আমার প্রিয় পোস্ট
- USB দিয়ে ভাইরাস ঢুকার রাস্তাটা বন্ধ করে দিন আপনার উইন্ডোস কম্পিউটারে - মঈনউদ্দিন
- জ্ঞান-বিজ্ঞানের রাজ্যে মুসলমানঃউত্থান ও পতন পর্ব-১ - তায়েফ আহমাদ
- বিডিআর হত্যাকান্ড : আমার প্রতিক্রিয়া, আমার প্রতিবাদ - ক্ষতিগ্রস্থ
- জহির রায়হান অন্তর্ধান নাকি হত্যাকান্ড?-২ - ইবনে সালাম
- আওয়ামী লীগ ও রক্ষী বাহিনীর নির্যাতন : কেউ ভোলে কেউ ভোলে না (পর্ব-১) - সুধাসদন
- @ তাফসীরুল উশরুল আখীর (বাংলা অনুবাদ ডাউনলোড করুন) - ফজলে এলাহি
- ইসলাম কি জাতীয়তাবাদের বাইরে ? - লেখাজোকা শামীম
- ইসলাম ও জাতীয়তাবাদ বিষয়ক ক্যাঁচালে আমা কর্তৃক কিঞ্চিৎ মধুবর্ষণ - তায়েফ আহমাদ
- জাতীয়তাবাদ ও ইসলাম - নুরুজ্জামান০৮
- ইসরাইলের গর্বিত এক বাংলাদেশী বন্ধুকে দেখুন,চিনুন,জানুন। - চিলে কোঠার সেপাই
- ... তাহলে ইসলামের "প্রানীর ছবি আকা হারাম"-নির্দেশটি কতটা যৌক্তিক ? - মনির হাসান
- ছাত্রলীগের গান
- বিবেক সত্যি
- আওয়ামীলীগ: দিনবদলের লালসালু চৈতালি সন্ত্রাসী হাওয়ায় উড়ল বলে! - পাললিক মন
- জয়ের থিসিস, আইএসআই এর কাজিন এবং বাংলাদেশের আহমেদ সালাবী - আওরঙ্গজেব
- বঙ্গভঙ্গ ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রেক্ষাপট - বিবর্তনবাদী
- @আরিফ জেবতিক ভাবার আছে অনেক কিছু - ইউনুস খান
- ফ্রি এবং খুবি সহজ পদ্ধতি তে সাইট তৈরি করুন....... - গিফার
- উপমহাদেশে ইংরেজ-রাজের নির্বিঘ্নে রাজত্ব চালাতে একজন গোলাম কাদীয়ানির প্রয়োজন ছিলো ... - বিবেক সত্যি
- ধুমপায়ীরা আসলে কি খান? - ছায়ার আলো
- @ নবী-রাসূলদের সাথে তাঁদের জাতির লোকদের বিবাদ-সংঘাতের মূল বিষয়: তাওহীদ বা একত্ববাদ(২) - ফজলে এলাহি
- নারী নির্যাতন : একটি দুঃখজনক বাস্তবতা - আশরাফ রহমান
- ইসলামি উত্তারাধিকার আইন সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা - আওরঙ্গজেব
- নবীজি সা: অমর্যাদাকারীরা কেন মানবতার শত্রু - মাহিরাহি
- তুমি যে তোমারই তুলনা (উৎসর্গ - ইসলামের এক বীর সৈনিককে) - উম্মু আবদুল্লাহ
- একজন প্রেসিডেন্টের ইমেইল এবং আমাদের নেগেটিভ মনোভাব - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- জ্বিলহজ্জ মাসের প্রথম দশ দিনের ফযীলত ও করণীয় @ ড.যাকারিয়া - ফজলে এলাহি
- একটি ছোট্ট পরিবার আর এক বখাটের কাহিনী। - মাহিরাহি
- কিভাবে পোস্টে ইউটিউব ভিডিও যোগ করবেন? - হাসিন
- এই আমার দেশ! বাংলাদেশ - প্রশ্নোত্তর
- যুদ্ধাপরাধ কি, কারা যুদ্ধাপরাধী? - আবূসামীহা
- ৬৬ জালান সেনতোসা ... (পর্বঃ ৩) - আইরিন সুলতানা
- জীবনের প্রয়োজনে জীবন যেখানে পরাজিত।(চতুরভূজ) - চতুরভূজ
- @তাওহীদুর্ রুবুবিয়্যাহর তাৎপর্য অনুধাবন (এক) - ফজলে এলাহি
- বাংলাদেশী ‘ডিয়াসপোরা’ ও জাতিসংঘে আমাদের পরিচয় উপস্থাপনা - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- ভুলতে পারি না সেই ২৮ অক্টোবরের কথা! - নতুন পৃথিবী
- ম্যাকে বাংলা লিখা এবং দেখা - নুর হাসান মুহাম্মদ তানভীর
