হায়!! গ্রামীণ ব্যাংক!!!
০১ লা জুন, ২০০৯ ভোর ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাত্র তিন হাজার টাকার ঋণের কিস্তি পরিশোধ না করায় রাজবাড়ী জেলা সদরের মিজানপুর ইউনিয়নের বাগমারা এলাকায় সুফিয়া বেগম নামে এক গৃহবধূর গলার চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে গ্রামীণ ব্যাংকের শাখা ম্যানেজার।
বাগমারা এলাকার মোস্তফা গাজীর স্ত্রী সুফিয়া বেগম ২০০৭ সালের ৯ নভেম্বর গ্রামীণ ব্যাংক বেলগাছী শাখা থেকে মাত্র ছয় হাজার টাকা ঋণ নেন। সম্প্রতি সূর্যনগরে গ্রামীণ ব্যাংকের আরেকটি শাখা স্থাপন করা হলে কৃষাণী সুফিয়ার ঋণের সমুদয় হিসাবপত্র ওই শাখায় স্থানান্তর করা হয়। দীর্ঘ সময় নিয়মিত কিস্তির টাকা পরিশোধের পরও ব্যাংকের হিসাবে সুফিয়ার কাছে পাওনা ছিল ৩ হাজার ২২৩ টাকা।
এ টাকা আদায়ের জন্য বৃহস্পতিবার গ্রামীণ ব্যাংক সূর্যনগর শাখার ব্যবস্থাপক আবদুর রব তার কয়েক সহযোগী নিয়ে সুফিয়ার বাড়িতে চড়াও হয়। এ সময় তার স্বামী বাড়িতে না থাকায় তিনি কিস্তি দিতে অপারগতা জানালে ওই ব্যাংক ম্যানেজার সুফিয়ার হাতে থাকা মোবাইল ফোন ও গলার চেইন ছিনিয়ে নিয়ে চলে যায়। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।
রোববার রাজবাড়ী প্রেসক্লাবে এসে কৃষাণী সুফিয়া বেগম ও এলাকার গণ্যমান্যরা সাংবাদিকদের এ ঘটনা জানায়। পরে গ্রামীণ ব্যাংক রাজবাড়ীর এরিয়া ম্যানেজার আবু বকর ও অভিযুক্ত সূর্যনগর শাখা ম্যানেজার আবদুর রবও প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তবে ব্যাংক ম্যানেজার মোবাইল ফোন নেয়ার কথা অকপটে স্বীকার করলেও চেইন নেয়ার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংবাদপত্র যা বলছেজাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ...
...বাকিটুকু পড়ুন
একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক...
...বাকিটুকু পড়ুন

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান...
...বাকিটুকু পড়ুনআদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন