মাত্র দেড় লিটার পানি দিয়ে ৯০০ কিঃমিঃ গাড়ি চালাবেন বলে দাবী করেছেন বিজ্ঞানী জয়নাল।
click
physics এর বিচারে এটা কতটুকু সত্য বলে আপনাদের মনে হয়?
পানি কোন ধরনের কোনো জ্বালানী নয়, এখান থেকে শক্তি পেতে চাইলে হয় এটা থেকে হাইড্রোজেন, অক্সিজেন আলাদা করে ফেলতে হবে অথবা এটার অণু , পরমাণু কে ভেঙে ফেলতে হবে। প্রথমটা যদি করতে চান তাহলে হাইড্রোজেন, অক্সিজেন আলাদা করতে প্রচুর শক্তির দরকার আছে, আবার হাইড্রোজেন ইন্জিনও এত সহজ কথা নয়!!
দ্বিতীয়টা করতে চাইলে আপনাকে নিউক্লিয়ার রিয়্যাক্টর বানাতে হবে, তারপরও সম্ভব কিনা জানিনা।
জয়নাল সাহেবকি এটা প্রমাণ করে দেখিয়েছেন, তাহলেতো উনি কয়েকশ নোবেল প্রাইজ একবারে পেয়ে যাবেন। আমার কাছে পুরা ব্যাপারটাই ভাঁওতাবাজি মনে হচ্ছে, আপনাদের কি মনে হয়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