- ব্লগানাস্তিক ও ব্লগাসেক্যুলারদের চিনে নিন - আওরঙ্গজেব
- বদর দিবস - মিজু
- সালাতের ফ্লোচার্ট
- এক পশলা বৃষ্টি
- আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহরই শেখানো ভাষায় - এক পশলা বৃষ্টি
- এ জার্নি টু দ্যা ট্রুথ - রাইয়ান
- উত্তম কাজের বিবিধ পন্থা বিষয়ে কোরআন ও হাদীসের শিক্ষা - বইপাগল
- বাংলাদেশবিরোধী নানামুখী অপপ্রচার - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- আযানঃ অকল্পনীয় কিন্তু সত্য - আশফাকুর রহমান
- আমরা সভ্য হয়ে উঠছি কি? - অন্যরকম
- @কবরবাসীর পূজা কিংবা কবরের উপর প্রাসাদ নির্মাণ করা হারাম! (৩) - ফজলে এলাহি
- জীবনের শেষভাগে বেশী বেশী উত্তম কাজ করার প্রতি উত্সাহদানে কোরআন ও হাদীসের শিক্ষা - বইপাগল
- মুজাহাদা বা সাধনা সম্পর্কিত কোরআনের আয়াত ও হাদীসের শিক্ষা - বইপাগল
- শবে বরাত - ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (১ম কিস্তি) - আব্দুর রহমান রাযীন
- আমার দাবীতে কোন অন্তঃসারশূন্যতা নেই, আমি আত্মপ্রবঞ্চকও নই -১ - মিজু
- আমার দাবীতে কোন অন্তঃসারশূন্যতা নেই, আমি আত্মপ্রবঞ্চকও নই -২ - মিজু
- ফ্রি মাস্টার ডাওনলোডার - নাজিরুল হক
আপনি বাঙালী...আমি সিলেটি...
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৪২
বড় মুসীবতে আছি। এদেরকে কে বুঝাবে যে আমি যেমন বাঙালী, তারাও তেমন বাঙালী।
কিছুদিন আগে আমার এক ছাত্র আমাকে বলল "ব্রাদার, ইউ আর বেংগলী এণ্ড আই এম সিলেটি, রাইট?"
আমি বললাম, "কে বলেছে তোমাকে এ কথা? আমি যেমন বাঙালী, তুমিও তেমন বাঙালী।"
তার কথা হল, " না আমি সিলেটি ভাষায় কথা বলি আর আপনি ঢাকাইয়া ভাষায় কথা বলেন।"
আমি বললাম, "পাগল নাকি? তুমি যেমন সিলেটি ভাষায় কথা বল, তেমনি আমিও আমার অঞ্চলের ভাষায় কথা বলি। আর তা হল চাটগামী ভাষা।" আর যখন দেশের দু'অঞ্চলের লোকেরা একসাথে কথা বলে তখন তারা শুদ্ধ বাংলায় কথা বলে, যদি তারা শিক্ষিত হয়। ওটা ঢাকাইয়া ভাষা না। ঢাকাইয়া ভাষায় শুধু ঢাকার লোকেরা কথা বলে।"
যাই হোক ছেলেটা বুঝেছে ব্যাপারটা এবং এরপর সে নিজেকে গর্বের সাথেই বাঙালী বলে পরিচয় দিত।
কিন্তু ওর মত মানসিকতার মানুষের সাথে প্রায়ই দেখা হয় এখানে। বয়স হয়েছে তাদের, অথচ এ ছোট্ট ব্যাপারটা বুঝেনা যে বাংলাদেশের সব অঞ্চলের আঞ্চলিক ভাষাতেই অনেক পার্থক্য আছে। যেটা বইয়ের ভাষা ওটা ঢাকার ভাষা না। এটা না বুঝে তারা তাদের ছেলেমেয়েদেরকে অন্যান্য বাংলাদেশী ছেলেমেয়েদের থেকে আলাদা একটা পরিচয়ে বড় করতে চাচ্ছে এখানে।
এদের এ সাধারণ জ্ঞানটা হবে আশা করি।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাংলা ভাষা, বাঙালী ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়রি, দেশ-বাংলা বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ভাই,
অনেকগুলো কথাইতো ধারণা করে বললেন।
আমি কয় যুগ আগে কোথায় আছি তা কী করে বুঝলেন?
