somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লুই কানের নাম ছড়িয়ে যাবে দিগ্বিদিক!!!

১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জাতীয় সংসদের স্থপতির নাম না জানার কারনে ক্লাস সেভেনে থাকতে দেবেন্দ্র স্যারের হাতে মার খেয়েছিলাম,আজো তা মনে পড়ে।আবার কত যে চাকুরিপ্রার্থী জাতীয় সংসদের স্থপতির নাম না বলতে পারার কারনে চাকরী হয়নি তার কোনো ইয়ত্তা নাই। তবে এখন আর চিন্তা নাই। সাধারন জ্ঞানের বই আর পড়া লাগবে না। শিক্ষিত,অর্ধ শিক্ষিত,অশিক্ষিত সবাই জেনে যাবে জাতীয় সংসদের স্থপতির নাম।বিরাট এক আলোড়ন স্রষ্টি করবে জাতীয় সংসদের স্থপতি লুই কান।
আসলে দেশে এখন আর কোনো সমস্যা নেই। সমস্যা শুধু লুই কানের নকশা। তাই যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে মূল নকশা আনার জন্য চার লাখ ডলার বরাদ্দ দিয়েছে সরকার। লুই আই কানের মূল নকশা আনতে চার লাখ ডলার বরাদ্দ
তবে নকশা আসার আগেই জাতীয় সংসদ ভবন এলাকা থেকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর সরিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্থপতি লুই কানের নকশায় শেরেবাংলা নগর এলাকায় কবরস্থানের জন্য কোনো জায়গা রাখা হয়নি—এই যুক্তিতে জিয়াউর রহমানসহ সেখানকার আরও সাতটি কবর সরানোর পক্ষে মত দিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
সংসদ এলাকায় থাকছে না জিয়ার কবর

এখন সংবাপত্র-ইলেক্ট্রনিক মিডিয়ার বড় অংশ দখল করে নেবে লুই কান।টক শোতে কথার ফুলঝুড়ি ঝড়াবে আমাদের বিশেষজ্ঞগন।সংসদে আলোচনার বিরাট অংশ বরাদ্দ থাকবে লুই কানের নকশা জন্য। আমরা নতুন নতুন অনেক ভালো কথা শুনতে পাব,
১)অসহায় সুরে কেউ বলবেন, 'আমার কি করার আছে?লুই কানের নকশায়তো জিয়াউর রহমানের কবর নাই।এখন আপনারাই বলুন জিয়াউর রহমানের কবর না সরিয়ে কি করব?
২)আবার কেউ চেতনায় উজ্জিবিত হয়ে বলবেন,'যারা লুই কানের নকশা মানে না,তারা স্বাধীনতা বিরোধী।তাদের পাকিস্তান চলে যাওয়া উচিত।'
৩)কেউ ভিশন-২০৪১ অনুসারে বলবেন, 'লুই কানের নকশা বাস্তবায়ন আমাদের অংগীকার। আমরা এর সঠিক বাস্তবায়ন না করলে জনগনের কাছে দায়বদ্ধ থাকব।জনগন চায় লুই কানের নকশা বাস্তবায়ন।
যেন লুই কানের নকশা ঐশি বানী। এর কোনো ধরনের পরিবর্তন করলে বিরাট পাপ হয়ে যাবে। অথচ এই আটটি কবর ছাড়া শেরেবাংলা নগরে আছে লুই কানের নকশাবহির্ভূত আরও সাতটি স্থাপনা। এগুলোর মধ্যে বড় স্থাপনা হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি), স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন। । এগুলোর ব্যপারে কি করা হবে তা কিন্তু বলা হবে না। শুধু মাথা ব্যাথা হবে জিয়াউর রহমানের কবর নিয়ে।

হয়তো সরকার জোর করে জিয়াউর রহমানের কবর সরিয়ে দেবে।কারন বিএনপি দুএকটা আবেগময় কথা বলা ছাড়া কিছুই করতে পারবে না। কিন্তু এখন যেমন মানুষ বলে আওয়ামী লীগ আমলে মায়ের গর্ভে শিশুও নিরাপদ নয়। ভবিষ্যতে মানুষ বলবে কবরও আওয়ামী সরকারের প্রতিহিংসার স্বীকার।এই ব্যাপারটি অন্তত সরকারের চিন্তা করে সিদ্ধান্ত নেয়া উচিত।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমুদ

লিখেছেন সাইফুলসাইফসাই, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৯

আমুদ
সাইফুল ইসলাম সাঈফ

সে এক রাজ্যে রাজার রাজকন্যা
তাঁর রূপ, লাবণ্য, গড়নে মুগ্ধ!
সে বিকশিত গুণবতী
তাকে দেখে জাগে মনে প্রীতি!

তাঁর খুব রাগ কিন্তু মায়াবতী
তাকে দেখলে উদ্ভূত হয় প্রেম রাতারাতি।
সে উড়ে নীল আকাশে
আমি কাতর... ...বাকিটুকু পড়ুন

ইরানের পক্ষে বাংলাদেশ সরকারের সরাসরি দাঁড়ানো সম্ভব নয়

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১:১৫


ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের... ...বাকিটুকু পড়ুন

আল্লাহর সুন্নাতের পরিবর্তে রাসূলের (সা.) বিভিন্ন মতের অনুমোদন সংক্রান্ত হাদিস বাতিল হবে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ২:৪৭



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা... ...বাকিটুকু পড়ুন

প্রতিটি শিশুর মৃত্যু রাষ্ট্রীয় ব্যর্থতার একটি নির্মম দলিল।

লিখেছেন রাবব১৯৭১, ০৩ রা এপ্রিল, ২০২৬ ভোর ৫:৫৫

প্রতিটি শিশুর মৃত্যু রাষ্ট্রীয় ব্যর্থতার একটি নির্মম দলিল।
ইউনূস ক্ষমতা দখল ছিল লুটের উদ্দেশ্যে। কেন শিশুদের টিকা দেয়া হয় নাই? তাদের দায়িত্ব ছিল টিকা পৌঁছে দেওয়া, জনসচেতনতা বৃদ্ধি করা এবং স্বাস্থ্যব্যবস্থাকে... ...বাকিটুকু পড়ুন

দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৫

Photo - আপলোড না হওয়ায় ইমেজ লিংক:

“দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা”

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকার সংকট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সে সময় রাষ্ট্রপতির নেতৃত্বে গঠিত উপদেষ্টা... ...বাকিটুকু পড়ুন

×