somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের বিদ্যুৎ ঘাটতি কমানোর উদ্যোগ নিচ্ছে ডেসটিনি

১১ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিদ্যমান বিদ্যুৎ ঘাটতি কমাতে সময়োপযোগী এক কার্যকর উদ্যোগ নিতে যাচ্ছে ডিরেক্ট সেলিং কোম্পানি ডেসটিনি-২০০০ লিঃ। বিদ্যুৎ সাশ্রয়ী 'স্মার্ট সুইচ' প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটি এ কাজ করবে। এই প্রযুক্তি বাস্তবায়ন হলে প্রতি বছর বাংলাদেশের ৯ দশমিক ৯০ বিলিয়ন টাকা বাঁচানো সম্ভব বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ সুবাদে এ খাত থেকে সরকার প্রায় এক-পঞ্চমাংশ ভর্তুকি কমাতে সক্ষম হবে।
গতকাল মঙ্গলবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক্সিকিউটিভ ডিস্ট্রিবিউটরদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে নতুন এ পণ্য ব্যবহারের ঘোষণা দেওয়া হয়। এ সময় ডেসটিনি-২০০০ লিঃ-এর চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হোসাইন, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন, উপব্যবস্থাপনা পরিচালক লায়ন মোহাম্মদ গোফরানুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
২ দিনব্যাপী আয়োজিত 'গো ক্রাউন' শীর্ষক এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির প্রথম দিনে কানাডা থেকে আগত আন্তর্জাতিক ট্রেনার মারিও তুরশেতা এই পণ্যের পরিচিতি উপস্থাপন করে বলেন, বিদ্যুৎ সাশ্রয়ী এই 'স্মার্ট সুইচ' চালুর মধ্যদিয়ে ডেসটিনি বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় বিশেষ অবদান রাখবে। এটি ব্যবহারের ফলে প্রতিবছর বাংলাদেশ ৯ দশমিক ৯০ বিলিয়ন টাকা সাশ্রয় করতে পারবে।
প্রশিক্ষণ কর্মসূচিতে কানাডা থেকে আগত আরেক খ্যাতনামা ট্রেনার শ্যামুয়েল সেলিনি দ্রুত সাফল্যের লক্ষ্যে ডেসটিনি-২০০০ লিঃ-এর 'ডিস্ট্রিবিউটর সাকসেস কিট' নামে আরেকটি পণ্য বাজারজাত করার ঘোষণা দেন।
প্রশিক্ষণ সম্পর্কে ডেসটিনি-২০০০ লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন বলেন, এই ট্রেনিং কর্মসূচিটি ঢাকায় হলেও মাঠপর্যায়ে এর বার্তা ছড়িয়ে দেওয়া হবে। এজন্য ইনফরমেশন ট্রেনিং কিট তৈরি করা হয়েছে। মাঠপর্যায়ের বিভ্রান্তি দূর করতে এই কিট কার্যকর ভূমিকা রাখবে।
তিনি আরো বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে দক্ষ বিপণন কর্মীর কোনো বিকল্প নেই। তাই এই ট্রেনিংয়ের মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ে দক্ষ বিপণন কর্মী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এই কাজটি করবেন এখানকার ট্রেনিংপ্রাপ্ত এক্সিকিউটিভরা।
প্রথম দিনে আরো প্রশিক্ষণ প্রদান করেন সিঙ্গাপুর থেকে আগত ট্রেনার ফ্রাঙ্ক ওং এবং মো. খায়রুল আলম ভূঁইয়া। প্রশিক্ষণে ১০০ সাইকেল অর্জনকারী এক্সিকিউটিভ ছাড়াও ডেসটিনি-২০০০ লিঃ-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ডায়মন্ড ও ক্রাউন এক্সিকিউটিভরা উপস্থিত ছিলেন
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১২ ই জুন, ২০২৬ রাত ১:৩১

বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×