বাংলা ভাষাকে (আসলে সিলেটিকে) প্রতিষ্ঠিত করা আর নিজেকে বাঙালী না ভেবে অন্যভাবে ভাবা ভিন্ন ব্যাপার।
ইন্ডিয়ানা জোন্স বলেছেন:
ঘটনা অন্য.। সিলেটী রা বাংগালী ও সিলেটীদের মাঝে ফারাক কইরা ফেলে অন্য কারণে... বাংলাদেশের প্রতি অনীহার কারণে না ( অবশ্য এইটাও ঠিক যে সিলেটী রা নিজেদের আলাদা মনে করে.। কেন কে জানে?!!! অথবা হয়তো আমরা কারণটা আসলেই জানি...).... তয় কতা হইতাছে এই যে আমি সিলেটিৈ ভাষা টারে জানের থাইকাও বেশী ভালোবাসি... আর আামার বাংলাভাষ টারেও
লেখক বলেছেন: সিলেটি ভাষাকে জানের চাইতেও বেশী ভালবাসার মধ্যে কোন সমস্যা নেই। সমস্যা হল সিলেটি আঞ্চলিক ভাষা বলেন বলে আপনি নিজেকে বাঙালী ভাববেননা সেটা।
আমি যদি বাংলাদেশের অন্য অঞ্চলের একজন লোককে বলি "আপনি বাঙালী আর আমি চাঁটগামী", সেটা শুনতে কেমন শোনা যাবে?
মানবী বলেছেন:
"ইন্ডিয়ানা জোন্স" সিলেটী ভাষা জানেন!!! ইন্টার্নশিপের সময় একবার একজন মমতাময়ী ৭০/৭২ বয়সী রুগী এলেন, তাঁকে পরীক্ষা করার পর যখন চলে আসছিলাম, তিনি আমার হাত ধরে স্নেহমাখা কন্ঠে বলেন; "মাগো তুমি আমার/আর ফুরী"
আমি হতভম্ব, কিছু বুঝতে পারিনি, তিনি আবার বললেন, বুঝলাম ফুরী নয় পুরী, তবে তাতেই বোধগম্য হলোনা। ডক্টরস রুমে ফিরে আসার পর জানলাম, "পুরী" মানে কন্যা!
শুধু সিলেটী নয়, চট্রগ্রাম, নোয়াখালী, বরিশাল অন্চলের ভাষা খুব স্বতন্ত্র। অন্যান্য অন্চলের ভাষা কিছুটা হলেও মেইন স্ট্রীম বাংলার সাথে মিলে যায় মনে হয়।
একটি দেশে একাধিক আন্চলিক ভাষার ব্যাপারটি আমার বেশ ভালো লাগে। ভারতে মনে হয় ৩০০+ বিভিন্ন ভাষা প্রচলিত।
পোস্টের জন্য ধন্যবাদ আবু সামীহা।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও আপু।
রন্টি চৌধুরী বলেছেন:
সিলেটীরা আসলে ব্যপকভাবে সিলেট আর লন্ডন ঘেষা। রাজধানী ঢাকার সাথে তাদের যোগাযোগ সবসময়ই কম। সেজন্যেই তাদের চলতি ভাষা ব্যবহার করতে হয় না খুব একটা। তারা নিজেদের অন্চলের লোকেদের বাইরে আত্মীয়তার সম্পর্কও করতে চান না। কেননা তাদের ধারনা তাদের অন্চলের মানুষদের চিন্তাধারা, চালচলনের সাথে দেশের অন্যান্য অন্চলের মানুষের চাল, চিন্তার পার্থক্য আছে। মোদ্দাকথা সিলেটের মানুষদের মধ্যে আন্চলিকতার টান বেশী।