চাণক্য শ্লোক-১ (চাণক্যের সংক্ষিপ্ত জীবনী) Click This Link
য
১. যশবানের বিনাশ নেই।
২. যা ঘটে গিয়েছে তার জন্য শোক করা উচিত নয়, ভবিষ্যতের জন্যও শোক বিধেয় নয়, বিচক্ষণেরা বর্তমান কালেই যথোচিত কর্ম করে চলেন।
৩. যাদের বুদ্ধি আছে তারা করে খেতে পারে।
৪. যার গুণ আছে সে বেঁচে আছে, যার ধর্ম আছে সেও বেঁচে আছে, গুণ বা ধর্ম যার নেই তার বেঁচে থাকা নিষ্প্রয়োজন।
৫. যার চিত্ত চঞ্চল তার ইহকালও নাই পরকালও নাই।
৬. যার মনে যে বাস করে, দূরে থেকেও সে দূরে নয়। যে যার হৃদয়ে নেই, কাছে থেকেও সে দূরে।
৭. যার স্থৈর্য নাই, তার জীবনধারণই বিঘ্নিত।
৮. যার যার যে ভাব, সেই সেই ভাবে অনুপ্রবিষ্ট হয়ে প্রাজ্ঞজন তাদের নিজের বশে আনবেন।
৯. যারা নীচ তারা পরযশরূপ অগ্নিতে দগ্ধ হয়, কিন্তু সেই পদে উন্নীত হতে না পেরে তারা যশস্বীর নিন্দা করতে শুরু করে।
১০. যাঁরা রূপযৌবনসম্পন্ন এবং উচ্চকূলজাত হয়েও বিদ্যাহীন তাঁরা সুবাসহীন পলাশ ফুলের মতো বেমানান।
১১. যুগান্তে মেরু কম্পিত হতে পারে, কল্পান্তে সপ্ত সাগর উদ্বেলিত হতে পারে, কিন্তু সাধুরা যা প্রতিজ্ঞা করেন তার থেকে সরে যান না।
১২. যে অলস অলব্ধ লাভ (অর্থাৎ যা পাওয়া হয়নি, তা লাভ) তার হয় না।
১৩. যে কঠোর দণ্ড দেয় তাকে কেউ দেখতে পারে না, যে মৃত্যু দণ্ড দেয় তাকে সবাই অবজ্ঞা করে, যে যথাযথ দণ্ড দেয় সবাই তাকে সম্মান করে।
১৪. যে কাজ সিদ্ধ হলেও কোনও উল্লেখযোগ্য ফল ফলে না, কিন্তু বিফল হলে বড় রকমের অনিষ্টের সম্ভাবনা থাকে, প্রাজ্ঞজন সে কাজ করবেন কেন?
১৫. যে কালজ্ঞ সে-ই কার্যসাধন করতে পারে।
১৬. যে কৃষকের ঘরে সর্বদা প্রচুর অন্ন থাকে, এবং যার রোগ নেই, তার নিত্যই সুখ। যার স্ত্রী অনুগতা তার গৃহে নিত্যই উৎসব।
১৭. যেখানে শাস্ত্রের অনুশাসন নেই, সেখানে শিষ্টাচার অনুসরণীয়।
১৮. যে গাভী দুধও দেয় না, গর্ভ ধারণও করে না, সে গাভী দিয়ে কি হবে? সে পুত্র দিয়ে কী হবে যে বিদ্বান ও ভক্তিমান নয়?
১৯. যে নিজে দুর্বল, তার আশ্রয় নিলে দুঃখই বয়ে আনে।
২০. যে দুর্বল হয়ে পড়েছে তার মিত্রতা করাই ভালো।
২১. যে দেশে সম্মান, কর্মসংস্থান, বন্ধু ও কোনও বিদ্যাচর্চার সুযোগ নেই সে দেশ বর্জন করবে।
২২. যে পিতামাতা ছেলেকে শিক্ষাদান করেন না, তাঁরা তার শত্রু। হাঁসের মধ্যে বক যেমন, তেমনি বিদ্বজ্জন সভার মধ্যে সেই ছেলেও বেমানান।
২৩. যে বন্ধু একবার খারাপ ব্যবহার করে, তার সঙ্গে প্রীতির সম্পর্ক স্থাপন করলে অশ্বতরীর গর্ভ ধারণের মতো তা বিনাশের কারণ হবে।
২৪. যে ব্যসনাসক্ত [নারী, মদ, অপরাধে আসক্ত] তার কার্যসিদ্ধি ঘটে না।
২৫. যে ভীরু তার কাজের চিন্তা নাই, কারণ ভয়ে সে কোনও কাজেই যে হাত দেয় না।
২৬. যে যার গুণের বিষয় জানে না, সে যে সর্বদা তার নিন্দা করেবে এতে আশ্চর্য কিছু নেই, ব্যাধ যেমন গজকুম্ভ থেকে মুক্তা পেয়েও গুঞ্জাফল ধারণ করে তেমনি।
২৭. যে লোহা তপ্ত নয়, তাকে লোহার সঙ্গে জুড়তে যাবে না।
২৮. যে সবল অলব্ধ লাভে (অর্থাৎ যা পাওয়া হয়নি, তা লাভে) তার যত্নবান হওয়া উচিত।
চলবে... ...
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০০৯ রাত ১২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


