একটা ফোনের জন্য এতটা অপেক্ষা করতে পারে মানুষ।শুধু তো একটা ফোন ,অল্প কিছু কথা ,এর বেশী কিছু তো নয়।তারপরও বুকের ভিতরে সবসময় অস্পস্ট মৃদু একটা আলোড়ন,তলপেটে খালি খালি অনুভূতি, কখন ওর ফোন আসবে।মাঝে মাঝে আমি নিজেই অবাক হই, ভাবি ওকি আমাকে এতটা ভুলে থাকতে পারে।তুমি কি জানোনা তোমার মুখের একটি কথা শোনার জন্য আামি দিনরাত অপেক্ষা করি। মোবাইলের ছোট্ট একটা মিসকলে রাতদুপুরে ঘুম ভেঙে যায়, চমকে উঠে ভাবি হ্য়তো শেষ পর্যন্ত আমাকে তোমার মনে পড়েছে, আমার কথা তোমার মনে পড়েছে!তারপর আবার নিরাশ হই, ঘুমানোর চেস্টা করি। কতদিন আমি তোমার মুখের দিকে তাকিয়ে আনমনা হয়ে গিয়েছি, বন্ধুদের শত কোলাহলের মাঝে শুনতে পেয়েছি অদ্ভুদ মিস্টি কোন এক অচেনা গানের সুর। কতবার মনে মনে ভেবেছি বলব , আজকেই আমি আমার মনের গহীন কোণের সেই কথাটা তোমাকে বলব, তোমার জন্য যা শত শত বছর ধরে যত্ন করে রেখে দিয়েছি। কিন্ত তোমার সামনে গেলেই আমার সবকিছু কেমন জানি ওলোটপালট হয়ে যায়। যা বলতে চাই তা আর মুখে আসেনা।তুমি আমাকে বলেছিলে , কি বলবেন আজকেই বলুননা। আমি বলেছিলাম থাক আরেকদিন বলব, ফোনে নয় সামাসামনি।সেই আরেকদিন আর আসেনি, আজ তুমি কতদূরে চলে গেছ! বলতে পার কতদিন তোমার সাথে কথা হয়না, দেখা হয়না। মাঝে মাঝে কল্পনায় কথা হয় তোমার সাথে, কাপা কাপা হাতে ফোনটা উঠাই , একরাশ অভিমান ঝরে পরে আমার কন্ঠে, বলি,
হ্যালো, পরী, তুমি ভালো আছ তো?(তোমাকে মাঝে মাঝে পরী বলে ডাকতাম , জানিনা তোমার মনে আছে কি না)
না ভালো নেই , আপনি এতদিন খোঁজ নেননি কেন? আপনি কি এখনো রাগ করে আছেন?
যার উপরে অধিকার আছে তার উপরে রাগ করা যায়, অভিমান করা যায়। তোমার উপরে তো আমার কোন অধিকার নেই, আমি কিভাবে তোমার উপরে রাগ করবো, আমি তো তোমার কেউ না।
না , আপনি আমার সবকিছু। আমার সব অধিকার কবে আপনাকে দিয়ে দিয়েছি আপনি এতদিনেও বুঝতে পারলেননা।
কল্পনার ফোনের লাইনটা কেটে যয় হঠাৎ করেই। বাস্তবে ফিরে আসি মোবাইলের রিংটোনের শব্দে। বুকের ভিতরে আবার সেই শিরশিরে অনুভূতি । তোমার ফোন নয়তো? স্বপ্ন কি একদিন সত্য হবে।?একটা মানুষের জন্য এতটা অপেক্ষা করতে পারে মানুষ!!
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০০৮ রাত ৮:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


