somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোবাইল ফোনে টিভি দেখার সুযোগ নিয়ে এলো এসএসএলই ... [আপডেট]

১৩ ই মার্চ, ২০০৯ সকাল ৭:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখন থেকে মোবাইল ফোনেই দেখতে পাবেন বিভিন্ন টিভি চ্যানেলের অনুষ্ঠান। গতকাল বৃহস্পতিবার মোবাইল ফোনের গ্রাহকদের জন্য মোবাইল টিভি বা এমটিভির এই সুবিধা নিয়ে এসেছে সফটওয়্যার সলিউশন অ্যান্ড লজিস্টিক এন্টারপ্রাইজ (এসএসএলই)। প্রাথমিকভাবে শুধু চ্যানেল আই ও এটিএন বাংলা দেখা গেলেও ভবিষ্যতে মোবাইল টিভিতে আরও চ্যানেল যোগ হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রাশেক রহমান।
জাভা ও জিপিআরএস সুবিধা থাকা বেশির ভাগ মোবাইল ফোনসেট দিয়ে মোবাইল টিভি দেখা যাবে। এর জন্য বাড়তি কোনো অর্থ লাগবে না। শুধু নিজ নিজ অপারেটরের ইন্টারনেট ব্রাউজিং চার্জ প্রযোজ্য হবে। শুরুতে গ্রামীণফোন, একটেল, টেলিটক ও ওয়ারিদের গ্রাহকেরা এ সুবিধা ভোগ করবে।
প্রচলিত চ্যানেলগুলো ছাড়াও থাকবে এমটিভির নিজস্ব চ্যানেল, যেখানে মিউজিক ভিডিও, চলচ্চিত্র, নাটক, নিউজ সার্ভিস, টক শোসহ নানা বিষয়ের জন্য থাকবে আলাদা মোবাইল টিভি চ্যানেল। চাইলে যে-কেউ এমটিভিতে নিজস্ব অ্যাকাউন্ট খুলতে পারবেন, যেখানে রাখা যাবে নিজের ছবি, ভিডিওসহ যাবতীয় তথ্য; তাও একেবারে স্বল্প খরচে।
এসএসএলইর কর্মকর্তারা জানান, এপ্রিল থেকে দুবাইসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু শহরে এমটিভির কার্যক্রম শুরু হবে। এ ছাড়া অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যেও এমটিভি তার কার্যক্রম বিস্তৃত করবে কিছুদিনের মধ্যেই।
যেভাবে পাবেন মোবাইল টিভি: মোবাইল ফোন থেকে mtv লিখে পাঠিয়ে দিন ৬১৬১ নম্বরে। ফিরতি এসএমএসে পাওয়া লিংকে ক্লিক করে মোবাইল টিভি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। মোবাইল স্ক্রিনে দেখানো নির্দেশাবলি অনুযায়ী মোবাইল টিভি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। ইনস্টলের পর অ্যাপ্লিকেশনটি ওপেন করে ‘ওয়াচ টিভি’ অপশনে গিয়ে পছন্দের অনুষ্ঠান নির্বাচন করতে হবে।
এ-সংক্রান্ত তথ্যের জন্য ফোন করতে পারেন ০১৭১৩২০৬০৬০ অথবা ০১৭১৩২০৬১৬১ নম্বরে। এ ছাড়া http://www.sslebd.com/mtvinfo ঠিকানায় জানা যাবে এ-সংক্রান্ত যাবতীয় তথ্যাবলি।


সূত্র: Click This Link
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০০৯ রাত ৩:২০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×