আর লন্ডনের ক্ষেত্রে যেটা বলা যায়, এখানে অন্যন্য অন্চলের লোক অনেক কম। যেখানে সিলেট থেকে অনেক বেশী সংখ্যক মানুষ এসেছেন। বাইরের অণ্চল থেকে যারা সিলেটে এসেছেন, তারা হয়ত গত কিছু বছর গুলোতে আসতে শুরু করেছেন এবং তারা যথেষ্ঠ শিক্ষিত কিন্তু সিলেট থেকে মানুষের লন্ডনে আসা শুরু অনেক অনেক আগে থেকে। তখন প্রচুর সংখ্যক মানুষ এসেছেন। এক পরিবার থেকে একজন এলে সেই পরিবারের সবাই, এমনকি তাদের কাজের লোক পর্যন্ত চলে এসেছেন লন্ডন। তাতে করে নানা রকম মানুষ এসে বাসা বেধেছে লন্ডনে, তাদের অনেকের হয়ত নুন্যতম অক্ষর জ্ঞানও নেই!! সে কারনে লন্ডনে আপনার অনেক অদ্ভুত সিলেট বাসীর দেখা মিলতে পারে যাদের দেখে আপনি অবাক হবেন।
অন্যান্যদের বেঙ্গলী আর নিজেদের সিলটী বলার ব্যপারটা যে তারা অন্য ভাবে নেন আসলে তাও ঠিক না। তারা দেশে আসলে নোয়াখালী, চিটাগাঙ আর অন্যান্য সব এলাকার মানুষদের বেঙ্গলী এই দুই ভাবে চেনেন। তাদের বলার মানে এই না যে তারা নিজেদের বাঙ্গালী মনে করেন না।
তারা সিলটী আন্চলিক ভাষায় কথা বলতে বেশী সাচ্ছন্দ বোধ করেন কেননা তারা সিলেটে আর লন্ডনেই বেশী থাকেন। অন্যান্য অন্চলে তাদের থাকা হয় না খুব একটা। তাই অন্যান্য ভাষায় কথা বলতেও হয় না।
লন্ডনে সিলেটী রা তাদের বাচ্চাদের ইংলিশের পাশাপাশি বাংলা শিখালে সেটা সিলেটী আন্চলিক ভাষা হয়, সেটা নিয়ে অনেকের ক্ষোভ আছে। আসলে সেটাও স্বাভাবিক। কেননা বাচ্চাগুলোর বাবা মায়ের ভাষা আন্চলিক সিলেটি।
আন্চলিকতার টান খুব একটা খারাপ বিষয় বলে মনে করি না আমি। আমরা সবাই বাংলাদেশের মানুষ। কিন্তু তারপরও যার যার অন্চলের প্রতি টান থাকাটাই স্বাভাবিক, সা থাকাটাই বরং অস্বাভাবিক। সিলেটিদের মধ্যে আন্চলিকতার বন্ধনটা বেশ জোরাল। আর সেটার জন্যই তারা প্রবাসে অনেক বড় কমিউনিটি। এজন্যই কয়েক জেনারেশন পার হয়ে যাবার পরেও লন্ডনে বাংলাদেশীরা নিজেদের কালচারের মধ্যে থাকতে পেরেছে।
লেখক বলেছেন: ভাই, আঞ্চলিকতাকে অবজ্ঞা করতে বলিনি। আমিও বাংলাদেশের অন্য অঞ্চলের মানুষের সাথে পরিচিত হতে গেলে নিজেকে চাঁটগামী/চাটিগাঁইয়া বলেই পরিচয় দেব। যেমন, আপনার সাথে পরিচিত হতে গেলে আমি আমাকে বলব চাটিগাঁইয়া আর আপনাকে সিলেটি। কিন্তু আমি যদি বলি "আমি চাটগাঁইয়া আর আপনি বাঙালী" তাহলে মানে দাঁড়াবে আমি নিজেকে বাঙালীদের চেয়ে আলাদা কোন জাতিগোষ্ঠির বলে মনে করছি।
ইন্ডিয়ানা জোন্স বলেছেন:
@ মানবী- ''ভাবতে চেষ্টা করছি, হ্যারিসন ফোর্ড সিলেটী ভাষায় কথাবলছেন''' হাসত্বে হাসতে শ্যাষ... আপনে পারেনও বটে...
