অশ্লীল ভিডিওচিত্র বাজারে ছেড়ে দেওয়ায় আত্মহনন করলেন ব্রজমোহন কলেজের (বিএম) ছাত্রী সুপর্ণা বালা (২২)
২০ শে জুলাই, ২০১১ দুপুর ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মোবাইল ফোনসেটের ক্যামেরায় ধারণ করা অশ্লীল ভিডিওচিত্র বাজারে ছেড়ে দেওয়ায় আত্মহনন করলেন ব্রজমোহন কলেজের (বিএম) ছাত্রী সুপর্ণা বালা (২২)। তিনি গণিত বিভাগে তৃতীয় বর্ষে পড়তেন। এ ঘটনায় তার কথিত পরকীয়া প্রেমিক নজরুল ইসলামকে (২৩) আটক করেছে পুলিশ।
সোমবার রাতে নগরীর কলেজ রোর লেচুশাহ সড়কের ভাড়া বাসায় আত্মহনন করেন সুপর্ণা। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার লক্ষ্মীখালী গ্রামের সুবল মণ্ডলের মেয়ে। একই উপজেলার পুইজালা গ্রামের কামনা আশীষ মণ্ডলকে বিয়ে করে ওই বাসায় ভাড়া থাকতেন সুপর্ণা। স্বামী আশীষ মণ্ডল বিএম কলেজের পদার্থবিজ্ঞানের মাস্টার্সের ছাত্র। জানা যায়, ২০০৪ সালে প্রেম করে বিয়ে করেন তারা। কিন্তু দুই পরিবার মেনে না নেওয়ায় বরিশালে বাসা ভাড়া নেন। এরপর বিএম কলেজে ভর্তি হন সুপর্ণা। একপর্যায়ে সহপাঠী নজরুল ইসলামের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। সুপর্ণার সরলতার সুযোগে কয়েকদিন আগে নজরুল তার মোবাইল ফোনসেটের ক্যামেরায় সুপর্ণার নগ্ন ভিডিওচিত্র ধারণ করেন। পরে তার স্বামীসহ বিভিন্ন জনের মোবাইল ফোনে ছড়িয়ে দেন। এ নিয়ে কয়েকদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল।
আশীষ মণ্ডল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সুপর্ণা তৃতীয় বর্ষের পরীক্ষা শেষে নজরুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সোমবার সন্ধ্যায় ওই ভিডিওচিত্র নিয়ে নানাজন কটূক্তি করে। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে। রাতে আমি প্রাইভেট পড়িয়ে বাড়ি ফিরে দেখি ঘরের দরজা বন্ধ। ভেতরে সাড়াশব্দ নেই। বাড়ির মালিকের সহায়তায় দরজা ভেঙে ঢুকে দেখি গলায় ফাঁস দেওয়া লাশ। পুলিশ লাশ উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। গতকাল সুপর্ণার সম্মান তৃতীয় বর্ষের পরীক্ষা ছিল বলে জানান আশীষ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন