অ---অসৎসঙ্গ ত্যাগ কর।
আ---আলস্য দোষের আকর।
ই---ইক্ষুরস অতি মিষ্ট।
ঈ---ঈশ্বরকে বন্দনা কর।
উ---উগ্রভাব ভাল নয়।
ঊ---ঊর্ধ্বমুখে পথ চলিও না।
ঋ---ঋষিবাক্য শিরোধার্য।
এ---একতা সুখের মূল।
ঐ---ঐশ্বর্য রক্ষা করা কঠিন।
ও---ওষধি ফল পাকিলে মরে।
ঔ---ঔদার্য অতি মহৎগুণ।
ক---কটুবাক্য কহা অনুচিত।
খ---খলকে বিশ্বাস করিও না।
গ---গর্ব করা ভাল নয়।
ঘ---ঘনাগমে বৃষ্টি হয়।
চ---চন্দ্রকিরণ অতি স্নিগ্ধ।
ছ---ছলনা করা বড় দোষ।
জ---জনকজননী অতি পূজ্য।
ঝ---ঝগড়া করিলে বিপদ ঘটে।
ট---টঙ্কার ধনুর জ্যাশব্দ বটে।
ঠ---ঠকের বাক্য অবিশ্বাস্য।
ড---ডমরু শিবের বাদ্যযন্ত্র।
ঢ---ঢক্কা রণবাদ্য বিশেষ।
ত---তপস্বীরা বনে থাকেন।
থ---থপ্থপ্ করিয়া ভেক চলে।
দ---দরিদ্রকে অন্নদান কর।
ধ---ধর্মপথ অবলম্বন কর।
ন---নম্র হইতে চেষ্টা কর।
প---পণ্ডিতলোক সভামান্য।
ফ---ফলদ্বারা পরিচয় হয়।
ব---বন্ধুর হিতকরা কর্তব্য।
ভ---ভগ্নোৎসাহ হইও না।
ম---মন দিয়া বিদ্যাভ্যাস কর।
য---যত্ন করিলে রত্ন মিলে।
র---রবির কিরণ অতি প্রখর।
ল---লম্ফ দিয়া চলিও না।
শ---শঠকে বিশ্বাস করিও না।
ষ---ষট্পদ মধু পান করে।
স---সৎপুত্র কুলের ভূষণ।
হ---হটকারিতা বড় দোষ।
ক্ষ---ক্ষমা প্রদর্শন দেবধর্ম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


