বৃষ্টির প্রতীক্ষয় যেমন
ফেটে যায় অনাবাদি জমি
একটানা ঘুরে চাতক কাঁদে
নিস্তব্ধ দুপুরে মেঘের সীমানায়
চিল উড়ে যায় ত্রস্ত পাখায় শিকারের খোঁজে
অথবা নিবিড় অন্ধকারে ওঁৎ পেতে থাকা
শেয়ালের মতো;
দখিনা বাতাসের প্রতীক্ষায় যেমন
সবুজ বনানী নিথর
ভোরের প্রতীক্ষয় দীঘল কালো রাত নিঃশ্বাসহীন,
সন্ধ্যায় ঘরে না ফেরা মানুষের জন্য
গৃহিনীর উদ্বিগ্ন মনের মতো ব্যকুতলা নিয়ে
তোমার প্রতীক্ষায় দীর্ঘ পথের দিকে চেয়ে থাকি
অফুরান সময়ের প্রতিটি মুহূর্ত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