আরে ইন্ডি একটা প্রত্নতাত্বিক না? আর প্রত্নতাত্বিকদের আশা করা যায় পেশার খাতিরে এই সেই কইরা মোটামোটি সব ভাষাই হালকার উপরে ঝাপসা জানা থাকব... ইন্ডিয়ানা আর হ্যারিসন ফোর্ড একই পাব্লিক না কইতে ডর লাগতাছে... কে জানে এইডা কয়া কখন মাইনাস খাই... তয় আমার গাল ফেরেন কয় আমি নাকি হ্যারিসন ফোর্ডের থিকাও বেশী চার্মিং ( হেয় কিন্তু চাপা মারা উস্তাড.. খিক খীক খিক)
ইন্ডিয়ানা জোন্স বলেছেন:
রন্টির কথার সাথে আরো কয়েকটা কথা যোগ করতে চাই.. সিলেরটীরা অন্য অন্চলের লোকেদের বেংগলী নবলে দেখে সবার এমন ধারনা হয়েছে যে তার নিজেদের বাংগালী মনে করে না.। আসলে ঘটনা টা এমন যে দেশ বিভাগের সময় (যদ্দুর মনে পড়ে) সিলেট কোন জায়গার সাথে যুক্ত হবে বা যুক্ত হতে চায় এই প্রশ্নে সিলেটীরা ভোট দিয়েছিল যে তারা বেংগলের সাথে যুক্ত হতে চায়, ইন্ডিয়ার সাথে নয়। তো এই কারণেই সিলেটে বাংলাদেশের অন্য অন্চলের লোকেরা বেংগলী বলেই পরিচিত.. দেশের জন্য মায়া.। সেইটা কি কারো কম আছেরে ভাই... টাইপ করতে গিয়েই চোখে পানিো আসল..। এমন দেশ কে আর কই পায়... সব শেষে নিজের দেঝ যেইখানে আমি নিজে একজন নাগরিক, কোন থার্ডক্লাস ইমিগ্ড়্যান্ট না
রন্টি চৌধুরী বলেছেন:
কিন্চিত অপ্রাসঙ্গিত একটা কথা মনে এল। প্রশ্নও বলা যেতে পারে।বিদেশে যারা আসে..তাদের মনে তো দেশ একটা বড় প্রভাব ফেলে। দেশের জন্য অনেক টান থাকে। এবং নিশ্চিত করেই, দেশে থাকা মানুষদের চেয়েও দেশের জন্য তারা বেশী চোখের পানি ফেলে। কিন্তু যারা কিনা সেকেন্ড বা থার্ড জেনারেশন বিদেশী। যাদের জন্ম্বও বিদেশে, তাদের কি অবস্থা?
আমার ধারনা, থার্ড জেনারেশনে এসে রুটের কোন চিন্হ থাকে না। এজন্যেই নিজের ছেলেমেয়েদের বিদেশে মানুষ করছি না।
যদিও এটা বুঝি দেশের মানুষ বিদেশে ইমিগ্র্যান্ট হলে আদতে দেশেরই লাভ। তবু..
ইন্ডিয়ানা জোন্স বলেছেন:
রন্টি- এই কয়েকদিন আগে ডাকায়া এক ছেলে দেখলাম.। এদেশে বর্ণ এন ব্রট আপ.। কমিন্তু দেশের জন্য তার মায়া , চিন্তা দেইখা অবাক হইলাম.। দেশের জন্য মায়া টা নির্ভর করে আপ ব্রিংগিংয়ের উপর রে স্যারজী। ঐ পুলার মা বাপ তারে এমন শিক্ষা ই দিছে তাই সে োহনো রুট ভুলতে পারে নাই।আর ইমিগান্ট হইলে দেশের লাভ কতা ঠিক.. কিন্তু ইমিগান্ট না হইলে দেশের আরো বেশী বেশী লাভ বইলা মনে করি.। তুমি রন্টি যদি নিজেরে দেশের জন্য কাম করার লিগা উপযুক্ত মনে কর তাইলে দেশে না গিয়া ইউকে তে hmrc রে ট্যাক্স দেয়ার কোন মানে হয়? দেশে গিয়া সমান্য চাকরি কইরাও যদি ময়লা টা পথে নমা ফেইলা ডাস্টবিনে ফালায় তাইলেও দেশের জন্য অনেক কিছু করা হয়
রন্টি চৌধুরী বলেছেন:
