somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেনাবাহিনীতে উগ্র ধর্মীয়বাদের প্রভাব: সজিব ওয়াজেদ জয় এর আর্টিকেল, নিরাপত্তা বিশ্লেষকদের নানামত

২০ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেখ হাসিনার সরকার উৎখাতের কথিত পরিকল্পনাকারী মেজর সৈয়দ জিয়াউল হক আর তার সাথের লোকজন নিষিদ্ধ উগ্র ইসলামী দল হিযবুত তাহরিরের সাথে জড়িত ছিলেন বলে সেনাবাহিনীর বক্তব্যের পর এই বাহিনীতে উগ্র ইসলামী দলের প্রভাব নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

কেউ বলছেন পরিস্থিতি উদ্বেগজনক। কেউবা বলছেন না।

কয়েক বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় এবং Carl J. Ciovacco এর যৌথভাবে লিখেছিলেন 'Stemming the rise of Islamic Extremism in Bangladesh'। আর্টিকেল এর শুরুতে বলা হয়েছিলো:

"Islamic extremism is also on the rise in Bangladesh because of the growing numbers of Islamists in the military. The Islamists cleverly began growing their numbers within the Army by training for the Army Entrance Exams at madrassas.

আর্টিকেল এ বলা হয়েছিলো, only 5 percent of military recruits came from madrasses in 2001. By 2006, at the end of the BNP's reign, madrassas supplied nearly 35 percent of the Army recruits.

বৃহস্পতিবারের ‘সারপ্রাইজ’ প্রেস ব্রিফিং এ সেনাবাহিনী জানায় উগ্র ইসলামী সংগঠন হিযবুত তাহরিরের সাথে ব্যর্থ অভ্যুত্থানকারীদের জড়িত থাকার কথা।

সংবাদ সম্মেলনে বলা হয়, অভ্যুত্থানের এই পরিকল্পনায় ধর্মীয় কট্টর একটি গোষ্ঠী, অতীতের গণতন্ত্র ধ্বংসের বিভিন্ন অপশক্তি জড়িত রয়েছে। আর অপপ্রচারের জন্য ব্যবহৃত হয়েছে স্বার্থান্বেষী সংবাদপত্র, নিষিদ্ধ জঙ্গি সংগঠন ও রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম।

তবে সেনাবাহিনীতে উগ্র ইসলামপন্থীরে প্রাধান্য নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

সেনাবাহিনীতে কি জঙ্গি সংগঠনগুলোর প্রাধান্য বাড়ছে এমন প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস এন্ড কনফ্লিক্ট বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, “বিষয়টি স্পর্শকাতর। আমি মনে করি সেনাবাহিনীতে উগ্র ইসলামী সংগঠনগুলোর প্রাধান্য বাড়ছে”।

তিনি বলেন, গবেষণায় দেখা গেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররাই হিযবুত তাহরির এর সাথে জড়িত।

“যেহেতু সেনাবাহিনীতে ব্রিলিয়ান্ট ছাত্রদের রিক্রুট করা হয় তাই এসব উগ্র সংগঠনের ছাত্রদের সেখানে যাওয়া বিচিত্র নয়,” বলেন তিনি।

বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে সেনাবাহিনীতে তাদের রিক্রুট করা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

গবেষণা প্রতিবেদনের উল্লেখ করে তিনি বলেন চারদলীয় জোট সরকারের আমলে দাখিল ও কওমী মাদ্রাসা থেকে অনেকে সেনাবাহিনীতে যোগ দিয়েছে।

“বিষয়টি আতংকের ও উদ্বেগের,” মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, হাইপোথেটিকেলি ও লজিকেলি বলা যায় সেনাবাহিনীতে উগ্র ইসলামীদের প্রাধান্য বেড়েছে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আবদুর রব অবশ্য দ্বিমত পোষণ করেছেন। তিনি বলেন, মেজর জিয়ার ব্যর্র্থ অভ্যুত্থান চেষ্টার মানে এই নয় যে সেনাবাহিনীতে উগ্র ইসলামপন্থীদের আধিপত্য বেড়ে গেছে।

এই নিরাপত্তা বিশ্লেষক বলেন, দেশে হিযবুত তাহরিরের কর্মকান্ড বেড়ে গেছে এটা সত্যি। ব্যর্থ অভ্যুত্থানের আগে ও পরে উগ্র ধর্মীয় সংগঠনটি পোস্টার ও লিফলেট বিলি করে হয়তো ফায়দা লুটার চেষ্টা করেছে।

“তার মানে এই নয় যে, সেনাবাহিনীতে হিযবুত তাহরির এর প্রাধান্য বাড়ছে,” মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, হিযবুত তাহরির হয়তো ঘটনাকে উসকে দিয়েছে।

“তবে আমি মনে করি, হিযবুত তাহরির ঘটনার পেছনের অ্যাকটর না,” মন্তব্য করেন এই নিরাপত্তা বিশ্লেষক।

কয়েক বছর আগে লেখা সজিব ওয়াজেদ জয় এর আর্টিকেল প্রসঙ্গে তিনি বলেন, এটা অনেক আগের কথা। সময়ই প্রমাণ করেছে সেনাবাহিনীতে উগ্র ধর্মীয়বাদের প্রাধান্য আছে কিনা।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:০৪
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

“আমি ক্রিকেটার বলে বেঁচে গেলাম” — নাঈম হাসানের কান্না এবং সাধারণ মানুষের প্রশ্ন

লিখেছেন জুয়েল তাজিম, ১৩ ই জুন, ২০২৬ দুপুর ১:১৯

একজন আন্তর্জাতিক ক্রিকেটার মাঝরাতে বিমানবন্দর থেকে বাসায় ফিরছিলেন। জাতীয় দলের জার্সি পরে দেশের প্রতিনিধিত্ব করেছেন, আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, অসংখ্য মানুষ তাকে চেনে। অথচ কয়েক ঘণ্টার মধ্যেই তাকে নিজের পরিচয় প্রমাণ... ...বাকিটুকু পড়ুন

ব্রাজিলের ম্যাচগুলো কবে কখন কোথায় এবং কার সঙ্গে?

লিখেছেন শিমুল মামুন, ১৩ ই জুন, ২০২৬ দুপুর ২:১৪


একনজরে ব্রাজিলের গ্রুপ পর্বের ফিক্সচার (Brazils Group Stage Fixtures at a Glance)
প্রথম ম্যাচ (প্রতিপক্ষ মরক্কো): ১৪ জুন ২০২৬। বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

লিখেছেন নতুন নকিব, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪০

নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

ক্রিকেটার নাঈম হাসানের ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছে, তা কোনো বিচ্ছিন্ন... ...বাকিটুকু পড়ুন

×