ছায়াচিহ্ন , মেঘের সাথে
০৮ ই ডিসেম্বর, ২০০৯ ভোর ৬:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছায়াচিহ্ন , মেঘের সাথে
আবু মকসুদ
রূপকথার মুগ্ধতায় ছিলাম আছন্ন। অনেককাল কেটে গেলে আমরা জেগে উঠলাম। অতঃপর উৎসের খোঁজে হাঁটা শুরু করলে বারে বারে রূপকথার রাক্ষসেরা শুনিয়ে গেল বিভ্রান্ত পথকথা। আমরা নদী তীরে পৌঁছালে দেখতে পেলাম গর্ভগ্রাসের ক্ষীণকায় তনু। অনাথ বৃক্ষরাজী ব্যাধিঘোরে মুষড়ে পড়েছে। দেখতে পেলাম বসন্তবাউরির মেলার আগুনে পুড়ছে কান্তকবির বাণী। নিদানের নির্মম আঘাতে চুপষানো শঙ্খ-জননীর গর্বিত গ্রীবা। আমাদের চারদিকে জন্মান্তরের অভিশাপে পাক দিয়ে উঠছে অন্ধকারের কূপ।
আমরা ঈশ্বরের খোঁজে পুনরায় নিমগ্ন হতে বাধ্য হলে, আমাদের শিখতে হলো আগুনপৃথিবীতে হাঁটার কৌশল। নিখিলনবনী মুখ ফেরালেও লক্ষ্যে পৌঁছাতে আমরা স্থির। দূর্গমঅরণ্যপথ, সুউচ্চপাহাড়-পর্বত, শঙ্কিলসাগরপথ সব মাড়িয়েছি শুধু লিখবো বলে গাছের পাতায় মনুষ্য মঙ্গলকথা। একটাই প্রত্যাশা, শেষ আয়ুবিন্দু দিয়ে হলেও খুটে আনা শস্যকণা তুলে দেবো শাবকের মুখে।
আজ শুনতে পাচ্ছি কলহাস্যধ্বনি, এখন গোধূলি রঙ আমাদের তাড়িয়ে নেয় দিগন্তপ্রান্তে। গভীর বিশ্বাস আর ঈশ্বরের সহচর্য আমাদের পৌঁছে দিয়েছে অন্যপ্রান্তে। আমাদের ঈশ্বর আবার ঘুমিয়ে পড়েছেন। টুঙ্গিপাড়ায় সমাহিত আমাদের উৎসের মতো। মিশে আছে তবু তাঁর ছায়াচিহ্ন,মেঘের সাথে। বাংলাদেশের সারা আকাশে - নীলিমায় - নিযুতে।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন