somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যাত্রাপথে ভুল বানান

১১ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যাত্রাপথে ভুল বানান
মো. আবুল হোসেন

'আল্লাহ ধর্মশিলদের পচন্দ করেন' ... 'মাল নীজ দায়ীত্বে রাখিবেন' ... 'পকেট সাবদান' ... 'মহীলাদের জন্য' ... 'ভীতরে থুতু ফেলিবেননা' ... 'অবৈধ্য মালের জন্য বাস কত্রীপক্ক দায়ি নয়' ... 'সতোতাই শরবোতকৃষ্ঠ পত' ... 'হিংস্রতা বর্যন করুন' ...।

কথাগুলো কোনো সরকারি বিজ্ঞপ্তি অথবা নির্দেশনামা নয়। আমাদের দেশের যে কোনো বাস আরোহী এমন ধরনের বানানযুক্ত অসংখ্য বাক্যের সাথে নিশ্চয়ই পরিচিত। বাসে উঠলেই চোখে পড়বে কত সুন্দর ধরনের শৈল্পিক হস্তলিপির প্রচারণা। দেখলে চোখ জুড়ায়। কিন্তু বানানগুলির প্রতি লক্ষ্য করলে যেন লজ্জায় মরে যাই।

বাস আমাদের দেশের সবচেয়ে বেশি পরিচিত ও সুবিধাজনক 'যান'। এদেশে এমন কোনো ব্যক্তি নেই, যিনি জীবনে অন্তত একবারও বাসে চড়েন নি। সাধারণ মানুষের চলাচলের একমাত্র 'যান' বলতে বাসকেই বুঝায়। ওটা একদিকে যেমন সহজপ্রাপ্য, অপরদিকে তেমন স্বল্প খরচসাপেক্ষ। তাই বাস চলাচলের বিস্তৃতি এখন আর কোনো নির্দিষ্ট এলাকাতে সীমাবদ্ধ নেই, দেশের একপ্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত এর বিস্তৃতি।

'বিজ্ঞপ্তি' গণশিক্ষার পর্যায়ভুক্ত। এর মাধ্যমে গোটা সমাজকে সচেতন করা অনেকখানি সহজ। কারণ, প্রকাশ্যে বিজ্ঞাপনের প্রতি মানুষের একটা স্বাভাবিক মনস্তাত্ত্বিক দুর্বলতা থাকে। শ্রেণিপাঠ্য বই পড়তে যে ছাত্রের অনীহা, সেই ছাত্রকেই দেখা যায় রাস্তার ধারে বিজ্ঞাপনগুলি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছে। সামান্য অক্ষরজ্ঞানসম্পন্ন ব্যক্তিও বানান করে করে রাস্তার সাইনবোর্ডগুলি পড়ে। বিজ্ঞাপনের লেখাগুলিকে অনেক সময় তারা মুখস্থ করেও ফেলে। সাথে সাথে বানানোর ভুলগুলিও তাদের মুখস্থ হয়ে যায়। এভাবে ভুলগুলিও তাদের কাছে সত্যে পরিণত হয়। সে ভুল তাদেরকে ধরিয়ে দিতে গেলে তারা তা মানতে চায় না। এই শ্রেণির ব্যক্তিও বাসে কম চড়ে না। বাসে উঠে বেশ কিছুটা কর্মহীন অবসরও পাওয়া যায়। এ সময় তারা বাসের মধ্যকার লেখাগুলি খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে থাকে। ইচ্ছে না থাকলেও পড়তে হয় সময় কাটাবার জন্য।

এ মনস্তাত্ত্বিক সত্যের কথা স্মরণ রেখে আমাদের বাসসমূহের গায়ের লেখাগুলির দিকে তাকালে ভবিষ্যৎ ভেবে শঙ্কিত হতে হয়। এমন একটি বাস খুঁজে পাওয়া দুষ্কর, যার মধ্যকার প্রতিটি নীতিবাক্য বা সতর্কবাণীর একটি বানানও বিকৃত নেই। এর ফলে আমাদের সমাজের একটি বিশেষ শ্রেণি, বিশেষ করে শিক্ষানবিশ কোমলমতি ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করি। এটা আমাদের জাতীয় ক্ষতিও বটে। সুতরাং বিষয়টিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে না দেখে এর প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সবিশেষ দৃষ্টি প্রয়োজন।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:১৫
৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ দুপুর ২:৫০



গতকাল হঠাত খুব গরম পড়লো।
ঢাকার মানুষ ঘেমে অস্থির। আমি নিজে অনুভব করলাম, চামড়া যেন পুড়ে যাচ্ছে। সকাল গেলো, দুপুর গিয়ে সন্ধ্যা এলো কিন্তু গরম কমে না।... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলী সৈন্যদের কড়া নিরাপত্তাবেষ্টনী পাড়ি দিয়ে ফিলিস্তিনের হেবরনে নবী ইব্রাহিম আঃ এর রওজা জিয়ারত

লিখেছেন সৈয়দ নাসের, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:১৫



দিলু নাসের
আমাদের গাড়ি ছুটে চলছে পৃথিবীর সবচেয়ে আলোচিত ভূমি পিএলও শাসিত ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংকের ভেতর দিয়ে। ইসরাইল অধিকৃত ঐতিহাসিক নগরী জেরুজালেম থেকে ইসরাইলি... ...বাকিটুকু পড়ুন

বিএনপি কেন “গুম সংক্রান্ত অধ্যাদেশ” বাতিল করতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫৮


"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলাম। এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত আমাদের এমন ধারণা দেয় যে বিএনপি গুমের মতো নিকৃষ্ট অপরাধের বিলোপ করতে উৎসাহী নয়। তারা কেন এটা বাতিল করতে... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

রোগাক্রান্ত সাস্থ্য ব্যাবস্থাপনা

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪

বাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন

×