somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাণক্য শ্লোক-১৩

২৮ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চাণক্য শ্লোক-১ (চাণক্যের সংক্ষিপ্ত জীবনী) Click This Link


১. পরস্ত্রী, পরদ্রব্য, পরনিন্দা, পরিহাস এবং মান্যজনের সম্মুখে চপলতা ত্যাগ করবে।
২. পরস্ত্রীকে যে মায়ের মতো দেখে, অন্যের জিনিসকে যে মূল্যহীন মনে করে, এবং সকল জীবকে যে নিজের মতো মনে করে সে-ই যথার্থ জ্ঞানী।
৩. পরস্পরের গোপন কথা যে নরাধমেরা প্রকাশ করে, তারা উইঢিবির ভিতরকার সাপের মতো বিনষ্ট হয়।
৪. পরাধীন ভৃত্যের সম্মান কোথায়, কোপন ব্যক্তির সুখ কোথায়, স্ত্রীলোকদের সততা কোথায়, খল ব্যক্তির মিত্রতা কোথায়?
৫. পরের অধীনে জীবিকার্জন, আশ্রয়হীন বাস, ধনহীন ব্যবসায় সবই কষ্টকর, কিন্তু দারিদ্র্য সবচেয়ে কষ্টকর।
৬. পরের উপকারে যে এগিয়ে যায়, সে-ই সৎপুরুষ।
৭. পরের গোপন কথা শোনা উচিত নয়।
৮. পাপীরা বিক্ষোভের ভয় করে না।
৯. পায়ে বেঁধা কাঁটাকে যেমন হাতের কাঁটা দিয়ে তুলে ফেলা হয়, তেমনি করে এক শত্রুকে উপকার করে বশীভূত করবে, তাকে দিয়ে অন্য শত্রুর উচ্ছেদ ঘটাবে।
১০. পাশের রাজ্যের পরের রাজ্যের সঙ্গে মিত্রতা বিধেয় [পড়শীর পাশের বাড়িতে মিত্র করবে]।
১১. পাঁচ বছর বয়স অবধি পুত্রদের লালন করবে, দশ বছর অবধি তাদের চালনা করবে, ষোল বছরে পড়লে তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করবে।
১২. পুত্র যদি হয় গুণবান, পিতা-মাতার কাছে তা স্বর্গ সমান।
১৩. পুত্র, ভৃত্য ও ভার্যা যার বশে, অভাবেও যে অতি প্রসন্ন, সে এই পৃথিবীতেই স্বর্গবাস করে।
১৪. পুত্রকে যাঁরা পড়ান না, সেই পিতামাতা তার শত্রু, হাঁসেদের মধ্যে বক যেমন শোভা পায় না, সভার মধ্যে সেই মূর্খও তেমনি শোভা পায় না।
১৫. পুত্রের প্রয়োজনেই পত্নী, পিণ্ডের প্রয়োজনেই পুত্র, হিতের প্রয়োজনেই বন্ধু, কিন্তু ধনের প্রয়োজন সকল ক্ষেত্রেই।
১৬. পুরুষকারেই [পৌরুষ, উৎসাহ, চেষ্টা। ঈপ্সিত কাজ সফল হয়।
১৭. পৃথিবীর আবরণ সমুদ্র, গৃহের আবরণ প্রাচীর, দেশের আবরণ রাজা, স্ত্রীলোকের আবরণ চরিত্র।
১৮. প্রজাদের ক্রোধ সমস্ত ক্রোধের চেয়ে গুরুতর।
১৯. প্রজার সুখেই রাজার সুখ, প্রজার মঙ্গলেই রাজার মঙ্গল, নিজের মঙ্গল রাজার প্রিয় নয়, প্রজাদের মঙ্গলই রাজার প্রিয়।
২০. প্রদীপ অন্ধকার ভক্ষণ করে কাজল প্রসব করে, যে যেমন আহার গ্রহণ করে সে তেমনি হয়।
২১. প্রবাসে বিদ্যা বন্ধু, গৃহে ভার্যা বন্ধু, রোগীর বন্ধু ভেষজ, মৃতের বন্ধু ধর্ম।
২২. প্রাজ্ঞজনদের কাছে প্রজ্ঞালাভ হয়।
২৩. প্রাজ্ঞদের মধ্যেও দোষ খুবই দেখা যায়।
২৪. প্রাজ্ঞব্যক্তি যদি দরিদ্র হন তাঁর জন্য দুঃখ করার কিছু নেই, যার বন্ধু পণ্ডিত তার জন্য দুঃখ করার কিছু নেই, তেমনি নারী বিধবা হলেও যদি সে যদি পুত্রপৌত্র দ্বারা পালিত হয়, তাহলে তার জন্য দুঃখ করার কিছু নেই।
২৫. প্রাণ দিয়েও বিশ্বাস রক্ষা করবে।
২৬. প্রার্থীকে অবজ্ঞা করবে না।

চলবে ... ...
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×