু প্রতিশ্রুতিশীল নবীন শিল্পীর একক ও মিক্সড অ্যালবাম। লেজার ভিশনের মিক্সড অ্যালবামের মধ্যে রয়েছে কনিষ্ঠ সঙ্গীত পরিচালক প্রত্যয় খানের মিক্সড অ্যালবাম- প্রত্যয় খান’স মিক্সড এফএন এফ ( শিল্পী-প্রত্যয় খান, ইমরান, নওমী, অমিদ, প্রমা, প্রমিতি), মাহমুদ সানীর আয়োজনে হৃদয়ের গল্প (শিল্পী- মাহমুদ সানী, পূজা, এইস এম রানা, নওমী, পপি, আরজে প্রত্যয়, নিলা, পাবেল ও খ্রিস্টিনা চৈতি)। আহমেদ রাজীবের সুর ও সঙ্গীত পরিচালনায় অ্যালবাম মেঘ (শিল্পী- বাপ্পা মজুমদার, মিলন মাহমুদ, ন্যান্সি, কানিজ সুবর্না, কনা, পারভেজ, আহমেদ রাজীব ও নীলা নাজ) এবং চলচ্চিত্রের গানের মিক্সড অডিও অ্যালবাম স্বপ্নীল ভুবন।
একক অ্যালবামের মধ্যে আছে- শিল্পী মনির ফোক ধারার অ্যালবাম দেহতরী, তমালের জলে বারো মাস, পারভীন সুলতানার কন্ঠে হারানো দিনের জনপ্রিয় গানের অ্যালবাম স্মৃতির ভেলা, শামীম জামানের ফোক গানের অ্যালবাম একটা চিঠি এবং রুমেল খানের মেয়ে তুমি।
প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার ব্যানারে ঈদে বাজারে আসছে তরুন শিল্পী মনির ঝিরি ঝিরি স্বপ্ন ঝরে, আবিদ রনির সঙ্গীতায়োজনে বিভার একক অ্যালবাম, রহমান বিপ্লবের একক অ্যালবাম,স্বর্নালীর একক, মালতির একক আশার ঘর ।
তবে নবীন শিল্পীদের পাশাপাশি কিছু তারকা তরুন শিল্পীদের অ্যালবামও আসছে এবারের ঈদে। চলতি মাসের শুরুতে ডেডলাইন মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়েছে হাবিবের তৃতীয় একক 'আহ্বান'। আরফিন রুমির তৃতীয় একক 'ভালোবাসি তোমায়' প্রকাশ করছে সংগীতা। 'বালাম-থ্রি'র পর এবার নিজের চতুর্থ একক নিয়ে ব্যস্ত সময় পার করছেন বালাম। এই অ্যালবামটিও হতে পারে এবারের ঈদের অন্যতম আকর্ষণ। তবে শেষতক ঈদে অ্যালবাম প্রকাশের সিদ্ধান্ত থেকে সরেও আসতে পারেন বালাম। এর পরই ঈদের যে অ্যালবামটি নিয়ে অডিও অঙ্গনে আলোচনা চলছে, তা হলো তৌসিফের ষষ্ঠ একক। গত পাঁচটি অ্যালবামের সবগুলোই রোজার ঈদে প্রকাশ করেছেন তিনি। বরাবরের মতো এবারও তৌসিফের অ্যালবামটি আসতে পারে জি-সিরিজের ব্যানারে। এরই মধ্যে নতুন অ্যালবামের পাঁচটি গান করেছেন তিনি। ডেড লাইন থেকে আসবে কনার তৃতীয় একক। কনার জন্য এবার গান তৈরি করছেন বাপ্পা মজুমদার, ফুয়াদ ও স্রীলঙ্কান মিউজিশিয়ান ইরাজ ।সম্প্রতি এ অ্যালবামের একটি ভিডিও তৈরি করেছেন কনা।
ঈদকে উপলক্ষ করে বরাবরই প্রকাশিত হয় বেশ কিছু ব্যান্ডের অ্যালবাম। ঈদ উতসব আর ব্যান্ড অ্যালবাম যেন একে অন্যের পরিপূরক। এবারো তার ব্যত্যয় ঘটেনি। বেশ কিছু ব্যান্ডের একক এবং মিক্স অ্যালবাম আসছে এই ঈদে। জি সিরিজ থেকে প্রকাশিত হচ্ছে ব্যান্ড ঘুড্ডির অ্যালবাম নাটাই, ব্যান্ড অ্যালবাম নেচার অ্যান্ড আদারস, রক ব্যান্ডের জনপ্রিয় সিরিজ রক সিক্স জিরো সিক্স এবং রক সেভেন জিরো সেভেন, স্বারক ব্যান্ডের অ্যালবাম রাতের আধার, ব্যান্ড মিক্স অ্যালবাম মেটাল ডাইমেনশন ( ব্যান্ড - স্যাটানিক, ক্রোম্যাটিক ম্যাসাকার, জাহিলিয়া, সাইনোসার, ট্রেইন্রেক, গ্রিগরিয়াম ভেরাম, অপটিক পারসেপশন, রেইডন, ইন্টারনাল আরমাগেডেন, রনিগেইড)। ডেড লাইন থেকে প্রকাশিত হয়েছে মেকানিক্সের অ্যালবাম অপরাজেয়, গ্রামীন ফোন নিবেদন করছে মাইলসের অ্যালবাম প্রতিচ্ছবি, ফাহিম মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়েছে শূন্য ব্যান্ডের অ্যালবাম গরবো বাংলাদেশ এবং সংগীতা বের করছে ড্রীমস ব্যান্ডের একটি একক অ্যালবাম। এছাড়া অ্যালবাম প্রকাশের সম্ভাব্য তালিকায় আছে এল আর বি, নগরবাউল, আর্ক, সোলস এবং অর্থহীনের নাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