হুমম...এদেশে জন্ম এবং বেড়ে ওঠার পরেও দেশের প্রতি মায়া..আমি আসলে থার্ড জেনারেশনের কথা বলতে চাচ্ছিলাম। ওর সন্তানেরা কি তাদের রুট মনে রাখতে পারবে।এনিওয়ে, আমি দেশে সেটল করব, সেটার পেছনে আসলে দেশপ্রেমের মত মহত কিছূ আছে কিনা জানি না। হ্যা..বড় অনেক কিছূ করার স্বপ্ন আছে। দেশের উপকারে আসার স্বপ্ন। কিন্ত দেশে ফিরে যাব এই কথা বলার সময় আমার মনে প্রথমেই যে সব ভাবনা আসে তা ব্যাক্তিগত, সেখানে দেশের জন্য কিছু আছে কিনা জানি না। যেখানে আমি জীবনের সবচেয়ে বেশী অংশ কাটিয়েছি, যেখানটা ঘিরে আমার স্বপ্ন বেড়ে ওঠা, সেখান ছেড়ে আমি বিদেশ ইতংবিতং করে বেড়াব...তাতে আমার লাভ কি? তাই নিজের মনের শান্তির জন্য দেশে যেতে চাই। এটা পারসোনাল।
তবে, আমি রাস্ট্রপ্রধান হলে দেশ থেকে যাতে প্রচুর সংখ্যক মানুষ ইমিগ্র্যান্ট হতে পারে তার ব্যবস্থা করতাম। পুরোপুরি ইমিগ্র্যান্ট। যাতে তাদের ফার্ষ্টহোম হয়ে যায় বিদেশ..তাতে করে দেশের জনসংখ্যার চাপ কমত।
ডাষ্টবিনে ময়লা ফেলা বা নিয়ম মেনে চলার মানসিকতাটুকু আমাদের হওয়া দরকার। এজন্য দেশে অনেক পরিবর্তন দরকার। আমাদের মধ্যে কেউ একজন নিশ্চই দেশটাকে বদলে দেবে। খুব কঠিন ব্যাপার নয় কিন্তু এটা।
ইন্ডিয়ানা জোন্স বলেছেন:
খাটি একটা কমেন করলা স্যারজী.. দেশে ফেরত যাওয়ার পেছেনে কতটা দেশের মায়া আর কতটা পারসোনাল চাওয়া পাওয়া কাম করে সেইটা আসলেই একটা প্রশ্ন... আমি নিজেও দেশে যাচ্ছি. কিছুটা দেশের জন্য ... অনেকটা নিজের জন্য.. নিজের জন্য যাওয়ায় দোষ দেখিনা..। কারণ এর মানে আামর নিজের মাঝেই বাংলাদেশ অনেক আগে ঢুকে গেছে.। খিক খিক খিক...।এইসব ডাসবিনে ময়লা ফেলার জন্য আসলে মানুষরে তেমন কিছু শেখানোর নেই.। একবার ফেলতে দেখলে চাইর নম্বরবার সে নিজেই ডাসবিন খুজব...। আর দেশ কে বদলে দেবার জন্য কেউ একজনের প্রয়োজন দেখিনা রে স্যারজী.। ব্লগে যেই কয়টা বিলিয়ান্ট মাইন্ড দেখছি তাদেরে দিয়াই দেশের এনাফ উন্নতি হয়া যাইত.. কিনত ঐ যে কইলাম সংসারে ঘানি টানতে গিয়া মানুষ দ্বায়িত্ব/সচতনতার কতা ভুইলা যায়!!
কেমিকেল আলী বলেছেন:
সিলেটি কারও কাছে তার দেশ কোথায় জিজ্ঞাসা করলে বলে - সিলেট (বাংলাদেশ নয়)।এরকম বহু দেখেছি।
সিলেটিদের আমার ভাল না লাগার অন্যতম একটা কারণ তাদের এই আচরন।
আমি বাংলার গান গাই বলেছেন:
আঞ্চিলকতা খারাপ নয়। কিন্তু এর প্রাবল্য আমাকে অবাক করে। যেমন শুনেছি চট্টগ্রামের লোকেরা চট্টগ্রামের বাইরে বিয়ে দিতে চায় না। এই ভাবটা নাকি তাদের মধ্যে খুব প্রবল। একে কি আঞ্চিলকতার প্রাবল্য বলতে হবে না?
লেখাজোকা শামীম বলেছেন:
আপনি অনেক সিনিয়র ব্লগার। আপনার ও অন্য ব্লগারদের সুচিন্তিত মতামত চাই।
Click This Link
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















ছেলে মেয়েদের মাঝে এখন আর বাঙালীত্ব নেই ,বাংলা ভাষা সংস্কৃতি প্রসারে তাদের ভুমিকা খুবই কম রয়েছ । মনে রাখবেন সিলেটিদের প্রচেষ্টায়ই বিলেত এখন তৃতীয় বাংলা নাম ধারন করেছে ।
দিলু নাসের - লন্ডন