somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সালিসে নির্যাতনের শিকার সেই মেয়ে ও তাঁর বাবা ভয়ে পালিয়ে বেড়াচ্ছে.....

১১ ই জুলাই, ২০১১ বিকাল ৪:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাদারীপুরের শিবচরে সালিসে নির্যাতনের শিকার সেই মেয়ে ও তাঁর বাবা ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। সালিসে ওই ছাত্রীকে দোররা মারা ও তাঁকে বিদ্যালয় থেকে ছাড়পত্র (টিসি) দেওয়ার ঘটনায় জড়িত প্রধান শিক্ষক ও ইউপি চেয়ারম্যান তাঁদের মীমাংসা করার জন্য হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই ছাত্রীর বাবা অভিযোগ করে বলেন, ‘সালিসকাররা আমারে তাগো লগে মীমাংসা অইতে চাপ দিতাছে। তারা আমারে নানাভাবে ভয় দেখাইতাছে। আমি এহন তাগো ভয়ে বাড়িতেই থাকতে পারি না। মাইয়াডারে নিইয়া অন্যের বাড়িতে আশ্রয় নিছি। পুলিশ স্কুলে যাওয়ার ব্যবস্থা করলেও এখন যাওয়া বন্ধ হইয়া গেছে।’
ওই ছাত্রীর বাবা আরও অভিযোগ করেন, তিনি ২৯ জুন সালিস বৈঠকে তাঁর মেয়েকে দোররা মারা ও স্কুল থেকে বের করে দেওয়ার বিষয়ের পাশাপাশি ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা করতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ শুধু ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা নিয়েছে।
পুলিশ সুপার মো. নজরুল হোসেন বলেন, ‘সালিসকারদের বিরুদ্ধে ভিন্ন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বখাটে রাসেলের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার তদন্তে যদি তাঁদের (সালিসকার) দোষ প্রমাণ হয়, তবে তাঁদেরও গ্রেপ্তার করা হবে।’তিনি আরও বলেন, ‘মেয়েটির পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তারা এখন বাড়ি থাকতে পারে না, ব্যাপারটি আমি শুনি নাই। তবে এমন হলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নিব।’
ইউপি চেয়ারম্যান বজলুর রহমান ও প্রধান শিক্ষক সুলতান মাহমুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
শিবচর উপজেলার চরজানাজাত ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে গত ৯ জুন বিদ্যালয়ে যাওয়ার পথে ইরাই হাওলাদারের কান্দি এলাকার দিপু গাছির ছেলে রাসেল গাছি ধর্ষণের চেষ্টা করে। এমন অভিযোগ তুলে বিচার চাওয়ায় ২২ জুন গ্রাম্য সালিসে স্থানীয় চেয়ারম্যান বজলুর রহমান ও প্রধান শিক্ষক মো. সুলতান মাহমুদ ‘চরিত্রহীন’ অপবাদ দিয়ে ওই ছাত্রীকে ৫০টি দোররা মারা ও তাকে টিসি দিয়ে স্কুল থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন। ওই ছাত্রীর বাবাকে দিয়ে তাকে দোররা মারা হয়। এ নিয়ে গত ১ জুলাই প্রথম আলোয় ‘মাদারীপুরের পল্লিতে ছাত্রীকে দোররা, স্কুল থেকে বহিষ্কার’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে হওয়া মামলার আসামি রাসেলকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×